দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ২:০৪
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

লাকসাম পৌরসভায় ভোটের আগেই সবাই পাস

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১২, ২০২১
জানুয়ারি ১২, ২০২১ ০ কমেন্ট 332 ভিউস

ন্যাশনাল ডেস্ক: কুমিল্লার লাকসাম পৌরসভা নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মেয়রসহ ১২ কাউন্সিলর প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। সর্বশেষ গত রবিবার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কাশেম স্বেচ্ছায় নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় প্রতিদ্বন্দ্বীশূন্য হয় লাকসাম পৌরসভা। এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইকালে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী বেলাল রহমান মজুমদারের প্রার্থিতা বাতিল হওয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের বিনা ভোটে নির্বাচিত হন।

জানা গেছে, লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র, ৯টি সাধারণ ওয়ার্ড ও তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাওয়া যায়নি। ফলে আগামী ৩০ জানুয়ারি পৌর নির্বাচন আর অনুষ্ঠিত হচ্ছে না। পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন ১ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ উল্যাহ, ২ নম্বর ওয়ার্ডে খলিলুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে মাসুদ হাসান, ৪ নম্বর ওয়ার্ডে আবদুল আজিজ, ৫ নম্বর ওয়ার্ডে মুনছুর আহমেদ মুন্সী, ৬ নম্বর ওয়ার্ডে আবু ছায়েদ বাচ্চু, ৭ নম্বর ওয়ার্ডে শাহজাহান মজুমদার, ৮ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন ও ৯ নম্বর ওয়ার্ডে গোলাম রাব্বানী। এ ছাড়া তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে নাছিমা আক্তার, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে নাছিমা সুলতানা ও ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে মুশফেকা আলম মিতা। বিনা ভোটে বিজয়ী সব কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতিতে জড়িত বলে জানা গেছে।

এ ব্যাপারে প্রার্থিতা বাতিল হওয়া বিএনপির মনোনীত প্রার্থী বেলাল রহমান মজুমদার জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন তাঁর সমর্থনকারীকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়। এ কারণে যথাসময়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে হাজির হতে পারেননি ওই সমর্থনকারী।

তবে এসব ব্যাপারে লাকসাম উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান জানান, বেলাল রহমান মজুমদার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন তাঁর সমর্থনকারীকে যথাসময়ে হাজির করতে পারেননি। এ কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। আর কাউন্সিলর পদের কয়েকজন প্রার্থী স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এই পৌরসভায় মেয়রসহ ১২ কাউন্সিলর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভারতের মানচিত্র থেকে জম্মুকাশ্মীর বাদ, বিতর্ক
পরবর্তী পোস্ট
রাজধানীতে ১২ ফুট লম্বা গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক

রিলেটেড পোস্ট

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ‘হিট অ্যাকশন ডে’ উদযাপিত...

জুলাই ৩০, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

জুলাই ৩০, ২০২৬

পারিবারিক রাস্তা দখলের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত,সংবাদ সম্মেলনে,মেয়র...

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting