দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৪৯
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

চেয়ারম্যান নিজেই ঠিকাদার : গরীবের এক কোটি ৮০ লাখ টাকা লুট

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৮, ২০২০
ফেব্রুয়ারি ২৮, ২০২০ ০ কমেন্ট 451 ভিউস

আকরামুল ইসলাম: প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প “জমি আছে ঘর নেই” প্রকল্প। লাখ টাকা ব্যয়ে বাসযোগ্য একটি গৃহনির্মাণ করে দিতে গৃহহীন অসহায় মানুষদের জন্য এ প্রকল্প হাতে নেন প্রধানমন্ত্রী। বিনামূল্যে এসব ঘর দেওয়ার কথা থাকলেও ঘর প্রতি ২০-৩০ হাজার টাকা উত্তোলন করেছেন সাতক্ষীরার তালা সদরের চেয়ারম্যান সরদার চেয়ারম্যান সরদার জাকির হোসেন। এরপর ঘর দিলেও লাখ টাকা বরাদ্ধের ঘরে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকার মালামাল। প্রকল্পের কাজের ঠিকাদার চেয়ারম্যান নিজেই। বরাদ্ধের টাকাতেও হয়েছে লুটপাট। এসব অভিযোগে প্রধানমন্ত্রী, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।
২০১৭ সালের মে মাসে প্রকল্প প্রস্তাবিত হওয়ার পর ২০১৮ সালের মে মাসে প্রকল্পের অনুমোদন হয়। ২০১৮-১৯ অর্থ বছরের কাজ সম্পন্ন হয় এই প্রকল্পের। প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালা উপজেলার চারটি ইউনিয়নে বরাদ্ধ হয় ৭৫২টি ঘর। এর মধ্যে তালা সদর ইউনিয়নে বরাদ্ধ পায় ২৫৮টি ঘর। এই ২৫৮টি ঘর নির্মাণ প্রকল্পে দূর্ণীতি অনিয়মনের অভিযোগ উঠেছে।
তালা সদর ইউনিয়নের মুড়াকলিয়া গ্রামের আসাদ মোড়ল। চেয়ারম্যানকে ২০ হাজার টাকা ঘুষ দিয়ে একটি ঘর পেয়েছেন তিনি। তবে ঘর পেলেও আক্ষেপ কাঁটেনি তার। তিনি জানান, প্রধানমন্ত্রী অসহায় মানুষদের ঘর দিচ্ছে শুনে খোঁজ খবর নিয়ে জানতে পারি ২০ হাজার টাকা দিলে একটি এক লাখ টাকার ঘর পাব। খানপুর গ্রামের মিকাইল সরদার চেয়ারম্যানের ঘনিষ্ট সহযোগী। সে এই এলাকায় এইসব টাকা উত্তোলনে সহায়তা করে। পরে আমি ২০ হাজার টাকা দিয়ে একটি ঘর পেয়েছি। তবে ঘরের অর্ধেক ৫০ হাজার টাকার মালামাল দিয়েছে চেয়ারম্যান।
তিনি বলেন, ঘরের অর্ধেক মালপত্র দেওয়ার পর আমি বাকি মালপত্র ক্রয় করে ঘর নির্মাণ কাজ শেষ করেছি।
একই গ্রামের সকিনা খাতুন জানান, চেয়ারম্যান আমার কাছে ২০ হাজার টাকা চেয়েছিল, দিতে পারিনি বলে আমার ঘর দেয়নি। আমি অসহায় মানুষ।

জাতপুর গ্রামের গফুর ফকির বলেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে তালা সদর ইউনিয়নে ঘর নির্মাণে চেয়ারম্যান নিজেই ঠিকাদার হয়েছেন। লাখ টাকার ঘরে মালপত্র দিয়েছেন অর্ধেক। আবার ঘরপ্রতি ২০ হাজার টাকা উত্তোলন করেছেন। ঘর নির্মাণে কাজ করেছে চেয়ারম্যানের আত্নীয়-স্বজন। প্রধানমন্ত্রীর যে স্বপ্ন নিয়ে অসহায় মানুষদের ঘর দিয়েছিল সে স্বপ্নের বাস্তবায়ন হয়নি।
খানপুর গ্রামের নাসিমা বেগম জানান, বিনা খরচে ঘর দেওয়ার কথা থাকলেও ২০ হাজার টাকা দিয়ে ঘর পেয়েছি। মালামাল পেয়েছি অর্ধেক আবার যেটুকু দিয়েছে তাও নিন্মমানের। অসহায় মানুষদের সঙ্গে চেয়ারম্যানের এ দূর্ণীতি অনিয়মের জন্য শাস্তির দাবি করছি।
এলাকাবাসীর অভিযোগে দূর্ণীতির হিসেবে দেখা যায়, বরাদ্ধের ২৫৮টি ঘরে ঘর প্রতি ২০ হাজার টাকা উত্তোলন করে চেয়ারম্যান লুটে নিয়েছেন ৫১ লাখ ৬০ হাজার টাকা। আর লাখ টাকা বরাদ্ধের ২৫৮টি ঘরের ৫০ হাজার টাকার মালামাল দিয়ে বাকি টাকা আত্নসাৎ করেছেন। সেখানে লুট করেছেন এক কোটি ২৯ লাখ টাকা। প্রধানমন্ত্রীর এই আশ্রয়ন প্রকল্পে এক কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকা লুটপাট করেছেন তিনি।
চেয়ারম্যানের দূর্ণীতি অনিয়মের এসব চিত্র তুলে ধরে তালা সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াছিন সরদার বলেন, বরাদ্ধের পরই ইউনিয়ন পরিষদের মেম্বরদের নিয়ে মিটিংয়ে বসেন চেয়ারম্যান সরদার জাকির হোসেন। মেম্বরদের পাঁচটি করে ঘর দেওয়া হবে জানান চেয়ারম্যান। প্রত্যেকটি ঘরের জন্য দাবি করা হয় ২০ হাজার টাকা। আমার কাছে ৫টি ঘরের জন্য এক লাখ টাকা দাবি করেন চেয়ারম্যান।
তিনি আরও বলেন, আমি চেয়ারম্যানকে জানাই অসহায় মানুষরা এসব টাকা দেবে কোথা থেকে ? অসহায় মানুষদের ঘরের জন্য টাকা নেওয়া যাবে না। সাফ জানিয়ে দেই, প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে অনিয়ম আমি করতে পারবো না। পরবর্তীতে চেয়ারম্যান সরদার জাকির হোসেন তার ঘনিষ্টজন ও শ্যালককে দিয়ে ঘর প্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা করে দিয়ে উত্তোলন করে। চেয়ারম্যান নিজেই কাজের ঠিকাদার হয়। পরিবহন খরচ ঠিকাদারের দেওয়ার কথা থাকলেও সে খরচও নেওয়া হয়েছে অসহায় মানুষদের নিকট থেকে। চেয়ারম্যানের এসব ঘটনায় প্রধানমন্ত্রীসহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসী। এছাড়াও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে স্বশরীরেও এসব অভিযোগের কথা জানিয়েছে ভুক্তভোগীরা।
তবে এসব অভিযোগের সঠিক নয় জানিয়ে তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন বলেন, প্রকল্পে কোন অনিয়ম হয়নি। প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর ফ্রি এসেছিল, আমি ফ্রি দিয়েছি। আমি কারো কাছ থেকে কোন টাকা নেয়নি।
জমি আছে ঘর নেই প্রকল্পে ঘর নির্মাণে তালা সদর ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা উত্তোলনের অভিযোগ এসেছে জানিয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে আমার কাছে অভিযোগ এসেছে। তারা তাদের অভিযোগ জানিয়ে গেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।
তিনি বলেন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক মহোদয় দূর্ণীতির বিরুদ্ধে স্বোচ্ছার রয়েছেন। কোন দূর্ণীতি অনিয়মই সহ্য করা হবে না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভোমরা সীমান্তে ৭০ পিস ভারতীয় থ্রি-পিচসহ আটক-৩
পরবর্তী পোস্ট
শ্যামনগরে আ’লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় মিথ্যা অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬

মিথ্যা অপবাদ দিয়ে কৃষককে বাড়ি উচ্ছেদের পাঁয়তারা 

জুলাই ২৫, ২০২৬

 খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রনব ঘোষ বাবলু...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের

জুলাই ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting