দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:৫৪
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে জয়ের কিশোর গ্যাং

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২০, ২০২২
জানুয়ারি ২০, ২০২২ ০ কমেন্ট 792 ভিউস

মদের বোতল হাতে জয় ও তার সঙ্গী

নিজস্ব প্রতিবেদক: ধারালো ছুরি, চাইনিজ কুড়াল, লোহার হাতুড়ি, জিআই পাইপ, লোহার রড এগুলোই প্রধান অস্ত্র। কারও সাথে গোলযোগ বা বাগ বিতন্ড হলেই অস্ত্রগুলো নিয়ে হামলে পড়ে তারা। এতদিন ঢাকার বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের কথা শোনা গেলেও সাতক্ষীরাতেই সক্রিয় আছে নামহীন একটি গ্যাং। যাদের মূল হোতা বা নেতা হলো আল হেলাল জয়।
অল্প বয়সেই বিজ্ঞানী বা স্টার বনে যায় অনেক কিশোর। কিন্তু ১৪ বছরেই অপরাধীর খাতায় নাম তুলে কিশোর গ্যাংয়ের লিডার হয়ে গেছে আল হেলাল জয়। বিভিন্ন সময় ছোট খাটো অপকর্ম করতে করতে হাত পেকেছে তাদের। এখন বড় বড় টার্গেট বাছাই করে হামলে পড়ে জয়ের নেতৃত্বে বাকি চ্যালা চামুন্ডারা। জয়ের নেতৃত্বাধীন এ গ্রুপে সক্রিয় আছে আরিক, মৃদুল, সাব্বি

সাজিদকে তাড়া করে জয়। এসময় কুড়ার ছুঁড়ে মারে

র, রাহুল, নয়ন, সুমনসহ আরও অনেকে। সবাই মাদকসেবী। মুনজিতপুরের একটি বাড়িকে কেন্দ্র করে চলে তাদের এই গ্যাং। অবশ্যই সেটি জয়ের। তাদের মাদকের যোগান অব্যাহত রাখতে মুনজিতপুর, সুলতানপুর, রসুলপুর, কাটিয়াসহ বিভিন্ন এলাকার নিরীহ কিশোরদের টার্গেট করে চাঁদাবাজি করে। তাদের চাহিদামত অর্থের যোগান দিতে না পারলে নেমে আসে নির্যাতনের খড়গ।
এমনই একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গত বছরের জুলাই মাসের ২৭ তারিখে। সেদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সময় হাটতে বের হয় শেখ সফিউল্লাহর ছেলে শেখ সানজিদ আল সাজিদ ও ইকবাল হোসেনের ছেলে দরবেশ ইকবাল রিয়াদ। আচমকা কিশোর গ্যাং প্রধান মুনজিতপুরের মৃত জামালের ছেলে আল হেলাল জয় এর নেতৃত্বে লাঠি, চাইনিজ কুড়াল সমেত হামলা করে হাটের মোড় এলাকার ওয়াজেদের ছেলে আরিফ, রেজিষ্ট্রি অফিস পাড়ার সুমন ও নয়ন, সরকারপাড়া এলাকার রাহুল, মুনজিতপুরের রিপনের ছেলে মৃদুল,

সাজিদকে উদ্দেশ্য করে ছুঁড়ে মারা চাইনিজ কুড়াল ড্রেন থেকে তুলছে আল হেলাল জয়

কলেজ মোড় এলাকার ছাব্বির সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন। এ সময় তারা সাজিদ ও রিয়াদকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
কি ঘটেছিল সেদিন?
পূর্ব পরিকল্পনা মোতাবেক জয়ের গ্যাং ৫টি মোটর সাইকেলে তাদের অস্ত্র সমেত কাটিয়া রেজিষ্ট্রি অফিসপাড়া হেকিম সাহেবের খানকা মসজিদের সামনে শেখ শফিউল্লাহ মনির ছেলে সানজিদ আল সাজিদ ও মোঃ ইকবাল হোসেনের পুত্র রিয়াদের গতি রোধ করে। এসময় জয় ও আরিক তাদের কাছে এক লক্ষ টাকা দাবী করে। স্কুলপড়ুয়া সাজিদ ও রিয়াদ অপারগতা প্রকাশ করলে জয় ও আরিক তাদের হাতুড়ি ও চাইনিজ কুড়াল নিয়ে তাড়া করে। একপর্যায়ে চাইনিজ কুড়াল ছুড়ে মারে জয়। তার বাহিনীর অন্যান্যরা এসময় সাজিদ ও রিয়াদকে ধরে ফেলে। গ্যাংরে সদস্যরা উপর্যুপরি তাদের মারতে থাকে। এসময় আরিক চৌধুরী হাতুড়ি দিয়ে সাজিদের মাথায় বাড়ি দেয় এতে সাজিদ মাটিতে পড়ে গেলে আল হেলাল জয় সাজিদের মাথায় চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেয়। তাতে সাজিদের মাথায় গভীর ক্ষত হয়। রক্ত ঝরতে থাকে। এসময় স্থানীয়রা এসে সাজিদ ও রিয়াদকে উদ্ধার করে। তারপর তারা তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সাজিদের পিতা শেখ শফিউল্লাহ মনি বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
সাজিদের পিতা শেখ শফিউল্লাহ মনি সাতনদীকে জানান, ‘আমার ছেলের কাছ থেকে বেশ কয়েকদিন ধরেই এ গ্যাংয়ের গ্রুপটি টাকা আদায় করে আসছে। আমি বুঝতে পেরে তাকে বাসায় আটকে রাখি। দীর্ঘদিন পর তার বন্ধু রিয়াদকে সাথে নিয়ে সন্ধ্যার সময় হাটতে বের হলে গ্যাং লিডার জয়ের নেতৃত্বে আমার ছেলে সাজিদ ও তার বন্ধু রিয়াদের উপর হামলা করে রক্তাক্ত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। গ্রুপটি এরকম বেশ কয়েকটি নিরীহ ছেলের কাছ থেকে টাকা আদায় করে নেশাসহ অপকর্ম করে থাকে।’
মামলার বর্তমান অবস্থা:
সানজিদ আল সাজিদ ও দরবেশ ইকবাল রিয়াদের উপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় শেখ শফিউল্লাহ মনি ২৮ জুলাই ২০২১ইং তারিখে মামলা দায়ের করেন। দুই মাস পর ৩০ সেপ্টেম্বর তারিখে চার্জশীটে আল হেলাল জয়, আরিক চৌধুরী, নয়ন ইসলাম, রাহুল কুমার দাশ, সাব্বির মাহমুদ, সুমন হোসেন, শাহরিয়ার ইমন মৃদুলকে আসামী করে চার্জশীট দাখিল করে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। তবে এ পর্যন্ত কোন আসামীই গ্রেপ্তার হয়নি।
বর্তমান পরিস্থিতি:
এই গ্যাং লিডার জয়ের নেতৃত্বে বাকিরা এখনও বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। থামেনি তাদের মারামারি ও চাঁদাবাজির ঘটনা। এ সপ্তাহের মঙ্গলবার আল হেলাল জয় তার আপন বড়চাচী আরিনা খাতুনকে আচমকা মারপিট শুরু করে। এ সময় প্রতিবাদ করে চাচাতো চাচা আমিনুর রহমান ও মমিনুর রহমান। জয় প্রতিবাদ করতে আসা আমিনুর রহমান ও মমিনুর রহমানকেও মারধোর শুরু করে। জয় ইট এবং লোহার রড তুলে আমিনুর ও মমিনুরকে মারতে উদ্যত হয়। ওই পথে যাওয়ার সময় সাতনদী সম্পাদক হাবিবুর রহমান জয়কে নিবৃত করার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে জয় সম্পাদককে কোপা প্রদর্শন করে কোপানোর হুমকি দেয়। ওই ঘটনায় পৃথক একটি জিডি করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী’র আলোচনা সভা
পরবর্তী পোস্ট
আলিপুরে গ্রাম ডাক্তারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting