দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪১
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরভোমরা স্থল বন্দরসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

কাস্টমসের যোগসাজসে ৩৪ লাখ রাজস্ব ফাঁকি

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১৩, ২০২২
অক্টোবর ১৩, ২০২২ ০ কমেন্ট 768 ভিউস
  • ভূষির ঘোষণায় আনা ২ট্রাক চাল আটক হলেও বেরিয়ে গেছে আরও ৭টি;

  • প্রতিদিন বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে সরকার;

আহাদুর রহমান জনি / লুৎফর রহমান মন্টু: বিশেষ গোয়েন্দা ইউনিটের তৎপরতায় গমের ভূষির ঘোষণায় আনা ৪০টন বাসমতি চাল আটক করেছে বিজিবি ও শুল্ক গোয়েন্দারা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ভোমরা স্থলবন্দর ট্রাক ইয়ার্ড থেকে বের হওয়ার পর শুল্ক ফাঁকি দেওয়া এ মালামাল আটকের ঘটনা ঘটে। পরে শুল্ক গোয়েন্দাদের অভিযানে আরও এক ট্রাক চাল আটক করা হলেও বাকি ৭টি বন্দর ছেড়ে গন্তব্যস্থলে রওয়ানা হয়।
সরজমিন ও বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ভূষি আমদানির ঘোষণা দিয়ে বাসমতি চাল আমাদানি করে সাব্বির এন্টারপ্রাইজ। যার মূল আমদানিকারক হারু ঘোষ। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রো ট-১৮-৫৮২৯ নং গাড়ি ট্রাক ইয়ার্ড থেকে বের হওয়ার পর বিশেষ গোয়েন্দা ইউনিটের তৎপরতায় আটক করা হয়। ট্রাকটি তল্লাশী করে ২৩,৯০,০৫২/- (তেইশ লক্ষ নব্বই হাজার বায়ান্ন) টাকা মুল্যের ৭৬৯ বস্তা ২৫.৯০০ = ১৯,৯১৭.১০০ কেজি ভারতীয় চাউল আটক করে বিজিবি। আরও একটি ট্রাক ইয়ার্ডের ভেতরে থাকায় সেটি আটক করে শুল্ক গোয়েন্দারা। বিজিবি কর্তৃক আটককৃত ভারতীয় চাউল সাতক্ষীরা কাষ্টমে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে গমের ভূষির ঘোষণায় কাস্টমের ট্রাক ইয়ার্ড থেকে বের হওয়া চালের একটি ট্রাক আটক হলেও এর ২৪টি সিরিয়ালের পূর্বের আরও একটি গাড়ি যার নং ঢাকা ১৮-৫৮২৯ সাব্বির এন্টারপ্রাইজের কথিত ভূষির ঘোষণায় বের হয়ে যায়। ধারণা করা হচ্ছে সেই ট্রাকেও ভুষির ঘোষণায় চাল বের হয়েছে। সাব্বির এন্টারপ্রাইজের কনসাইনমেন্টে ৯ট্রাক ভূষি আনা হয়। যার মধ্যেমাত্র দুইটি আটক হয়। যার দুুিটতেই চাল ছিলো। বাকি সাত ট্রাক চাল বন্দর ছেড়ে আগেই চলে যয়।
একটি গোয়েন্দা সংস্থার প্রধান সাতনদীকে জানান, ‘সাব্বির এন্টারপ্রাইজের কনসাইনমেন্টে ৯ট্রাক ভুসি আনা হয়। পরে গোয়েন্দারা জানতে পারে ৯ ট্রাক ভুসির বদলে ৯ট্রাক চাল আমদানি হয়েছে। কিন্তু ততক্ষনে বন্দর থেকে ৭টি ট্রাক চাল নিয়ে বের হয়ে যায়।’
বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা যায় গোয়েন্দাদের চাপের মুখে শুল্ক গোয়েন্দারা বন্দরে অবস্থানকৃত ট্রাকটি আটক করে।
অনুসন্ধানে জানা যায়,
ভারতীয় ট্রাকে পণ্য বন্দরের ট্রাক ইয়ার্ডে ঢোকার পর কাস্টম কর্তৃপক্ষ সেটি পরীক্ষা নীরিক্ষা করার পর ইয়ার্ড থেকে বের হয়। কিন্তু কাস্টম কর্তৃপক্ষ ভূষির ঘোষণায় আনা চাল পাওয়ার পরও ভূষি বলেই ছাড় করে। কাস্টম কর্মকর্তাদের প্রত্যক্ষ সহায়তা ছাড়া ৯ট্রাক চাল ভুসির ঘোষণায় আমদানি করা অসম্ভব। ভুষি প্রতি কেজি শুল্কসহ কাস্টম খরচ ১.৮টাকা। অন্যদিকে বাসমতি চালের কেজি প্রতি কাস্টম খরচ দাঁড়ায় প্রায় ২০টাকা। সে হিসেবে ৯ট্রাক চালে শুল্ক ফাঁকির পরিমান প্রায় ৩৪লক্ষটাকা। যার অর্ধেকেরও বেশি কাস্টম কর্মকর্তাদের মাঝে ভাগ বাটোয়ারা হয়। এ চিত্র শুধু একদিনের নয়। প্রতিদিনই এরকমটি ঘটছে। গোয়েন্দাদের দেয়া তথ্যে একটি চালান আটকানো গেলেও এরকম রাজস্ব ফাঁকি দেয়া অনেক চালানই প্রতিদিন বের হয়ে যায়। কাস্টমের দুর্নীতিবাজ কর্মকর্তাদের এহেন আচরণে দিন দিন ভোমরা বন্দর থেকে সরকারের রাজস্ব আহরণ কমছে। যা প্রভাব ফেলবে জাতীয় উন্নয়নে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অবশেষে বদলি হলো তালার আলোচিত নায়েব আনিছুর
পরবর্তী পোস্ট
বিক্রেতাকে জরিমানা করলেন ইউএনও

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting