দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৩২
ভালুকায় বিএনপি নেতার পার্টনার ও ভূমি দালাল মহসিন...
ভূমি দালাল ও বিতর্কিত মহসিন সরকার সবুজকে হবিরবাড়ী...
পদ্মপুকুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ
সাতক্ষীরায় সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের সম্ভার নিয়ে আহমেদ...
সাতক্ষীরায় ৩টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার...
সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
দেবহাটার নোড়ার চকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন:...
দেবহাটার নোড়ারচকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন: প্রশাসন...
দেবহাটার নোড়ায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন:...
শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরা পৌরসভার মেয়রের পদ শূণ্য ঘোষণা

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৩, ২০২৩
নভেম্বর ২৩, ২০২৩ ০ কমেন্ট 468 ভিউস
  • দায়িত্ব পেলেন কাজী ফিরোজ হাসান

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতির বিরুদ্ধে ১২ কাউন্সিলরের অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ায় মেয়রের পদ শূণ্য ঘোষণা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত ৪৬.০০.০০০০.০৬৩.২৭.০০৪.২২ (অংশ-১)-১৭৩৩ স্মারকের প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, রাষ্ট্র বিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকা, পৌরসভার ঠিকাদারী কাজে অংশগ্রহণ, পরিষদ সদস্যগণের অবমূল্যায়ন ও পরিষদ সভার সিদ্ধান্ত বাস্তবায়ন না করা, পৌরসভার পানি শাখাকে পরিকল্পিতভাবে অকার্যকর করা, সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ঠিকাদারগণের কার্যাদেশ প্রদান না করা, পৌরসভার স্বার্থ হানিকর বিভিন্ন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা পৌরসভার ১২ (বারো) জন কাউন্সিলরের অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ায় সরকার তথা স্থানীয় সরকার বিভাগ কর্তৃক স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩৮ (১২) মোতাবেক সাতক্ষীরা পৌরসভার মেয়র এর আসনটি সূত্রোস্থ প্রজ্ঞাপন অনুযায়ী ২৩ নভেম্বর ২০২৩ তারিখ হতে শূন্য ঘোষণা করা হয়। এমতাবস্থায়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩৩ (২) ধারা এর বিধানমতে সাতক্ষীরা পৌরসভার মেয়র-এর শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। অপর একটি প্রজ্ঞাপনে সাতক্ষীরা পৌরসভার নূতন মেয়রের কার্যভার গ্রহণ করা পর্যন্ত স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৪০ (৩) অনুযায়ী প্যানেল মেয়র ১ কাজী ফিরোজ হাসানকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে ৩ কোটি টাকা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ১৫ জুন ২০২২ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ ঘোষণা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, মেয়রের বিরুদ্ধে ২০১৬ সালের মার্চ থেকে ২০২১ সালের জুন পর্যন্ত সময়ের ৫৮ লাখ ১৯ হাজার ৭০১ টাকা পানির বিল মওকুফসহ বিল যথাযথভাবে আদায় না করে অধিকাংশ ক্ষেত্রে মেয়র কর্তৃক এককভাবে মওকুফ করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। ছয় বছরে সাতক্ষীরা পৌরসভার হাটবাজার ইজারা বাবদ ৬৬ লাখ ৩৯ হাজার ৫৫১ টাকা টাকা বকেয়া রয়েছে। এ ছাড়া ভ্যাট, আয়কর বাবদ ৩৬ লাখ ৭০ হাজার ৯৭০ টাকা, আদায় ও সরকারি খাতে জমা করা হয়নি। বিদ্যমান বিধিবিধান যথাযথভাবে অনুসরণ না করে মার্চ ২০১৬ থেকে তদন্তকালীন পর্যন্ত পৌর কর মওকুফ করা হয়েছে ১ কোটি ২৬ লাখ ২২ হাজার ৯৪৩ টাকা, ট্রেড লাইসেন্স বাবদ ১৪ লাখ ১৩ হাজার ৭২৬ টাকা মওকুফ করা হয়েছে। অভিযোগগুলো তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২-এর উপ-ধারা (১) (ঘ) মোতাবেক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত করে একই আইনের ধারা ৩১ (১) অনুযায়ী সাতক্ষীরা পৌরসভার মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সরকারি কেবিএ কলেজের নবাগত অধ্যক্ষ অলোক ব্যানার্জী’র যোগদান
পরবর্তী পোস্ট
কলারোয়া থানায় বাহারি রংয়ের ফুল সুভাষ ছড়াচ্ছে: সৌন্দর্য বর্ধন উদ্বোধন করলেন পুলিশ সুপার

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের সম্ভার নিয়ে আহমেদ...

সেপ্টেম্বর ৩, ২০২৬

সাতক্ষীরায় ৩টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার...

সেপ্টেম্বর ৩, ২০২৬

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালিতে,নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ

সেপ্টেম্বর ১, ২০২৬

সাতক্ষীরার তালতলা এলাকা থেকে অজ্ঞাত নারীর মরাদেহ উদ্ধার 

সেপ্টেম্বর ১, ২০২৬

শিবপুরে অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে সাকিব আটক, কঠোর...

সেপ্টেম্বর ১, ২০২৬

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র আয়োজিত স্মরণসভায় বক্তারা নাগরিক অধিকার...

আগস্ট ৩১, ২০২৬

আইনমন্ত্রী আসাদুজ্জামানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় আইনজীবী ফোরামের সমাবেশ

আগস্ট ৩০, ২০২৬

জাঁকজমকপূর্ণ জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ান 

আগস্ট ৩০, ২০২৬

সাতক্ষীরার আলিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে মতবিনিময়...

আগস্ট ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting