দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১১:৪৮
সাতক্ষীরায় অগ্নিবীণার উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত
পদ্মপুকুর ইউনিয়নের প্রধান সড়কের বেহাল দশা
সম্মাননায় ভূষিত ইমাদুল হক
জাতীয়তাবাদী ব্যাংকার’স এসোসিয়েশনের উদ্যোগে সোনালী ব্যাংকের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের...
কালিগঞ্জে মাদকের অভয়ারণ্যে, বেড়েছে চুরি ডাকাতি : নিরব...
চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার...
বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ
ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম
শ্যামনগরে নদীর চর দখল করে মৎস্য ঘের করার...
কালিগঞ্জে মাদক কারবারি আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় অগ্নিবীণার উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত

কর্তৃক Satnadee Satkhira জুলাই ৫, ২০২৬
জুলাই ৫, ২০২৬ ০ কমেন্ট 6 ভিউস

সোহরাব সবুজ:নজরুল চর্চা ও গবেষণা কেন্দ্র “অগ্নিবীণা- সাতক্ষীরা জেলা সংসদ”র আয়োজনে, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তী ২০২৬ জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। রেববার বিকাল সাড়ে ৪ টা থেকে শুরু হয়ে সাহিত্য ও সংস্কৃতিক পর্ব নিয়ে রাত দশটা পর্যন্ত এক মনোমুগ্ধকর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কবি সৌহার্দ্য সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সাহিত্যের আলোচনা করেন বাংলা একাডেমীর উপপরিচালক ড. শাহেদ মন্তাজ।
অগ্নিবীণা সাতক্ষীরা জেলা সংসদের মুখপাত্র ও সাধারণ সম্পাদক সোহরাব সবুজের সঞ্চালনায়, অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে কবি নজরুলের উপর (ভার্চুয়ালি) আলোচনা করেন অতিরিক্ত সচিব ও কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন।
সম্মানীয় অতিথির বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, অগ্নিবীণা সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি প্রাণ কৃষ্ণ সরকার, বিশেষ অতিথি আলোচনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, দেবহাটা ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন।
কবি নজরুলের জীবন ও কর্মের উপর আলোচনা করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, রবীন্দ্রনাথের উপর আলোচনা করেন কবি ও প্রাবন্ধিক শুভ্র আহমেদ।
অনুষ্ঠানে আলোচনা পর্বে সোহরাব সবুজ সম্পাদিত ‘ধূমকেতু‘ প্রকাশনার ‘রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী ২০২৬‘ সংখ্যার মোড়ক উন্মোচন করেছেন অতিথিবৃন্দ। আলোচক ও অতিথিবৃন্দ বাংলা ভাষার দুই প্রধান কবির জীবনাদর্শে নতুন প্রজন্মকে আলোকিত হওয়ার আহ্বান জানান।
সাহিত্য অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও আবৃত্তি করেন কিশোরী মোহন সরকার, কবি শহীদুর রহমান, প্রফেসর আব্দুল হামিদ, অরুণ স্যানাল, জাহিদুর রহমান, মনিরুজ্জামান মুন্না, শিরিন সাদী, ডা: আমিরুল ইসলাম, নুরজাহান প্রমূখ।
রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী এই অনুষ্ঠানে সাহিত্যের আলোচনা ও আবৃত্তি শেষে রাত দশটা পর্যন্ত রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত পরিবেশন করেন সুরকার আজিজুর রহমান, শিল্পী সাবিনা ইয়াসমিন প্রমা, শিরিনা ছায়া, কেয়া চৌধুরী, দিশা পোদ্দার, বিজলী সরকারসহ গুণী কণ্ঠশিল্পীবৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পদ্মপুকুর ইউনিয়নের প্রধান সড়কের বেহাল দশা

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে মাদকের অভয়ারণ্যে, বেড়েছে চুরি ডাকাতি : নিরব...

জুলাই ৫, ২০২৬

শ্যামনগরে নদীর চর দখল করে মৎস্য ঘের করার...

জুলাই ৫, ২০২৬

সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ

জুলাই ৫, ২০২৬

দেবহাটার পারুলিয়ায় মৎস্য ঘেরে ডাকাতিতে বাঁধা দেওয়ায় কুপিয়ে...

জুলাই ৫, ২০২৬

তালায় হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

পরানদহা ব্রিজ সংস্কার কাজ পরিদর্শনে এমপি মুহাদ্দিস আব্দুল...

জুলাই ৫, ২০২৬

মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ‘টেম্পু’

জুলাই ৫, ২০২৬

এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

জুলাই ৪, ২০২৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা...

জুলাই ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting