দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:২০
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
নলতা কাজলায় প্রতিবন্ধীকে  ধর্ষণ
নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত-...
সাতক্ষীরায় প্রাণসায়র খাল রক্ষায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল...
সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
শ্যামনগরে লাথি দিয়ে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে
একটি স্বপ্ন, একটি পরিকল্পনা, একটি ভবিষ্যৎ ——কামাল উদ্দিন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৯, ২০২০
ডিসেম্বর ৯, ২০২০ ০ কমেন্ট 535 ভিউস

তালা প্রতিনিধি: আসছে শীতকাল। গ্রাম বাংলার ঐতিহ্যের প্রতীক খেজুর গাছ তোলা ও খেজুরের রস সংগ্রহের কাজে ব্যস্ত তালা চাষীরা ৷
শীতের শুরুতেই তাই যেন বসে নেই সুন্দরবন উপকূলীয় অঞ্চল দক্ষিণ জনপদের তালা উপজেলা গাছিরাও, প্রতিটি মুহূর্তে রস সংগ্রহের কাজে ব্যাস্ত সময় পার করছেন তারা ।
বর্তমানে সাতক্ষীরা জেলার তালা উপজেলা মাছে সমৃদ্ধশালী। ফসলী জমির সিংহভাগ এখন মাছ চাষীদের দখলে। এক সময় এ অঞ্চলে লক্ষ লক্ষ খেজুর গাছ থাকলেও, বর্তমানে কৃত্রিম সংকট তৈরী করে খেজুর গাছকে ইট ভাটায় ইট পোড়ানোর কাজে ব্যবহার করা হয়। ফসলী জমির একটা মোটা অংশ মৎস্যঘের হওয়ায় বর্তমানে কালের বিবর্তনে অনেকটা আজ হারাতে বসেছে, তার পরেও যে একেবারে কম তা সঠিক নয়। যে গাছগুলো রয়েছে তা থেকে রস সংগ্রহের নিয়মিত পরিচর্যা করতেই যেন হিমশিম খাচ্ছেন গাছিরা। যারা খেজুর গাছ থেকে রস সংগ্রহের কাজ করে তাদের বলা হয় গাছি। খেজুর গাছের অগ্রভাগের একটি নির্দিষ্ট অংশ চিরে, বাশের বিশেষ অংশ যাকে বলা হয় খিল, সেটা গাছে পুতে, বিশেষ ব্যবস্থায় ছোট মাটির পাত্র (কলসি, ভাঁড়) বাঁধা হয়। ফোঁটায় ফোঁটায় রসে পূর্ণ হয় সে কলসি বা ভাঁড়। বর্তমানে খেজুর গাছ থেকে রস সংগ্রহে গাছ তোলা বা কাটাসহ বিভিন্ন রকমের পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন গাছিরা। তাহাছাড়া কলসি বা ভাড় গাছে পাতার আগে, ধানের পল বা পাতা দিয়ে পুড়িয়ে কলসি বা ভাড় শুকনো করে গাছে লাগাতে হয়। ছোট ও বড় বিভিন্ন রকমের খেজুর গাছে অত্যান্ত ঝুঁকি থাকে। যেমন কাঁটা ও বিষাক্ত পোকামাকড এর ভয়কে জয় করে রস সংগ্রহের জন্য প্রস্তুত করা হয় গাছটি। কোমরে মোটা রশি বেঁধে গাছে ঝুলে, ধারালো গাঁছো দা দিয়ে গাছ তোলার কাজ করতে হয়। আগের মতো তেমন মাঠ নেই, নেই সারি সারি খেজুর গাছ। তারপরেও কালের স্বাক্ষী হয়ে গ্রামের মাঠে, আর গ্রাম্য মেঠো পথের ধারে দাঁড়িয়ে আছে অনেক গাছ। গাছ থেকে প্রথমে যে রস বের হয় তাকে বলা হয় চাচের রস, সেই রস খাওয়ার জন্য অনেক সময় সন্ধার সময় গাছ থেকে পাড়া হয়। তাহাছাড়া রসের পায়েস খাওয়ার জন্য গাছিকে আগে থেকেই সিরিয়াল দিতে হয়। বর্তমানে এক ভাড় রসের মুল্য ১২০ টাকা হতে ১৫০ টাকা পর্যন্ত হয়।
আমাদের গ্রাম বাংলায় অতীতে খেজুর রসের যে সুখ্যাতি ছিল পর্যাপ্ত খেজুর গাছ না থাকায় তা ক্রমেই কমে যাচ্ছে। খেজুরের রস শীতের সকালে বসে মুড়ি মিশিয়ে গøাসে ভরে খেতে বেশ মজা লাগে। সন্ধ্যা রস আরো মজাদার। বেশ লোভণীয় নলেন পাটালি ও গুড়। খেজুর গুড় বাঙালীর সংস্কৃতির একটা অংশ। ক’দিন পরেই প্রতিটি ঘরে খেজুরের রস দিয়ে পিঠা পুলি পায়েস তৈরীর ধূম পড়বে। ঢেঁকি ঘরে চাল কুটার ধুম পড়ে যাবে, শোনা যাবে ঢেকির ঢক ঢক শব্দ। মুড়ি, চিড়া, পিঠা খাওয়া কৃষক পরিবার থেকে শুরু করে সবার কাছে বেশ প্রিয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শতশত গাছির সারা বছরের আয় নির্ভর করে এ পেশার উপর।
উপজেলার খেশরা ইউনিয়নের শুভংকর কাটি গ্রামের শহিদুল ইসলামসহ অনেক গাছি জানান, শীতের শুরুতেই আমরা খেজুর গাছ তোলার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি। সংসারে সারা বৎসরের খাবার ছাড়াও রস সংগ্রহ করে তা জ্বালিয়ে গুড় বানিয়ে বাজারে বিক্রি করে আর্থিকভাবে বেশ সচ্ছলতা আসে আমাদের।
তাই খেজুর গাছ তোলার মৌসুম এলেই গাছিদের মুখে ফুটে ওঠে রসালো হাসি। সংগৃহীত রস নিজেদের প্রয়োজন মিটিয়ে বাকিটা বিক্রি করে যে অর্থ পান তা দিয়েই চলে সংসার। এখনো শীত জেঁকে না বসলেও গাছ তোলা, ঠুঙি, দড়ি ও মাটির কলস (ভাড়) প্রস্তুত করার কাজে সময় পার করছেন তারা। আগের মতো আর খেজুর গাছ না থাকলেও ঐতিহ্য ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন গাছিরা ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নলতায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পরবর্তী পোস্ট
সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবি’র উপ-মহাপরিচালক ভারতে

রিলেটেড পোস্ট

তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

জুন ১৭, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

তালায় সীমানা পিলার উদ্ধার, আটক -৪

জুন ৬, ২০২৬

তালার পাঁচরোখী মন্দিরে ৮ম প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের

মে ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting