দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ২:৩৫
বিদ্যুৎস্পৃষ্টে  প্রতিবন্ধী যুবকের মৃত্যু
শহরের বুকে জলফুলের মায়া: সরকারি টেকনিক্যাল স্কুল ও...
সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
সাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা: নারীকে...
কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের: রূপালী কাঠিতে অর্থনীতির...
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...
উপকুলে ঐতিহ্যের ধান চিনিকানি রক্ষায় সম্মিলিত উদ্যোগ: সাড়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
চট্টগ্রাম

চট্টগ্রামে শীতের ছোয়া

কর্তৃক SK Ferdous নভেম্বর ৮, ২০২০
নভেম্বর ৮, ২০২০ ০ কমেন্ট 447 ভিউস

মো: রাকিব, চট্টগ্রাম:

বর্ষ পঞ্জিকায় শীত এখনো আসেনি ; তবে প্রকৃতিতে লক্ষ্য করা যাচ্ছে শীতের উপস্থিতি। হেমন্তকাল প্রায় শেষ। ভোরের ঘাসে মিশে থাকে শিশির। গত দুই দিনে রাতের দিকে পড়ছে প্রবল শীত। এ আগমনিতে চট্টগ্রামে কাপড়ের দোকানিরা বাহারি রঙ ও সাজের গরম পোশাকের পশরা সাজিয়ে বসেছে। তাই নগরীর বিপনি-বিতান ও শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকানে দোকানেও শোভা পাচ্ছে বাহারি রংয়ের শীতের পোশাক।

শীত ঢুকে পড়ায় নাকাল অবস্থায় পড়েছেন নগরীর নিম্ন আয়ের মানুষেরা। অন্যদিকে পৌষের এই কনকনে শীত মোকাবেলায় নগরবাসীরা একসাথে ছুটছেন গরম পোশাকের খোঁজে। এই সুযোগে বিক্রেতারাও বাড়িয়ে দিয়েছেন দাম। চট্টগ্রাম নগরীর জহুর হকার্স, রেয়াজউদ্দিন বাজার, চকবাজার এলাকায় বিভিন্ন শীতের পোশাকের দোকান ঘুরে দেখা যায়, চড়া দামে বিক্রি হচ্ছে শীতের পোশাক। মানভেদে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ২৫০০ টাকায়। তবে ছোট বাচ্চাদের শীতের পোশাকের দাম অতিরিক্ত রাখা হচ্ছে বলে অভিযোগ করছেন সাধারণ ক্রেতারা।

জহুর হকার মার্কেটে ঢুকতে চোখে পড়ে, রাস্তার দু’ধারে দোকানিরা ফুটপাতে সাজিয়ে রেখেছে শীতের রঙ-বেরঙের বাহারি কাপড়। ক্রেতাদেরও ভিড় লক্ষণীয়। কেউ কেউ শীত আসার আগেই গরম পোশাক কিনতে এসেছে একটু কম দামে পাবে সেই আশায়। আর দোকানিরাও নিয়ে বসেছেন, গাইটের বাহারি পোশাক। গাইটে আসা পোশাকগুলোর কিছু কিছু পরিচ্ছন্ন ও পরিপাটি। আর কিছু কিছু পোশাক অধৌত এবং ছেঁড়া। পোশাকের ডিজাইন (নকশা) ও পরিচ্ছন্নতা অনুযায়ী নির্ধারণ করা হয়েছে কাপড়ের দাম। ক্রেতাদের ভিড় থেকে কেউ কেউ কিনছেন তাদের রুচি ও সামর্থ্য অনুযায়ী কাপড়। আবার কেউ কেউ শুধু কাপড় দেখেই ফিরছেন খালি হাতে।

ডিজাইনের শাল। তবে এসব দোকানে হরেক রকমের শীতবস্ত্র বিক্রির জন্য মজুদ করা হলেও ক্রেতার ভীড় জমে উঠেনি এখনো। এছাড়া এসব পাইকারি দোকান থেকে পাইকারি মূল্যে কিনে নিয়ে গিয়ে খুচরা বাজারে বিক্রি করা হয় অনেক মার্কেটে। এসব খুচরা বাজারের বিক্রেতারা নিজেদের দোকানে এখনো পুরোদমে শীতের কাপড় তোলার প্রতি আগ্রহ দেখাচ্ছে না বলে জানালেন পাইকারি বিক্রেতারা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় ৬শ’ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ডিটুকে আটক
পরবর্তী পোস্ট
দেবহাটায় ভারতীয় ডেপুটি হাই কমিশনারের গাজীরহাট প্রনব মঠ আশ্রম পরিদর্শন

রিলেটেড পোস্ট

বিআরটিএ হালিশহরের ডিডি তৌহিদুলকে অপসারন দাবি

সেপ্টেম্বর ১২, ২০২৬

মৃত্যুর মৃত্যুবরণ শাম্মী তুলতুল 

আগস্ট ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

চট্টগ্রামের পাঁচ জেলায় ৪৩ জনের মৃত্যু, ৮ লাখ...

জুলাই ১২, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting