দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:৪০
ভালুকায় বিএনপি নেতার পার্টনার ও ভূমি দালাল মহসিন...
ভূমি দালাল ও বিতর্কিত মহসিন সরকার সবুজকে হবিরবাড়ী...
পদ্মপুকুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ
সাতক্ষীরায় সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের সম্ভার নিয়ে আহমেদ...
সাতক্ষীরায় ৩টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার...
সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
দেবহাটার নোড়ার চকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন:...
দেবহাটার নোড়ারচকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন: প্রশাসন...
দেবহাটার নোড়ায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন:...
শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে জমি বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন আমির আলি গাইন

কর্তৃক M Helal জুলাই ১৮, ২০২৬
জুলাই ১৮, ২০২৬ ০ কমেন্ট 228 ভিউস

মোঃ রাকিবুল্যাহ সোহাগশ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মানববন্ধনের জেরে এবার সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দাবিকারী মো. আমির আলি গাইন। এ সময় তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগকে “মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত” দাবি করে প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

শনিবার (১৮ জুলাই ২০২৬) বিকেল ৫টায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমির আলি গাইন বলেন, ১৯৮৬ সাল থেকে তিনি সংশ্লিষ্ট জমির ডি.সি.আর. নিয়মিত নবায়ন করে আসছেন। এ জমি সংক্রান্ত মামলা (নং-২০০/৯০) জেলা প্রশাসকের রাজস্ব আদালতে নিষ্পত্তি হয় এবং ২০০৭ সালের ১৯ ফেব্রুয়ারি তার অনুকূলে রায় প্রদান করা হয়। ওই রায়ে মৌতলা জাহাজঘাটা ঐতিহাসিক শাহী মসজিদ কমিটির অবৈধ দখল চিহ্নিত করে তা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, পরবর্তীতে আহসান হাবিবসহ বিবাদীপক্ষের কয়েকজন খুলনা বিভাগীয় কমিশনারের আদালতে আপিল করলেও নিম্ন আদালতের রায় বহাল থাকে এবং ২০১৬ সালের ২৯ নভেম্বর আপিলটি খারিজ হয়ে যায়। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) বিভিন্ন সময়ে উচ্ছেদ ও দখলমুক্ত করার নির্দেশ দিলেও তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তিনি। সর্বশেষ ২০২৩ সালেও তার অনুকূলে ইজারা নবায়নের নির্দেশনা রয়েছে বলেও দাবি করেন।

সংবাদ সম্মেলনে আমির আলি গাইন অভিযোগ করেন, গত ১৭ জুলাই ভুরুলিয়া ইউনিয়নের মৌতলা জাহাজঘাটা এলাকায় আব্দুস সামাদ, আবু সাদ, নুরালী, রমজান আলী ও আনারুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি তার বিরুদ্ধে মানববন্ধন করেন এবং বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন।

তিনি বলেন, “আমি একজন শান্তিপ্রিয় মানুষ। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও একটি মহল দীর্ঘদিন ধরে আমার সম্পত্তি জবরদখল করে রেখেছে। মানববন্ধনের মাধ্যমে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।”

তিনি আরও বলেন, প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত আবেদন করেও কার্যকর ব্যবস্থা পাননি। তাই প্রকৃত ঘটনা তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক মাদক ব্যবসায়ী আটক।
পরবর্তী পোস্ট
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ব্যাপক ফাটল, প্লাবনের শঙ্কায় খাজরা ও বড়দল ইউনিয়ন।

রিলেটেড পোস্ট

পদ্মপুকুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

সেপ্টেম্বর ৩, ২০২৬

শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে...

সেপ্টেম্বর ২, ২০২৬

নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে ফিরছেন হাজারো জেলে, জীবিকার আশায়...

সেপ্টেম্বর ১, ২০২৬

শ্যামনগরে পাউবোর ৫২ হাজার জিও বস্তার কাজে নয়...

আগস্ট ৩১, ২০২৬

শ্যামনগরের যতিন্দ্রনগর জহির নগর সিদ্দিকীয়া মাদ্রাসায়  নিয়োগ বানিজ্যের...

আগস্ট ২৭, ২০২৬

শ্যামনগরে হিলফুল ফুযুল ইয়ুথ সোসাইটির উদ্যোগে বৃক্ষ বিতরণ

আগস্ট ২৬, ২০২৬

ফেসবুকে মন্ত্রী-সচিবদের সঙ্গে ছবি, উন্নয়ন প্রকল্পে নিজের কৃতিত্ব...

আগস্ট ২৩, ২০২৬

শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

আগস্ট ২০, ২০২৬

শ্যামনগরে নওয়াবেঁকী মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার...

আগস্ট ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting