দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:৪৩
১৭ বছর পর ফিরছে চ্যানেল ওয়ান: সাতক্ষীরা প্রতিনিধি...
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা
কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...
বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...
তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...
গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...
শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

বাংলাদেশের নাগরিক হিসেবে গর্ববোধ করি- এমপি রবি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২, ২০২৩
মার্চ ২, ২০২৩ ০ কমেন্ট 426 ভিউস

আহাদুর রহমান জনি:

বঙ্গবন্ধু কন্যা সাহসিকতার সাথে দূর্বার গতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যিনি ভয়ভীতিকে উপেক্ষা করে বাংলাদেশকে মাথা উঁচু করে দাড় করিয়েছেন বিশ্বের মানচিত্রে। বাংলাদেশ বিভিন্ন ভাবে নন্দিত। বিশ্বের কাছে বাংলাদেশ এখন পরিচিত। সেই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই স্বাধীনতার মাসে আমরা গর্ববোধ করি। অহংকার বোধ করি। সুন্দরভাবে এই কনসার্টটি উপভোগ করবো। মানুষআজ উৎসব উৎযাপন করতে আসছে। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গোষ্ঠীর উদ্যোগে দ্বিতীয় দিনের মতো জনসভায় প্রধান অতিথি হিসেবে কথাগুলো বলেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

আমরা মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে পেরেছি তাই আমরা গর্বিত জাতি। মহান স্বাধীনতার মাসে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে গর্বিত। স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন করেছি, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আমরা পালন করেছি। জন্মশতবার্ষিকীতে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা বাংলাদেশে এসছিলেন।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশে^র দরবারে উন্নয়নের রোল মডেল। দেশের উন্নয়নের ধারা অব্যাহত জনগণ নৌকায় ভোট দিয়ে আবারও জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় যে উন্নয়ন হয়েছে তা সকলের সামনে তুলে ধরতে এবং তৃণমূল নেতৃবৃন্দদেরকে বিনোদন দিয়ে উজ্জীবিত করতে জনসভা ও জয় বাংলা কনসার্ট।”

যারা পথ হারিয়ে বিপথগামী হয়ে ধর্মকে রাজনীতির হাতিয়ার করে মিথ্যাচার করে সাধারণ শান্তিকামি মানুষকে বিপথগামী করছেন তাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে আর কোন বিভ্রান্তি সৃষ্ঠি করবেন না। ধর্মের নামে রাজনীতি করে আপনারা রাজনীতিকে কলুষিত করছেন। এলাকাকে উত্তপ্ত করছেন। সে উতপ্তের কারণে উগ্রবাদ ও জঙ্গীবাদ সৃষ্টি হয়। আমরা সাতক্ষীরাকে শান্ত সাতক্ষীরা বানাতে চাই। উগ্রবাদীদের উদ্দেশ্যে কথাগুলো বলেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

জনসভায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, ‘ মার্চ মাসকে যথাযথভাবে পালন করার লক্ষ্যে আজকের এই দিনটি বেছে নেওয়া হয়েছে। আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যাদের আস্থা রয়েছে বিশ্বাস আছে, সেই তৃণমূল নেতৃবৃন্দকে আনন্দ দেওয়ার লক্ষ্যে আজকের এই আয়োজন। যারা বঙ্গবন্ধুকে হত্যা করে আস্ফালন করে আত্মস্বীকৃত খুনিরা বলেছিলো কখনো বঙ্গবন্ধু হত্যার বিচার হবে না। যারা ১৯৭১ সালে আমাদের মা-বোনদের ওপর অত্যাচার করেছিলো, ঘর বাড়ি জালিয়েছিলো, মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিলো রাজাকার আলবদর আল-শামস এবং যারা তাদের প্রতিষ্ঠিত করেছিলো তাদের বিচার হবে না। তিনি আরও বলেন, ১৯৯৬ সালে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে ক্ষমতায় আসলেও তাদের বিচার শেষ করতে পারেন নাই। অনেক আন্দোলন সংগ্রাম করতে করতে বাংলাদেশ আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় আসে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা অর্জনের মধ্য দিয়ে। তারপর আবার বিচার কার্য শুরু হয়।

জনগনকে সতর্ক করে তিনি বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো, মানবতা বিরোধী অপরাধ করেছিলো তাদের ফাঁসির কাষ্টে ঝুলতে হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রমান করেছেন কোন কিছুই বাংলাদেশে বিচার বহির্ভূত হতে পারেনা। তাদেরই সন্তানরা বিদেশে বসে লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে চায়। সেই মানসিকতা ধারণ করে তারা ২০১৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা স্বত্ত্বেও এই অঞ্চলের মানুষ রাস্তা কেটেছে গাছ কেটেছে। নিরীহ ১৭জন মানুষকে তারা নির্মম ভাবে হত্যা করেছে। সে বিচার কাজ কিন্তু এখন চলছে। ’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
‘১০ বছরের শিশুরাও আগামীতে জাতীয় পরিচয়পত্র পাবে’
পরবর্তী পোস্ট
সামনে পথ একটাই, আন্দোলন আন্দোলন এবং আন্দোলন: ফখরুল

রিলেটেড পোস্ট

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...

এপ্রিল ১৮, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...

এপ্রিল ১৮, ২০২৬

শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 

এপ্রিল ১৮, ২০২৬

পাটকেলঘাটা কালিবাড়ী মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

এপ্রিল ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting