দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩৪
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সকল অপশক্তিকে রুখতে হবে-ডিসি মোস্তফা কামাল

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১১, ২০১৯
ডিসেম্বর ১১, ২০১৯ ০ কমেন্ট 443 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উন্নত মানসিতা তৈরি ও বড় স্বপ্ন দেখার পরামর্শ দিয়ে বলেছেন, যে বড় স্বপ্ন দেখতে পারে সে পরিশ্রমও করতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল তিনি বাংলাদেশ স্বাধীন করবেন, এজন্য তিনি দিনের পর দিন জেলখানায় কষ্ট করেছেন, কষ্ট করতে পেরেছেন।

বুধবার সাতক্ষীরা সীমান্ত কলেজে মুজিববর্ষ নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক উন্মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় জেলা প্রশাসক ছাত্রছাত্রীদের প্রতি মুক্তিযুদ্ধের চেতনা অন্তরে ধারণের আহবান জানিয়ে আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র দেশ প্রেমের কারণে পাকিস্তানি জান্তার হাত থেকে এ দেশের স্বাধীনতা এনে দিতে পেরেছেন। তরুণদেরও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। শিক্ষা, সাহিত্য চর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সকল অপশক্তিকে পরাজিত করে সামনে এগিয়ে যেতে হবে।

জেলা প্রশাসক বলেন, তোমাদেরকে পড়তে হবে, জানতে হবে, ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। নিজেদেরকে নেতৃত্বের জায়গায় নিজে যেতে হবে। পরিবেশ দূষণের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।

আলোচনার শুরুতে জেলা প্রশাসক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহিদ, ২ লাখ সম্ভ্রমহারা মা-বোন ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে শিক্ষার্থীদের কাছে মুজিব বর্ষ কী এবং কেন- তা জানতে চান।

এ সময় ছাত্রছাত্রীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী স্মরণীয় করে রাখতে ঘোষিত মুজিব বর্ষের ধারণা দিয়ে মুজিব বর্ষে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, শিশুশ্রম, ভিক্ষুক ও সাইবার ক্রাইমমুক্ত সুখী সমৃদ্ধি সোনার বাংলার প্রত্যাশা ব্যক্ত করে। যেখানে থাকবে না সাম্প্রদায়িকতা, থাকবে না কোন বেকারত্ব। মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধির বিকাশ ঘটবে, বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ে উঠবে। প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার ও আইনের শাসন। পরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন হবে, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে। রক্ষা পাবে প্রাকৃতিক পরিবেশ, গড়ে উঠবে সুখী, সমৃদ্ধ সোনার বাংলাদেশ।

সভায় আলিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, সীমান্ত কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কমিউনিটির উদ্যোগে শিশু কেন্দ্র চলমান রাখতে স্থানীয় দাতাদের সাথে সমন্বয় সভা
পরবর্তী পোস্ট
আশাশুনির হাট বাজার পলিথিনে সয়লাব

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting