দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ২:২৪
শরতের মেলাঙ্গনে সুরের মূর্ছনা: মুক্তি পেল নিলয়ের পূজার...
ব্র্যাকের উদ্যোগে আলোকিত কুলতলী বাজার: আধুনিকায়নে যুক্ত হচ্ছে...
আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি...
ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ...
শ্যামনগরে জেলে বাওয়ালীর গোডাউনে রহস্যজনক আগুন: ১০ লাখ...
সুন্দরবনে আবারো মুক্তিপনের দাবি: জিয়া বাহিনীর হাতে ২...
দেবহাটায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি: গণপিটুনি দিয়ে...
পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার
শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাসারাদেশ

খুলনায় এক পাগলি হয়েছেন মা কিন্তু বাবা কে?

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১০, ২০২৩
সেপ্টেম্বর ১০, ২০২৩ ০ কমেন্ট 1494 ভিউস

মেহেদী হাসান, খুলনা: ঘুরে বেড়ান রাস্তায় রাস্তায়। থাকেন ফুটপাতে, এখানে-সেখানে। বলতে পারেন না নিজের নাম-পরিচয়। এমনই এক মানসিক ভারসাম্যহীন নারী খুলনা রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। গত বৃহস্পতিবার সন্তানসম্ভবা ঐ পাগলির প্রসব বেদনার গগণবিদারী চিৎকার, ভারি করে তুলছিল খুলনা রেলস্টেশন এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিন ভোরে স্টেশনের এক নাম্বার প্ল্যাটফর্মে স্থানীয়রা দেখতে পান মানসিক ভারসাম্যহীন এক নারীর প্রসব বেদনা উঠেছে। দ্রুত তারা স্থানীয় এক ধাত্রীকে খবর দেয় এবং স্টেশন মাস্টারের কক্ষের সামনে ওই নারী ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন। খবর পেয়ে অনেকেই দেখতে এসেছেন পাগলী মা ও বাচ্চা শিশুটিকে। পাগলি ছেলে সন্তানের মা হয়েছে ঠিকই কিন্তু পৃথিবীর আলো দেখা এই ফুটফুটে শিশুর বাবা কে? এটাই এখন সবার প্রশ্ন। ওই নারী নাম পরিচয় বলতে পারেন না। মা ও নবজাতক শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে রয়েছেন নগরীর নিরালাস্থ সেবার আলো সুখের নীড় “বৃদ্ধাশ্রম”এ এবং বাচ্চা ও মায়ের সার্বক্ষণিক পাশেন আছে খুলনা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীরা। সেবার আলো সুখের নীড় বৃদ্ধাশ্রমে থাকা পরিবারহীন মায়েরা জানান, এখানে আমরা মানসিক ভারসাম্যহীন ঐ নারী ও নবজাতক শিশুটির দেখাশোনা করছি। নিজের নাতির মতই। শিশুটিকে খাওয়ানো গোসল করানো সবই করছি আমরা। শিশুটিকে পেয়ে আমরা সবাই খুশি। সেবার আলো সুখের নীড় বৃদ্ধাশ্রমের পরিচালক আবু তালহা যুবায়ের বলেন, ফুটফুটে এই বাচ্চাকে পেয়ে আনন্দে তার সাথে সময় পার করছেন সেবার আলো সুখের নীড় বৃদ্ধাশ্রমে থাকা পরিবারহীন মায়েরা। তারা যেন আকাশের চাঁদ পেয়েছে। খুলনা ফুড ও ব্লাড ব্যাংকের মডারেটর কমলেশ বাছাড় বলেন, মানসিক ভারসাম্যহীন ওই নারী প্রসববেদনায় ছটফট করতে থাকলে ডা. লায়লা ইয়াসমিনের তত্ত্বাবধায়নে ঐদিন সকালে রেলওয়ে স্টেশনে নরমালে একটি ছেলে সন্তানের জন্ম হয়। পরে স্থানীয় লোকজন তাকে খুলনা রেলস্টেশন হাসপাতালে নিয়ে আসেন। ডা. লায়লা ইয়াসমিন বাচ্চাটিকে মানবিক সংগঠন খুলনা ফুড ও ব্লাড ব্যাংকের সদস্যদের কাছে দিলে ঐ সংগঠনের অ্যাম্বুলেন্সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে নগরীর সেবার আলো সুখের নীড় “বৃদ্ধাশ্রম”এ রাখা হয় এবং বাচ্চা ও মায়ের সার্বক্ষণিক পাশেন আছে খুলনা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীরা। খুলনা ফুড ও ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি- মো. সালেহ উদ্দিন সবুজ বলেন, মানসিক ভারসাম্যহীন ওই নারীর বয়স আনুমানিক ২৮ বছর হবে। তিনি কোনো কথাই বলেন না। অনেক চেষ্টা করেও কিছুই জানতে পারিনি। বাচ্চা ও মায়ের সার্বক্ষণিক পাশে আছে খুলনা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীরা। যেহেতু মা একেবারে মানসিক ভারসাম্যহীন তাই যথাযথ আইন-কানুন মেনে বাচ্চাটিকে দত্তক দেওয়ার চেষ্টা করছেন মানবিক সংগঠন খুলনা ফুড ও ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
উন্নয়ন বঞ্চিত পাটকেলঘাটা বাণিজ্যিক শহর প্যাকেজ প্রকল্প গ্রহণের দাবি
পরবর্তী পোস্ট
পারুলিয়া ইউনিয়ন পরিষদে ¯ট্যান্ডিং কমিটির সভা

রিলেটেড পোস্ট

শহরের কোলাহল পেরিয়ে কাশফুলের রাজ্যে প্রিয়জনের সঙ্গে খুলনাবাসী

অক্টোবর ১১, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার...

অক্টোবর ১০, ২০২৬

এপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক,...

অক্টোবর ৯, ২০২৬

জাকারিয়া হত্যাকান্ডে সিসি ফুটেজ ফ্যাক্টর হয়ে দাড়িয়েছে

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও...

অক্টোবর ৮, ২০২৬

সাতক্ষীরায় ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা জাতীয় গ্রিডে...

অক্টোবর ৭, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটির নবগঠিত কমিটির আইডি কার্ড বিতরণ

অক্টোবর ৭, ২০২৬

সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...

অক্টোবর ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting