দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:০৮
শরতের মেলাঙ্গনে সুরের মূর্ছনা: মুক্তি পেল নিলয়ের পূজার...
ব্র্যাকের উদ্যোগে আলোকিত কুলতলী বাজার: আধুনিকায়নে যুক্ত হচ্ছে...
আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি...
ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ...
শ্যামনগরে জেলে বাওয়ালীর গোডাউনে রহস্যজনক আগুন: ১০ লাখ...
সুন্দরবনে আবারো মুক্তিপনের দাবি: জিয়া বাহিনীর হাতে ২...
দেবহাটায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি: গণপিটুনি দিয়ে...
পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার
শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

ডিবি ইউনাইটেড হাইস্কুল ও হযরত আবুবক্কর (রা.) দাখিল মাদ্রাসা ফাইনালে

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৯, ২০২৩
সেপ্টেম্বর ৯, ২০২৩ ০ কমেন্ট 692 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে জি.জি.কে এইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিন্দ্র নাথ গাইন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেমিফাইনাল খেলার উদ্বোধন করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল। ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর সেমিফাইনাল খেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে উপভোগ করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের সহ-সভাপতি নুর ইসলাম, জাহানাবাজ মাদরাসার প্রভাষক শফিকুল ইসলাম, সহকারি শিক্ষক ফয়জুল হক বাবু, আলাউল ইসলাম, বাবলুর রহমান, মো. আবুল হোসেন, সুকুমার সরকার, রুহুল আমিন বাবলু, রমেশ চন্দ্র সরকার প্রমুখ। জাতীয় স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর সেমিফাইনাল খেলায় অংশ নেয় জি.জি.কে এইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয় বনাম ডিবি ইউনাইটেড হাইস্কুল। খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা না পাওয়ায় খেলা রুপ নেয় টাইবেকারে। টাইবেকারে ডিবি ইউনাইটেড হাইস্কুল ৩-২ গোলে জি.জি.কে এইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়লাভ করে এবং ফাইনালে খেলার গৌরব অর্জন করে। অপর খেলায় অংশ নেয় হযরত আবুবক্কর (রা.) সিনিয়র সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা বনাম শাল্যে দাখিল মাদরাসা। খেলায় শাল্যে দাখিল মাদরাসাকে ১-০ গোলে হারিয়ে হযরত আবুবক্কর (রা.) সিনিয়র সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা ফাইনালে খেলার গৌরব অর্জন করে। খেলার ম্যাচ রেফারী ছিলেন মিজানুর রহমান, কবিরুল ইসলাম সুজন ও কনক কুমার মাঝি। ম্যাচ কমিশনার ছিলেন মনোরঞ্জন কুমার বিশ^াস ও হাবিবুর রহমান। সাতক্ষীরায় ডিবি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর সেমিফাইনাল খেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। রবিবার ১০ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টায় ডিবি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিত-২০২৩ ডিবি ইউনাইটেড হাইস্কুল বনাম হযরত আবুবক্কর (রা.) সিনিয়র সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাবেক শিক্ষামন্ত্রী মরহুম এএসএইচকে সাদেক’র ১৬তম মৃত্য বার্ষিকী পালন
পরবর্তী পোস্ট
পাইকগাছা প্রেসক্লাবের সদস্যদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting