দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৩৩
ভালুকায় বিএনপি নেতার পার্টনার ও ভূমি দালাল মহসিন...
ভূমি দালাল ও বিতর্কিত মহসিন সরকার সবুজকে হবিরবাড়ী...
পদ্মপুকুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ
সাতক্ষীরায় সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের সম্ভার নিয়ে আহমেদ...
সাতক্ষীরায় ৩টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার...
সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
দেবহাটার নোড়ার চকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন:...
দেবহাটার নোড়ারচকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন: প্রশাসন...
দেবহাটার নোড়ায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন:...
শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

সরকারি কেবিএ কলেজের নবাগত অধ্যক্ষ অলোক ব্যানার্জী’র যোগদান

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৩, ২০২৩
নভেম্বর ২৩, ২০২৩ ০ কমেন্ট 343 ভিউস

স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী যোগদান করেছেন। বৃহষ্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় তিনি সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে যোগদান করেন এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি পপি’র নিকট থেকে প্রধান অতিথি ও নবাগত অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী দায়িত্বভার বুঝে নেন। তিনি ১৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন স্বনামধন্য ও দায়িত্বশীল শিক্ষক। এরআগে তিনি যশোর সরকারি মহিলা কলেজের প্রাণিবিদ্যা’র অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক। তার স্ত্রী বন্দনা রানী বিনেরপোতা অ্যাড. আব্দুর রহমান কলেজের উৎপাদন ও বিপনন বিষয়ের প্রভাষক। কলেজের আইসিটি মিলনায়তনে আয়োজিত দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে শিক্ষক আবু তালেবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও সাতক্ষীরা জেলা বিসিএস শিক্ষা ক্যাডার ইউনিটের সভাপতি প্রফেসর বাসুদেব বসু, উপাধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল, সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বলাই চন্দ্র ঘোষ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিষয়ের সহযোগী অধ্যাপক আজিজুর রহমান পলাশ, সাতক্ষীরা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিষয়ের সহকারী অধ্যাপক ও জেলা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ইউনিটের সাধারণ সম্পাদক অলিউর রহমান এবং সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের দীর্ঘদিনের সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান মো. আকবর আলী, রসায়ন বিষয়ের প্রধান স্বপন কুমার মন্ডল, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মনিরুজ্জামান মহসিন ও শরীরচর্চা শিক্ষক সামছুল হুদা কবীর খোকন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের বিভাগীয় প্রধান শেখ হাবিবুল্লাহ, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল, সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহীদুল ইসলাম, সাবেক সহকারী অধ্যাপক আজহারুল ইসলামসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা- কর্মচারি, রোভার স্কাউট সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আব্দুর রহমান আদর্শ একাডেমিতে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা1
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা পৌরসভার মেয়রের পদ শূণ্য ঘোষণা

রিলেটেড পোস্ট

দেবহাটার নোড়ার চকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন:...

সেপ্টেম্বর ২, ২০২৬

দেবহাটার নোড়ারচকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন: প্রশাসন...

সেপ্টেম্বর ২, ২০২৬

দেবহাটার নোড়ায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন:...

সেপ্টেম্বর ২, ২০২৬

দেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির...

সেপ্টেম্বর ১, ২০২৬

দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শাখা তাঁতী দলের আহবায়ক কমিটি...

সেপ্টেম্বর ১, ২০২৬

দেবহাটায় স্থায়ী ভোট কেন্দ্রের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ...

সেপ্টেম্বর ১, ২০২৬

দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন 

আগস্ট ৩১, ২০২৬

দেবহাটার রত্নেশ্বরপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন: মাথায়...

আগস্ট ৩১, ২০২৬

দেবহাটায় কবি নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধন

আগস্ট ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting