দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১০:০৯
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
সাতক্ষীরায় উৎসবমুখর আবহে এশিয়া পোস্টের যাত্রা শুরু পেশাদার...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
করোনা ভাইরাসচট্টগ্রাম

চট্টগ্রামে করোনা চিকিৎসার নাজেহাল দশা, রোগী সংকটে বিভিন্ন হাসপাতাল

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৮, ২০২০
সেপ্টেম্বর ৮, ২০২০ ০ কমেন্ট 478 ভিউস

মো. কামাল উদ্দিন: গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে শনাক্ত সংখ্যা ৭১ জন এবং মারা গেছেন একজন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৫১৬ জন। চট্টগ্রামে করোনা শানাক্তের দিকে দ্বিতীয়। কিন্তু হাসপাতাল গুলোতে তার উল্টো চিত্র! রোগী সংকট রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজসহ শহরের বিভিন্ন করোনা হাসপাতালে। প্রায় ১ হাজার ৬১২ জন করোনা রোগীকে সেবা দেওয়ার পর রোগী সংকটে বন্ধ হয়েছে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের কার্যক্রম।

এদিকে রোগী ভর্তি না নেওয়ার অভিযোগ উঠছে হাসপাতাল গুলোর বিরুদ্ধে। কিন্তু এই নিয়ম শুধু সাধারণ মানুষের উপর বর্তায়। টাকাওয়ালা প্রভাবশালী বা ক্ষমতাবান রাজনীতিকরা আক্রান্ত হলেই চিকিৎসার জন্য হাসপাতালে তেলেসমাতি করে নিয়ে যাওয়া হয়। যা দেখে মার্চের শুরুর সেই চিত্রের কথাই মনে করছে সাধারণ মানুুষ।

লকডাউনে শনাক্ত রোগীর চিকিৎসা করাতে জোর করে ধরে নিয়ে গিয়েছিল হাসপাতালে। তখন মজার বিষয় ছিল হাসপাতালে না যেতে করোনা শনাক্ত অনেকে গাঢাকা দেয়। এখন হাসপাতালে ধরে নেয়া তো দূরের কথা, শনাক্ত রোগীকে বলা হচ্ছে হাসপাতালে আসার দরকার নেই। দেয়া হচ্ছে ঘরে থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ। দুই-তিনটি ওষুধের নাম বলে দেয়া হচ্ছে মুঠোফোনে। সেগুলো খাওয়ার পরামর্শ দিয়ে দায় সারছে চিকিৎসকরা। এমন মন্তব্য করোনা আক্রান্ত অনেক রোগীর।

নগরীর পাহাড়তলী এলাকার করোনা আক্রান্ত জসিম উদ্দিন বলেন, গত বুধবার রাতে চমেক হাসপাতালের ল্যাব থেকে মুঠোফোনে আমার করোনা পজেটিভ হওয়ার খবর জানান। তখন আমি হাসপাতালে ভর্তির কথা বললে দরকার নেই বলে ঘরে থাকার পরামর্শ দেন। দুটি ওষুধের নাম বলেন। সেগুলো খাওয়ার ২১ দিন পর যোগাযোগ করতে বলেন। এতে আমি মৃত্যুর শঙ্কায় ভুগছি, কারণ আমার শ্বাসকষ্ট হচ্ছে।

একমাত্র চমেক হাসপাতালে ৯৫ জন, জেনারেল হাসপাতালে ৯৬ জন এবং মা ও শিশু হাসপাতালে ৩৬ জন রোগী ভর্তি আছে। অথচ জুন মাসেও এসব হাসপাতালে ঠাঁই নেই, ঠাঁই নেই রব ছিল। এদিকে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা করোনা আইসোলেশন সেন্টারগুলোতে এ পর্যন্ত মাত্র ২৪ জন রোগী ভর্তি আছে।

এদিকে চট্টগ্রাম সিভিল সার্জনের তথ্যমতে, চট্টগ্রামে করোনা রোগীর চিকিৎসার জন্য তৈরি করা ৯টি হাসপাতালের ৭৮২ বেডের মধ্যে প্রায় ৬০০ বেড খালি। এরমধ্যে তিনটি হাসপাতালে এই মুহূর্তে কোনো রোগীই নেই। তিনটি হাসপাতালে ৬ থেকে ৮ জন করে করোনা শনাক্ত রোগী আছে।

চমেক হাসপাতালের উপ-পরিচালক আফতাবুল ইসলামের মতে, চট্টগ্রামে করোনার সংক্রমণ শুরুর পর থেকে হাসপাতালে প্রচুর রোগীর ভিড় ছিল। তবে এখন করোনা রোগীদের মধ্যে ঘরে চিকিৎসা নেয়ার প্রবণতা বেড়েছে। অনেকে সুস্থও হচ্ছেন। এটা অবশ্যই ভালো দিক।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী বলেন, করোনা চিকিৎসায় চট্টগ্রামে অনেক ঝক্কি-ঝামেলা গেছে। যেখান থেকে মানুষ বিরক্ত ও আস্থা হারিয়ে ফেলেছে। এ কারণে হাসপাতালে করোনা চিকিৎসা নিতে অনীহা এসে গেছে। মূলত সে কারণে হাসপাতালে রোগী নেই। তবে যেসব হাসপাতালে রোগী নেই সেগুলো ধীরে ধীরে গুটিয়ে ফেলা হবে।

প্রসঙ্গত, চট্টগ্রামে করোনা চিকিৎসার জন্য ৯টি হাসপাতাল আইসোলেশন সেন্টার চালু করে রোগী ভর্তি শুরু করে। কিন্তু করোনা রোগী বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাধারণ রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চট্টগ্রামের অনেক নামিদামি হাসপাতাল করোনা সন্দেহে রোগী ভর্তি না নিয়ে সাধারণ রোগীদের তাড়িয়ে দেয়। হাসপাতালে ভর্তি করতে না পেরে মৃত্যুর ঘটনাও ঘটেছে অনেক। এসব ঘটনার মাস পার হতে না হতেই করোনার জন্য বিশেষায়িত হাসপাতালগুলো এখন রোগীশূন্য।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুন্দরবনে পর্যটক প্রবেশের পাশ উন্মুক্তের দাবিতে মানববন্ধন
পরবর্তী পোস্ট
দেবহাটায় পুলিশী অভিযানে ৮ আসামি গ্রেফতার

রিলেটেড পোস্ট

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

কম দামের পণ্যের জন্য লাইনে বড় লড়াই

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশে গড়ে তুলবো

মার্চ ৪, ২০২৪

চসিক কাউন্সিলর ওয়াসিমের দুর্নীতির তদন্তে নেমেছে দুদক

ডিসেম্বর ১০, ২০২৩

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদার দাবিতে ভাঙচুর ও...

ডিসেম্বর ১০, ২০২৩

চট্টগ্রামে ব্যাটারি রিকশায় আড়াইশ কোটি টাকার চাঁদাবাজি ক্স...

ডিসেম্বর ৪, ২০২৩

চট্টগ্রাম-১৩ আসনে শক্ত অবস্থানে আওয়ামী লীগ, কেন্দ্রের দিকে...

নভেম্বর ২৯, ২০২৩

৫ টাকায় ‘স্মার্ট স্কুল বাস’এ বিদ্যালয়ে যাবে শিক্ষার্থীরা:...

নভেম্বর ২৩, ২০২৩

চট্টগ্রাম ১১ আসনে আসছে হেলাল আকবর চৌধুরী বাবর

নভেম্বর ১৯, ২০২৩

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting