দৈনিক সাতনদী সম্পাদকের খোঁজ খবর নিলেন এমপি জগলুল হায়দার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার বহুল প্রচলিত পত্রিকা দৈনিক সাতনদী’র সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানের শারিরীক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা এস, এম জগলুল হায়দার।

গতকাল শুক্রবার তিনি একাধিকবার ফোন করে অসুস্থ্য সাতনদী সম্পাদকের সাথে কুশল বিনিময় করেন ও তার শারিরীক অবস্থার খোঁজ- খবর নেন। এ সময় তিনি দৈনিক সাতনদী পত্রিকার ভূয়সী প্রশংসা করেন ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন দৈনিক সাতনদী সম্পাদকের সুস্থ্যতা কামনা করেন।

উল্লেখ্যা দৈনিক সাতনদী সম্পাদক হাবিবুর রহমান করোনায় আক্রান্ত হয়ে গত ২১ জুলাই মঙ্গলবার থেকে থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিৎিসাধীন আছেন।

Recomended