দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৩৮
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

তালায় তথ্য সংগ্রহকালে গণমাধ্যমকর্মীদের উপর হামলা, মামলার প্রস্তুতি

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৩, ২০২৩
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ০ কমেন্ট 527 ভিউস

বিশেষ প্রতিবেদক, তালা:

তালার সদরের আলিয়া (ফাযিল) মাদ্রাসায় তথ্য সংগ্রহকালে গণমাধ্যমকর্মীদের উপর হামলা চালিয়েছেন প্রতিষ্ঠানের সহকারী মৌলভী সরদার আওরঙ্গজেব হোসেন ও তার সহযোগীরা। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর আনুমানিক ১ টার দিকে মাদ্রাসার শিক্ষক মিলানায়তনে সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে। এসময় সহকারী মৌলভী সরদার আওরঙ্গজেব হোসেন ও তার সহযোগীরা আকষ্মিক সাংবাদিকদের উপর চড়াও হয়ে উঠেন।

ঘটনাস্থলে হামলা শিকার গণমাধ্যমকর্মীরা হলেন, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সোহাগ হোসেন, বিডি ২৪ লাইভ জেলা প্রতিনিধি শেখ ইমরান হোসেন, বাংলা ইনসাইডারের জেলা প্রতিনিধি ও দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি এসএম হাসান আলী বাচ্চু, দৈনিক গ্রামের কন্ঠর তালা উপজেলা প্রতিনিধি কাজী জীবন বারী, মো: ফয়সাল হোসেন, সাংবাদিক লিটন হুসাইন, পার্থ প্রতিম মন্ডল।

ঘটনার বিবরণে প্রকাশ, তালা আলিয়া (ফাযিল) মাদ্রাসায় প্রিন্সিপাল আবুল ফজল মো: নুরুল্লাহ কয়েকদিন শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন ছিলেন। এই অনুপস্থিত থাকার সুযোগ কাজে লাগিয়ে মাদ্রাসার গভনিং বডির সভাপতি সরদার জাকির হোসেন কোন ঘোষনা ছাড়াই মঙ্গলবার(২১ ফেব্রুয়ারী) ছুটির দিন আকস্কিক মিটিং কল করে প্রিন্সিপালকে সাময়িক বরখাস্ত করে আরবি কাম প্রভাষক এ জেড এম আবু বক্কর সিদ্দিকীকে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল করেন। যাহা আইন বর্হিভূত। বিষয়টি জানতে পেরে প্রিন্সিপাল মো: নুরুল্লাহ প্রতিষ্ঠানে হাজির হন তার অফিসে বসতে গেলে তাকে মারপিট করে বাহির করে দেওয়ার কথা বলেন সহকারী মৌলভী সরদার আওরঙ্গজেব । এমন চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে পেশাগত দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীরা ঘটনা স্থলে হাজির হন।

এসময় গণমাধ্যমকর্মীরা প্রিন্সিপাল মো: নুরুল্লাহর ভিডিও বক্তব্য ধারণ করতে থাকার একটি পর্যায়ে গভনিং বডির সভাপতি সরদার জাকির হোসেনের ভাই অত্র প্রতিষ্ঠানের সহকারী মৌলভী সরদার আওরঙ্গজেব হোসেন ক্ষিপ্ত হয়ে গণমাধ্যমকর্মীরা মারপিট করার প্রস্তুতি নেন। এছাড়া জুনিয়ার শিক্ষক ফরিদ হোসেন সহ গুটি কয়েক শিক্ষক একত্রিত হয়ে লাঠি নিয়ে মারতে উদ্যত হয়ে এলাকার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের ফোন করে আসতে বলে এবং গণমাধ্যমকর্মীরা রুমের ভিতর আটকিয়ে রাখার চেষ্টা করেন। তৎক্ষণাত গণমাধ্যমকর্মীরা উপজেলা নির্বাহী অফিসার ও তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) কে বিষয়টি অবহিত করে ঘটনা স্থল ত্যাগ করেন।

এবিষয়ে প্রিন্সিপাল আবুল ফজল মো: নুরুল্লাহ জানান, আমি শারীরিক ভাবে কয়েকদিন অসুস্থ থাকায় গভনিং বডির সভাপতি ও মাদ্রাসার বিপথগামী কিছু শিক্ষক একত্রিত হয়ে আমাকে সাময়িক বহিস্কার করেন। যাহা নিয়ম বহিভূত হিসেবে গণ্য। একজন প্রিন্সিপাল বা প্রভাষকদের বহিস্কার করতে হলে প্রথমে কারণ দর্শানো নোটিশ প্রদান করতে হবে। তার জবাব নিয়ে সংশ্লিষ্ট বোর্ডে বা ভার্সিটিতে অভিযোগ করতে হবে। সেখান হতে একটি টিম প্রতিষ্ঠানে এসে তদন্ত অন্তে ব্যবস্থা নিতে পারবেন।

তিনি আরও জানান, মাদ্রাসার গভনিং বডির সভাপতি সরদার জাকির হোসেন নির্বাচনের সময় আমার কাছ হতে ৫ লক্ষ টাকা নেন হাওলাত হিসেবে। যাহা তিনি বলেন, একটি নিয়োগ করিয়ে টাকা ফেরৎ দিবেন। এছাড়া এই সভাপতি সরদার জাকির হোসেন, আরবি কাম প্রভাষক এ জেড এম আবু বক্কর সিদ্দিকী, সহকারী মৌলভী সরদার আওরঙ্গজেব হোসেন বিভিন্ন লোকের কাছ হতে নিয়োগ দেওয়ার কথা বলে ১২-১৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।

ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যমকর্মীরা জানান, পেশাগত দায়িত্ব পালন কালে মাদ্রাসার সহকারী মৌলভী সরদার আওরঙ্গজেব সহ কতিপয় বিপথগামী শিক্ষকরা একত্রে গণমাধ্যমকর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে মারতে উদ্যত হয়। বিষয়টি সাতক্ষীরা জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত) ও তালা থানার অফিসার ইনচার্জ কে অবহিত করা হয়েছে। হামলার ঘটনায় মামলা প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তালা উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) রুহুল কুদ্দুস জানান, বিষয়টি মাত্র জানতে পারলাম। অভিযুক্তদের এক্ষুণি তলব করে বিস্তারিত জেনে ব্যবস্থা গ্রহণ করছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় মাটিবাহী ট্রাক্টরে এবার প্রাণ গেলো পুলিশ সদস্যের
পরবর্তী পোস্ট
তালায় জমি জবর দখলের চেষ্টার অভিযোগ

রিলেটেড পোস্ট

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা

জুলাই ২, ২০২৬

শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...

জুলাই ২, ২০২৬

দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...

জুলাই ২, ২০২৬

দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১

জুলাই ২, ২০২৬

কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...

জুলাই ২, ২০২৬

জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা

জুলাই ২, ২০২৬

শ্যামনগরে তিন দিন ব্যাপী নানা কর্মসৃচীর উদ্বোধন

জুলাই ২, ২০২৬

ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...

জুলাই ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting