দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫৫
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

কুষ্টিয়ার সেরা প্রাথমিক শিক্ষিকা তৃপ্তি হাসনাৎ

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২০, ২০১৯
অক্টোবর ২০, ২০১৯ ০ কমেন্ট 295 ভিউস

কুষ্টিয়া প্রতিবেদক: উচ্চ শিক্ষা সরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি-এলএলএম হলেও আগ্রহ জন্মায় শিশু শিক্ষা নিয়ে কাজ করার, উচ্চ আদালতের ওকালতি ছেড়ে যথারীতি চেষ্টা করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে। ২০১৩ সালে নিয়োগ পান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে। কুষ্টিয়া সদর উপজেলার কপুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সময়েই আইনের মানুষ তৃপ্তি শেষ করেন ‘ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন’ কোর্স। জেলার শিক্ষাঙ্গনে নিজের প্রতিভা আর দক্ষতার সাক্ষর রাখতে শুরু করেন তিনি। শনিবার,১৯ অক্টোবর পেলেন স্বীকৃতিও। কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ প্রাথমিক সহকারী শিক্ষক (মহিলা) ক্যাটাগরিতে গ্রহন করেন জেলা প্রশাসক প্রাথমিক শিক্ষা পদক-২০১৯। এ অঞ্চলের এক সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী তৃপ্তি হাসনাৎ চুমকি, সারা দেশের শিক্ষকদের ভিতর এরই মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেন তার কণ্ঠ শিল্প দিয়ে। শিশু শিক্ষা নিয়ে গবেষণা,বিভিন্ন পত্রপত্রিকায় শিশুদের নিয়ে লেখালেখি,পাঠদানে মনোযোগ আর গান-কবিতার প্রতিভা, সবমিলিয়ে অল্পতেই শিক্ষার্থী ও সহকর্মীদের মধ্যমনি হয়ে ওঠেন তিনি। ‘খেতাব নয়,নিজের কাছে থাকা বিদ্যা-বুদ্ধি-বিবেক কাজে লাগাতে চাই দেশের কল্যানে। শিক্ষিত জাতি গড়তে এই প্রজন্মের একজন শিক্ষক হিসাবে নিজের সবটুকু দিয়ে কাজ করতে চাই’ পদক প্রাপ্তীর অনুভুতি জানতে চাইলে এরকমই জবাব দেন তৃপ্তি। জেলা প্রশাসক পদকে এবারই প্রথমবার প্রাথমিক শিক্ষাকে অন্তর্ভুক্ত করায় আনন্দিত প্রাথমিক বিদ্যালয় শিক্ষকেরা। শনিবার বিভিন্ন ক্যাটাগরিতে কুষ্টিয়া সদরের পৌর অডিটরিয়ামে দেয়া হয় জেলা প্রশাসক পদক। এর আগে বিভিন্ন ভাবে যাচাই-বাছাই করা হয় পদক প্রাপ্তদের দক্ষতা, যোগ্যতা ও কার্যক্রম কে। কুষ্টিয়ার দৌলতপুরের মেয়ে তৃপ্তি হাসনাৎ বর্তমান সরকারের শিক্ষা খাতের উন্নয়ন নিয়ে ব্যপক আশাবাদী বলে জানান। তিনি বলেন, শিক্ষকদের বহুমুখী কার্যক্রমে ইনভলব থাকতে হবে,শিশু শিক্ষার্থীদের কাছে এমন হয়ে উঠতে হবে যেন,প্রাথমিক শিক্ষার পাঁচ বছর শিশুরা বাড়ির তুলনায় বিদ্যালয়ে থাকতেই বেশি পছন্দ করে। মনে রাখতে হবে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত আর ভবিষ্যত গঠনে অন্যতম দায়িত্ব শিক্ষকদের।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় নাশকতা মামলার আসামী ছাত্রদল নেতা নাজমুলের অত্যাচারে বাড়ি ছাড়ার উপক্রম আরিজুলের
পরবর্তী পোস্ট
১৪ বছরের তন্ময়ের ওজন ৭১ কেজি, প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসা সহায়তার আবেদন

রিলেটেড পোস্ট

হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের...

জুন ২৩, ২০২৬

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...

জুন ১২, ২০২৬

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে...

জুন ৯, ২০২৬

ধানমন্ডির এক সন্ধ্যায় আনিস আলমগীর কারাগারের দেয়াল পেরিয়ে...

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

জুন ৮, ২০২৬

সাংবাদিকের বাসায় হামলা, সিসিটিভি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

জুন ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting