দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:২৫
জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...
রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...
পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্বশীল হতে হবে
পাইকগাছায় কালিনগরে টেকসই বেড়িবাঁধে ফাটল: ২২ নং পোল্ডারের...
আশাশুনির প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল...
খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায়...
গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ
দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের ঝুড়ি
শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন: সড়ক অবরোধ ও...
সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর ম/রদে/হ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাইকগাছা

পাইকগাছায় কালিনগরে টেকসই বেড়িবাঁধে ফাটল: ২২ নং পোল্ডারের ১৩ গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কায় ১৫ হাজার মানুষ

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ২০, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬ ০ কমেন্ট 16 ভিউস
পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার ৪ নম্বর দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকায় ভদ্রা নদীর প্রবল ভাঙনে ওয়াপদার টেকসই বেড়িবাঁধে মারাত্মক ফাটল দেখা দিয়েছে। এতে করে চরম আতঙ্ক ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
গত ১৮ সেপ্টেম্বর সকালে বাঁধের এই ফাটল আশঙ্কাজনক রূপ নিলে পুরো ২২ নম্বর পোল্ডার আবারও প্লাবিত হওয়ার ভয়াবহ শঙ্কা তৈরি হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে অবিলম্বে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।
যেভাবে থাবা বসাচ্ছে নদীভাঙন
স্থানীয় সূত্রে জানা গেছে, দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান সমরেশ রায়ের বাড়ি সংলগ্ন প্রায় আধা কিলোমিটার অঞ্চলজুড়ে নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। মূল বেড়িবাঁধে কয়েকদিন আগে ছোট আকারে ফাটল দেখা গেলেও সকালে তা অত্যন্ত চওড়া ও বিপজ্জনক আকার ধারণ করে। খড়স্রোতা ভদ্রা নদীর অব্যাহত থাবায় প্রতি বছরই নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। দীর্ঘদিনের এই সর্বনাশা ভাঙন সত্ত্বেও দীর্ঘস্থায়ী ও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ ও অসন্তোষ ব্যক্ত করেছেন ক্ষতিগ্রস্ত মানুষ।
জনপ্রতিনিধিদের তীব্র উদ্বেগ
ঘটনাস্থল পরিদর্শন শেষে দেলুটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য পলাশ কান্তি রায় উদ্বেগ প্রকাশ করে বলেন, “সংবাদ পেয়ে সকালে স্থানীয়দের সাথে নিয়ে ভাঙনকবলিত বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করি। ফাটল যেভাবে চওড়া হচ্ছে, তাতে দ্রুত ব্যবস্থা না নিলে বিগত ২০২৪ সালের আগস্টের মতো পুরো ২২ নম্বর পোল্ডার ভয়াবহ প্লাবনের শিকার হবে।” তিনি ক্ষোভের সাথে যোগ করেন, পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নিলেও তা প্রায়ই দেরিতে হয়। এবার যেন সেই বিলম্ব না ঘটে এবং পাউবো কর্মকর্তারা সরোজমিনে এসে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল বলেন, “২২ নম্বর পোল্ডার মানেই এই অঞ্চলের ‘কৃষি বিপ্লব’। বাঁধ ভেঙে লোনাপানি ঢুকলে কৃষকের রোপণকৃত রোপা আমন ধান, অফ-সিজনের তরমুজ, হরেক রকমের সবজি খেত ও অসংখ্য মৎস্য ঘের পুরোপুরি ভেসে যাবে।” তিনি মনে করিয়ে দেন, এর আগে ২২ আগস্টের ভাঙনে ইউনিয়নের ১৩টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছিলেন। সেই ট্র্যাজেডির পুনরাবৃত্তি এড়াতে তিনি অর্থবহ পদক্ষেপের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
ত্রাণ নয়, চাই টেকসই বেড়িবাঁধ
ক্ষুব্ধ ও আতঙ্কিত এলাকাবাসী একসুরে জানান, অতীত সরকারের আমলে সাময়িক রিঙ্ক বাঁধ বা লোকদেখানো জিও ব্যাগ ও ত্রাণের বস্তা ফেলে তাদের মূল সমস্যা আড়াল করা হয়েছে। তারা আর কোনো অস্থায়ী ব্যবস্থা বা ত্রাণ চান না। বর্তমান সরকারের কাছে দেলুটাবাসীর একটাই আকুল আবেদন—একটি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে ২২ নম্বর পোল্ডারের হাজার হাজার মানুষের জীবন, জীবিকা ও বসতভিটা রক্ষা করা হোক।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনির প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল দুষ্কৃতকারীরা
পরবর্তী পোস্ট
পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্বশীল হতে হবে

রিলেটেড পোস্ট

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায়...

সেপ্টেম্বর ২০, ২০২৬

পাইকগাছায় ডেঙ্গুর থাবায় ঝরল অ্যাম্বুলেন্স সহকারী অপুর প্রাণ

সেপ্টেম্বর ১৯, ২০২৬

পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ​

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

পাইকগাছায় জমি দখল চেষ্টা ও বিএনপি নেতৃবৃন্দের নামে...

সেপ্টেম্বর ৪, ২০২৬

পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩০, ২০২৬

পাইকগাছায় সুর তরঙ্গ সংগীত নিকেতন-এ জাতীয় কবি কাজী...

আগস্ট ৩০, ২০২৬

পাইকগাছায় ২৫ অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

আগস্ট ২৯, ২০২৬

পাইকগাছা প্রেসক্লাব উন্নয়নে জেলাপরিষদের বরাদ্দ

আগস্ট ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting