দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:৩২
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে...
তালায় মব সৃষ্টি করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: ১০...
পাইকগাছায় জুয়াড়ি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
আবুল খায়ের গ্রুপের সুপেয় পানির প্লান্ট উপকূলে দেখালো...
শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ
শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

কুলিয়ার প্যানেল চেয়ারম্যানকে ফাঁসানোর চেষ্টা: এলাকাবাসীর ক্ষোভ

কর্তৃক kobirubel.satnadee মে ১১, ২০২১
মে ১১, ২০২১ ০ কমেন্ট 339 ভিউস

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র টাকা বিতরনকে কেন্দ্র করে আমাকে ফাসানোর চেষ্টা চলছে। জনপ্রিয়তার র্শীষে অবস্থান করায় আমাকে সেই অবস্থান থেকে বাহির করার জন্য উঠেপড়ে লেগেছে একটি মহল। মঙ্গলবার সাংবাদিকদের সাথে দেবহাটা উপজেলার কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম একথা বলেন।

জানা যায়, কুলিয়া ইউনিয়নের ৯টি ওর্য়াডে ৪৭৫৫টি কার্ডের বিপরীতে প্রতি কার্ডের বিপরীতে ৪৫০টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। গত রবিবার (৯মে) সকালে কুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত টাকা বিতরন কার্যক্রম উদ্ধোধন করেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার।

সে সময় তারা অভিযোগ পান ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য বিকাশ সরকার সরকারি অনুদানের ৭০৪টি কার্ডের যে টোকেন দিয়েছে তাতে লেখা আছে, করোনা ভাইরাস প্রতিরোধে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। সম্মানিত ওয়ার্ডবাসী আপনাদের সেবায় আমরা নিয়োজিত, আলহাজ¦ আসাদুল ইসলাম(চেয়ারম্যান, ভারপ্রাপ্ত, ১নং কুলিয়া ইউপি) মোবাঃ ০১৭১১-৯৮৮০০১ পাশে আনারস প্রতীক। শ্যামলী রাণী মন্ডল(মহিলা মেম্বর) মোবাঃ ০১৭৪৪-৭৬৪৭৭২ পাশে মাইক প্রতীক। বিকাশ সরকার (মেম্বর) মোবাঃ ০১৭২৩৩৯৫৪৮১ পাশে সিলিং ফ্যান প্রতীক। অতিথিরা উদ্ধোধনের পরে অভিযোগের ভিত্তিতে ৯নং ওয়ার্ডের ৭০৪টি কার্ডের বিপরীতে প্রতি কার্ডের পরিবর্তে ৪৫০টাকা করে মোট ৩১৬৮০০ টাকা দেওয়া বন্ধ রাখে।

কুলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ উপহার আমি অসহায় মানুষদের মাঝে সঠিক ভাবে বন্টণের জন্য ইউনিয়ন ব্যাপী মাইকিং করেছি। টোকেনের ব্যাপারে আমি কিছু জানিনা। টোকেনে আমার সিল বা স্বাক্ষর না থাকা সত্বেও জনপ্রিয়তা ধ্বংসের লক্ষ্যে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আমার প্রতীক আনারস হয় কীভাবে? এখনো নির্বাচনের দিন ধার্য হয়নি। তাছাড়া আমি তো এখনো চেয়ারম্যান নির্বাচনের জন্য কোন ধরনের প্রতীক পাইনি যে আমি আনারস মার্কায় ভোট চাইবো। আমি যদি ঐ টোকেন দিতাম তাহলে কুলিয়ায় তো ৯টি ওয়ার্ড সব জায়গায় দিতাম একটি ওয়ার্ডে দিলাম কেন? আমাকে ষড়যন্ত্র করে ফাসানো হচ্ছে। আমরা ক্ষমতায় আসার পর থেকে কেউ বলতে পারবে না কারো কাছ থেকে আমরা একটা পয়সাও নিয়েছি। কে কোন চেয়ারম্যানের দল করে সেটা আমার দেখার বিষয় না কুলিয়ার মানুষ সবাই আমার কাছে সমান। এছাড়া আমি আমার ইউপি সদস্য/সদস্যাদের বলেছি প্রকৃত অসহায় দুস্থ জনগন যেন ভিজিএফ’র আর্থিক অনুদান পায়। আমি স্বচ্ছ ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করে যাচ্ছি। এ ব্যাপারে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য বিকাশ সরকার বলেন আমি গত করোনাকালীন সময় এরকম টোকেন দিয়ে ঈদ সামগ্রী বিতরণ করেছি। তখন কোন সমস্যা হয়নি এই মনে করে আমি উক্ত টোকেন এবারও ব্যবহার করছি। এবিষয়ে প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম কিছু জানে না। আমি নিজে থেকেই এটা করেছিলাম।

তবে টোকেনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কোন সিল বা স্বাক্ষর নাই। এদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছু না জানা সত্ত্বেও কিছু মহল এই সুযোগকে কাজে লাগিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফাসানোর চেষ্টা করছে। তবে এলাকাবাসীর ক্ষোভ টোকেনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিল বা স্বাক্ষর নাই তিনি জানেন না তাহলে কিভাবে তাকে দোষী বলা হলো তার নামে কেন মিথ্যা অপপ্রচার করা হচ্ছে? এবিষয়ে এলাকাবাসী প্রকৃত রহস্য উন্মোচন করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় বাগান থেকে মহিলার লাশ উদ্ধার
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে বোরো ধান ও চাউল সংগ্রহের উদ্বোধন

রিলেটেড পোস্ট

দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে...

অক্টোবর ১৮, ২০২৬

দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে শামীম হত্যাকান্ডের ঘটনায়...

অক্টোবর ১৬, ২০২৬

দেবহাটায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি: গণপিটুনি দিয়ে...

অক্টোবর ১৪, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

অক্টোবর ১২, ২০২৬

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

অক্টোবর ১০, ২০২৬

দেবহাটায় চণ্ডীপাঠ ও তর্পণের মধ্য দিয়ে মহালয়া উদযাপিত...

অক্টোবর ১০, ২০২৬

দেবহাটা থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক মতবিনিময় সভা

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ...

অক্টোবর ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting