দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:০২
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
চট্টগ্রাম

চসিক কাউন্সিলর ওয়াসিমের দুর্নীতির তদন্তে নেমেছে দুদক

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১০, ২০২৩
ডিসেম্বর ১০, ২০২৩ ০ কমেন্ট 554 ভিউস

নিজস্ব প্রতিবেদক: দুদকের জালে আটকে যাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী মিসেস রুমানা আক্তার। ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে প্রচুর পরিমান সম্পদ অর্জনের অভিযোগ ওঠেছে এই কাউন্সিলরের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এবিষয়ে দুদক সমন্বিত জেলা কার্যাল, চট্টগ্রাম ১ এর সহকারি পরিচালক মোহাম্মদ এমরান হোসেনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। দুদক প্রধান কার্যালয় থেকে প্রেরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তদন্তের দায়িত্ব নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছেন এমরান হোসেন। চসিক কাউন্সিলর ওয়াসিমের ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পর্কে জানতে বিস্তারিত তথ্য চেয়ে সস্প্রতি রেলওয়ে পুার্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিয়াকে একটি চিঠি দিয়েছে ইমরান হোসেন। চিঠিতে বলা হয়েছে, দুর্নীতি অনুসন্ধানে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি দুর্নীতিরোধে বিধিবদ্ধ এই প্রতিষ্ঠানটি অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করে। তার সাথে তার স্ত্রী রোমানা আক্তারের সম্পদেরও অনুসন্ধানে নেমেছে দুদক। ওয়াসিম উদ্দিন চৌধুরী চসিকের ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর। জানা গেছে, চলতি বছরের ২৪ আগস্ট দুদক প্রধান কার্যালয় ঢাকার ০০. ০১. ১৫০০. ৬২২. ০৩. ১৭৩. ২৩, চট্টগ্রাম-০১/২৯৭৮০ নং স্মারকমূলে কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তার দুর্নীতি অনুসন্ধানে প্রথম একটি চিঠি প্রেরণ করা হয় দুদক সমন্বিত কার্যালয় চট্টগ্রাম -১ কে। এর প্রেক্ষিতে গত ২৯ আগস্ট তারিখে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম- ১ ‘০০. ০১. ১৫০০. ৭১২. ০৩. ১৭৩. ২৩. ৩৯৭২’ স্মারকমূলে আরো একটি পত্র সংশ্লিষ্ট পক্ষকে প্রেরণ করে সংস্থাটি। এরপর দুদকের মহাপরিচালক (তদন্ত- ২) অনুবিভাগ ওয়াসিম উদ্দিন চৌধুরী ও তার স্ত্রীর সম্পদ ও দুর্নীতি অনুসন্ধানে আরো একটি চিঠি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রেরণ করে যার ই.আর. নং- তদন্ত-২/১৭৩/২৩/চট্টগ্রাম-১। এই তিনটি চিঠির প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ গত ৮ নভেম্বর তারিখে কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে ‘অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তথ্যাদি/ রেকর্ডপত্রের সত্যায়িত ছায়ালিপি সরবরাহকরণ’ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) প্রধান প্রকৌশলীকে একটি চিঠি দেন যার স্মারক নম্বর- ০০. ০১. ১৫০০. ৭১২. ০৩. ১৭৩. ২৩. ৬১৬০। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম- ১ এর সহকারী পরিচালক মো. এমরান হোসেন স্বাক্ষরিত এই চিঠিতে মেসার্স নুর নাহার ট্রেডার্স নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারি চসিকের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী রোমানা আক্তারের সম্পদ বিবরণী যাচাই/ অনুসন্ধান করে ২০০৬ সাল থেকে জুলাই ২০২৩ সময়কালে ওয়াসিম উদ্দিন চৌধুরীর নামে সর্বমোট কত টাকা বিল পরিশোধ করা হয়েছে, বছর ভিত্তিক তার একটি প্রতিবেদন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্রের সত্যায়িত কপি এবং প্রধান প্রকৌশলীর কার্যালয় (পূর্ব), চট্টগ্রাম থেকে মেসার্স নুর নাহার ট্রেডার্সের নামে পরিশোধিত ঠিকাদারি বিলসমূহের সঠিকতা যাচাইপূর্বক প্রতিবেদন অনুসন্ধানের সময়সীমা নির্ধারিত থাকায় অতি জরুরি ভিত্তিতে সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। এবিষয়ে জানতে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম ১ এর উপ পরিচালক নাজমুচসাদাত ও তদন্ত কর্মকর্তা মো. এমরান হোসেন বলেন, তদন্তনাধিন বিষয় বা মামলা সংক্রান্ত কোন বিষয়ে বক্তব্য দিতে আমাদের সীমাবদ্ধতা আছে। তাই এই বিষয়ে কথা বলতে হলে দুদক প্রধান কার্যালয়ে কথা বলার পরামর্শ দেন। এবিষয়ে জানতে চসিকের ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর মোবাইলে কল ও বার্তা দিয়েও কথা বলা সম্ভব হয়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদার দাবিতে ভাঙচুর ও লুটপাট: আদালতে মামলা
পরবর্তী পোস্ট
সম্ভবনা থাকা সত্বেও আশাশুনিতে গড়ে উঠেনি ডেইরি ফার্ম

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

চট্টগ্রামের পাঁচ জেলায় ৪৩ জনের মৃত্যু, ৮ লাখ...

জুলাই ১২, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

কম দামের পণ্যের জন্য লাইনে বড় লড়াই

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশে গড়ে তুলবো

মার্চ ৪, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting