দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:২৪
শ্যামনগর উপজেলা ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠন 
সাতক্ষীরায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিএনপির সবজি...
সাতক্ষীরায় মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান...
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...
কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান
বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান
বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ
সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতানের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৩, ২০২১
এপ্রিল ৩, ২০২১ ০ কমেন্ট 432 ভিউস

জিয়াউর রহমান, শ্যামনগর প্রতিবেদক: সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবন বুড়িগোয়ালিনী বন অফিসের স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি ও সেচ্চারিতাসহ মৌয়ালদের মধু কাটার পাস না দেয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, সাতক্ষীরা রেঞ্জের চারটি ষ্টেশন -অফিস থেকে প্রতিবারের ন্যায় পহেলা এপ্রিল আনুষ্ঠানিক ভাবে মৌয়ালদের মধু কাটার অনুমতি দেন বন-বিভাগ। গত বৃহস্পতিবার বুড়িগোয়ালিনী বন অফিস থেকে মধু আহরনের জন্য ১০৫ টি অনুমতি পত্র (পাস) দেয়া হলেও অনেকের আবার পাস দেওয়া হয়নি বলে অভিযোগ করেন ভূক্ত ভোগিরা। গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামের সোহারাব খার ছেলে রুস্তোম খা জানায়, বৃহস্পতিবার অন্যান্য মৌয়ালদের সাথে বন অফিস থেকে পাস নিতে গেলে তার সহ অনেকের পাস দেওয়া হয়নি। কারণ জানতে চাইলে স্টেশন অফিসার সুলতান বলেন, বন বিভাগের বিরুদ্ধে মিথ্যাচার করায় মধুর পাস দেওয়া হবেনা।
রুস্তোম খা,প্রতিবেদককে জানায়, মধুর পাস দেওয়ার আগেই ষ্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ গাবুরা, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ ইউনিয়নের পেশাদার মাছ ও কাঁকড়া জেলেদের দিয়ে মোটা অংকের ঘুষের টাকা নিয়ে সুন্দরবেন থেকে মনকে মন মধু কেটে নিয়ে আসছে চোরা জেলেরা। আমি এসব দৃশ্য দেখে গত মঙ্গলবার বুড়িগোয়ালিনী বন অফিসের স্টেশন কর্মকর্তাকে জানাই, স্যার আপনি চোরা জেলেদের দিয়ে এভাবে সুন্দরবন থেকে মধু কাটাচ্ছেন কেন? আমরা মাহাজনের কাছ থেকে দাদন নিয়ে মধুর পাস করে বনে যেয়ে মধু থেকে বঞ্চিত হবো। আপনি এটা বন্ধ করুন, তখন ষ্টেশন অফিসার বলে তুমি কাউকে বলো না বন-বিভাগের সম্মান নষ্ট হবে। বিষয়টি আমি দেখছি। আমার কোন ষ্ট্যাফ এমন কাজে জড়িত থাকার প্রমান পেলে তার বিরুদ্ধে ব্যব¯্’্া নেওয়া হবে বলে সুলতান আহম্মেদ জানান।
খোঁজ খবর নিয়ে জানা যায়, ষ্টেশন কর্মকর্তা সুলতান বুড়িগোয়ালিনী বন অফিসে যোগদানের পর থেকে পশ্চিম সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে আর কায়েম করেছে রাম রাজত্ব ও গড়ে তুলছে অবৈধ টাকার পাহাড়। তার একটি উদ্দেশ্য কি ভাবে কালো টাকার পাহাড় গড়া যায়। শ্যামনগর উপজেলা, কয়রা উপজেলার সহ বিভিন্ন জায়গার মাছ, কাঁকড়া ধরা জেলেদের সাথে আতায়াতের মাধ্যমে সুন্দরবনের মধ্যে নিষিদ্ধ (অভয়ারন্য) ১৯ টি এলাকায় জেলেদের প্রবেশ করিয়ে সুন্দরবনের বন্য প্রাণী নিধন, মূল্যবান কাঠ, মধু, কাঁকড়া ও মাছ ধরার সহায়তা করছে বন বিভাগের এই কর্মকর্তা। এসব জেলেদের কাছ থেকে সাপ্তাহিক ও মাসিক চুক্তিতে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন জেলে জানান, বুড়িগোয়ালিনী বন অফিসের স্টেশন কর্মকর্তা যোগদানের পর থেকে জেলেরা বন্ধবাদায় মাছ ও কাঁকড়া ধরার সুযোগ পাচ্ছে। আবার চুক্তির টাকা দিতে দেরী হলে অমানুষিক ভাবে জেলেদের আটক করে মামলার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা নিয়ে জেলেদের ছেড়ে দেওয়া হয়।
বুড়িগোয়ালিনী বন অফিসের স্টেশর অফিসার সুলতান আহম্মেদ এর সাথে মুঠো ফোনে মধুর পাস না দেওয়া এবং টাকা নিয়ে জেলেদের দিয়ে অভয়ারন্য এলাকায় মাছ,কাঁকড়া ধরার বিষয়ে কথা হলে তিনি প্রতিবেদককে বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা। বনের মধ্যে কিছু বন টহল অফিস আছে তারা মাঝে মধ্যে টাকা নিয়ে অভায়ারন্য এলাকায় জেলেদের দিয়ে মাছ ও কাঁকড়া ধরার কথা স্বীকার করেন। তবে রুস্তুম খার মধুর পাস দেয়া হয়নি তার বিরুদ্ধে চোরাই ভাবে সুন্দরবন থেকে মধু কাটার অভিযোগ আছে।
সাতক্ষীরা সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.এম হাসান এর সাথে মুঠো ফোনে কয়েক জনের মধুর পাস না দেয়া এবং সরকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার বিষয়ে কথা হলে তিনি বলে, রুস্তোম খার নামে মধু কাটার অভিযোগ আছে। তাই তার শিক্ষা দেওয়ার জন্য দুই দিন পরে মধুর পাশ দেওয়া হবে। নিষিদ্ধ এলাকায় মোটা অংকের টাকা নিয়ে জেলেদের দিয়ে মাছ,মধু,কাঁকড়া ও মুল্যবান কাঠ কাটার বিষয় তিনি স্বীকার করে বলেন, এটা আহমানকাল থেকে হয়ে আসছে এখন হচ্ছে আগামীতেও হবে। তবে সুনিদৃষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
বুড়িগোয়ালিনী ফরেস্ট অফিসের স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ চাকুরী পাওয়ার পূর্বে তার পারিবারিক অবস্থা কেমন ছিল আর চাকুরী এপর্যন্ত তার পারিবারিক অবস্থা তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বন ও পরিবেশ মন্ত্রীর আশু হস্তক্ষে কামনা করেছেন শ্যামনগরের সুশীল সমাজের নেতৃবৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
যাত্রীবাহী নৌযানও বন্ধ থাকবে
পরবর্তী পোস্ট
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হলো সুন্দরবনে গোলপাতা আহরণ

রিলেটেড পোস্ট

শ্যামনগর উপজেলা ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠন 

জুন ২৬, ২০২৬

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...

জুন ২৫, ২০২৬

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

জুন ২৫, ২০২৬

শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...

জুন ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting