দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:০৯
সাতক্ষীরায় ‘তথ্য জানুন, অধিকার আদায় করুন’ শীর্ষক সংলাপ
শরতের মেলাঙ্গনে সুরের মূর্ছনা: মুক্তি পেল নিলয়ের পূজার...
ব্র্যাকের উদ্যোগে আলোকিত কুলতলী বাজার: আধুনিকায়নে যুক্ত হচ্ছে...
আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি...
ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ...
শ্যামনগরে জেলে বাওয়ালীর গোডাউনে রহস্যজনক আগুন: ১০ লাখ...
সুন্দরবনে আবারো মুক্তিপনের দাবি: জিয়া বাহিনীর হাতে ২...
দেবহাটায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি: গণপিটুনি দিয়ে...
পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাইকগাছাসারাদেশ

পাইকগাছা প্রেসক্লাবের সদস্যদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৯, ২০২৩
সেপ্টেম্বর ৯, ২০২৩ ০ কমেন্ট 534 ভিউস

পাইকগাছা প্রতিবেদক: াইকগাছা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। শনিবার সকাল সাড়ে ১১ টায় পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার পূর্বেই নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন কে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। পরে প্রেসক্লাবের সভাপতি এড. এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, যে কোনো সমস্যায় সুষ্ঠু সমাধানে আমি বিশ্বাসী। ৩৫তম বিসিএসের এ কর্মকর্তা পাইকগাছা উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ সহ বাঙালি জাতির প্রতিটি মুক্তি সংগ্রামে গণমাধ্যম তথা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে সাংবাদিকদের অবদান অনস্বীকার্য। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে ইউএনও আল-আমিন আরো বলেন সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ, তাদের কলমের মাধ্যমে সমাজের নানা অনিয়ম ও অসঙ্গতি গুলো দেশের মানুষ জানতে পারে, পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়া এবং শতভাগ সরকারি সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি সুষ্ঠু সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সত্য ও ন্যায়ের পথে থেকে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় কালে উপজেলা প্রশাসনের নবাগত এ নির্বাহী কর্মকর্তা এসব কথা বলেন। এসময়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদের সঞ্চালনায় বক্তৃতা করেন, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মো. আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, কোষাধক্ষ এসএম বাবুল আক্তার, সাবেক সভাপতি জি এ গফুর, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, বি সরকার, এম আর মন্টু, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, আলাউদ্দীন রাজা, প্রমথ রঞ্জন সানা, ইমদাদুল হক, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, আবুল হাশেম, অমল মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল ও বদিউজ্জামান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ডিবি ইউনাইটেড হাইস্কুল ও হযরত আবুবক্কর (রা.) দাখিল মাদ্রাসা ফাইনালে
পরবর্তী পোস্ট
পাইকগাছায় চেতনা নাশক স্প্রেতে একের পর এক চুরির ঘটনায় জনমনে আতঙ্ক

রিলেটেড পোস্ট

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ আ’লীগ নেতাসহ গ্রেফতার...

অক্টোবর ১০, ২০২৬

পাইকগাছা প্রেসক্লাবের বর্ধিত সভা

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার...

অক্টোবর ১০, ২০২৬

এপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক,...

অক্টোবর ৯, ২০২৬

জাকারিয়া হত্যাকান্ডে সিসি ফুটেজ ফ্যাক্টর হয়ে দাড়িয়েছে

অক্টোবর ৯, ২০২৬

পাইকগাছায় আলোচনা সভা, পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

লবণাক্ততার বাধা পেরিয়ে পাইকগাছায় মাল্টা চাষে সাবেক ব্যাংকারের...

অক্টোবর ৮, ২০২৬

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও...

অক্টোবর ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting