দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি | রাত ১১:২৭
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ব্যাপক ফাটল, প্লাবনের শঙ্কায় খাজরা...
শ্যামনগরে জমি বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ...
দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...
কালিগঞ্জের তালতলা-কালিকাপুর সড়ক চলাচলের অনুপযোগী:-
শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু,...
আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল
কুলিয়া কাঁচা বাজার উচ্ছেদকৃত মসজিদটি পুনরায় নির্মাণে এডহক...
খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১৫ দফা উন্নয়ন অঙ্গীকার...
বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...
শ্যামনগরে সন্তান সহ গৃহবধূকে ফুসলিয়ে  নিয়ে যাওয়ার অভিযোগ।
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ব্যাপক ফাটল, প্লাবনের শঙ্কায় খাজরা ও বড়দল ইউনিয়ন।

কর্তৃক M Helal জুলাই ১৮, ২০২৬
জুলাই ১৮, ২০২৬ ০ কমেন্ট 22 ভিউস

এস এম আলমগীর হোসেন আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৮ নং খাজরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসীর আশঙ্কা, যে কোনো সময় বাঁধটি ভেঙে গেলে খাজরা ও বড়দল ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদীর লোনা পানিতে প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়বে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে নদীর তীব্র স্রোত, জোয়ারের চাপ এবং দীর্ঘদিন ধরে বাঁধের যথাযথ সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে।

প্রতিদিন জোয়ারের সময় নদীর পানি ফাটলের ভেতর দিয়ে প্রবেশ করায় বাঁধটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ফলে যেকোনো মুহূর্তে বাঁধ ধসে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় কৃষক ও মৎস্যচাষীরা জানান, বাঁধ ভেঙে গেলে হাজার হাজার বিঘা ফসলি জমি লোনা পানিতে তলিয়ে যাবে। পাশাপাশি অসংখ্য মৎস্যঘের, বসতভিটা, গ্রামীণ সড়ক এবং বিভিন্ন স্থাপনা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। এতে কৃষক ও মৎস্যচাষীদের কোটি কোটি টাকার ক্ষতি হওয়ার পাশাপাশি এলাকার স্বাভাবিক জীবনযাত্রাও বিপর্যস্ত হয়ে পড়বে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বাঁধটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও স্থায়ী সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে বাঁধটি সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, “আর বিলম্ব হলে বড় ধরনের দুর্যোগ নেমে আসতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বাঁধের ফাটলের ভিডিও ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার আহ্বান জানিয়েছেন, যাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয় এবং সম্ভাব্য ভয়াবহ ক্ষয়ক্ষতি থেকে খাজরা ও বড়দল ইউনিয়নের মানুষকে রক্ষা করা সম্ভব হয়।

স্থানীয়দের প্রত্যাশা, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবে এবং স্থায়ীভাবে বেড়িবাঁধ সংস্কারের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি দূর করবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে জমি বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন আমির আলি গাইন

রিলেটেড পোস্ট

আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল

জুলাই ১৭, ২০২৬

খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১৫ দফা উন্নয়ন অঙ্গীকার...

জুলাই ১৭, ২০২৬

আশাশুনিতে কৃষকের মাঝে ধান বীজও জৈবসার বিতরণ

জুলাই ৮, ২০২৬

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

জুলাই ৩, ২০২৬

আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...

জুন ২৪, ২০২৬

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting