দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৯:৩২
সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মী আটক
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় জবর দখল ও মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১৯, ২০২০
জানুয়ারি ১৯, ২০২০ ০ কমেন্ট 426 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালায় ভুমি দস্যু বিল্লাল কর্তৃক সরকারী ইজারাকৃত সম্পত্তিতে নির্মিত দোকানঘর জবর দখল, হয়রানি ও মিথ্যামালায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, তালা উপজেলার চরগ্রামের মৃত আতাউল্লাহ’র ছেলে ভুক্তভোগী আব্দুল লতিফ পাড়।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর থেকে সরকারি খাস জমিতে দোকানঘর নির্মান করে আমি ভোগ-দখল করতে থাকি। এরপর ২০১৩ সালে তালা উপজেলা ভুমি অফিস থেকে আমি ও আমার কন্যা বিকুলি পারভীন বৈধভাবে জেঠুয়া বাজারে ১নং খাস খতিয়ানের ৪২২ দাগের ১৫ বর্গমিটার জমির উপর আমার নির্মিত দোকানঘর বন্দোবস্ত পাই। এরপর সেখানে আমার নির্মিত ভোগ-দখলিয় দোকানঘরের সংস্কার কাজ করতে গেলে চরগ্রামের এনায়েত আলী পাড়ের ছেলে বিল্লাল হোসেন পাড় আমার কাজে বাধা সৃষ্টি করে। সে ওই সম্পত্তি ওয়ারেশ সুত্রে দাবি তার করে। এরপর স্থানীয় তহশীলদার এসে আমার কাজ বন্ধ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে হাজির হতে বলেন। আমি নির্ধারিত দিনে হাজির হলে আমার নিকট থেকে ঘটনার বিবরণ শুনে তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান (দায়িত্ব প্রাপ্ত সহকারি কমিশনার ভুমি) সরেজমিন হাজির হলে তিনি আমার ও আমার কন্যার পক্ষে ভোগ দখলের লিখিত আদেশ দেন। পরবর্তীতে বিল্লাল আবারও ২০১৮ সালে জেলা প্রশাসক বরাবর আবারও একটি লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এস এম মাহমুদুর রহমান, সহকারি কমিশনার(ভুমি), সার্ভেয়ার, তহশীলদার সরেজমিনে এসে তদন্ত করার পর জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল গত ২৭/০৫/২০১৯ তারিখে আমাদের পক্ষে উভয়ের স্বাক্ষতির চুড়ান্ত আদেশ প্রদান করেন।
তিনি বলেন, বন্দোবস্তের চুড়ান্ত আদেশ পেয়ে শান্তিপূর্ণ ভাবে সেখানে আমি ও আমার মেয়ে ব্যবসা করে আসছিলাম। একপর্যায়ে গত ১০ জানুয়ারি বিল্লাল তার একদল ভাড়াটিয়া গুন্ডাদের দিয়ে আমাদের দোকানঘর ভাংচুর করে এবং আমাদের বেধড়ক মারপিঠ করে। নগদ ৫০ হাজার টাকার ছিট কাপড় এবং আমার দোকানে থাকা ৭৬১টি নারিকেল লুট করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ছুটে আসলে তারা আমাদের জীবন নাশ ও মিথ্যা মামলার হুমকি দিয়ে ঘটনা স্থল ত্যাগ করে। এই ভাড়াটিয়া গুন্ডাদের নেতৃত্বদেন জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রামপ্রসাদ দাশ। তাদের তোপের মুখে টিকতে না পেরে আমি অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর আবেদন করি। বিষয়টি জানার পর বিল্লাল ও তার ভাড়াটিয়া গুন্ডারা গত ১৫ জানুয়ারি রাতের আধারে আমাদের দোকানঘরের দরজার তালা ভেঙ্গে দোকানের সকল মালামাল লুট করে দোকাঘরটি জবর-দখলে নেয়। বর্তমানে আমি আমার একমাত্র আয়ের উৎস দোকানঘরটি হারিয়ে মানবেতর জীবন যাপন করছি। এমতাবস্থায় তিনি (লতিফ পাড়) ভুমিদস্যু বিল্লাল ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে দোকারঘর রক্ষাসহ তাদের জীবন বাঁচাতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মুন্সীগঞ্জ আ’লীগের সম্মেলন ঘিরে আলোচনায় মাজেদ ও সিরাজুলের নাম
পরবর্তী পোস্ট
দহাকুলায় পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের পাঁয়তারার চেষ্টা

রিলেটেড পোস্ট

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় মিথ্যা অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬

মিথ্যা অপবাদ দিয়ে কৃষককে বাড়ি উচ্ছেদের পাঁয়তারা 

জুলাই ২৫, ২০২৬

 খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রনব ঘোষ বাবলু...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের

জুলাই ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting