দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩৩
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় নৌকা প্রতীকের ভোট করায় শিক্ষককে কুপিয়ে জখম

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৭, ২০২১
সেপ্টেম্বর ২৭, ২০২১ ০ কমেন্ট 335 ভিউস

কলারোয়া ব্যুরো:  কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক ও এক ইউপি সদস্য প্রার্থীর পক্ষে সমর্থন এবং কাজ করায় সাইদুর রহমান নামে এক শিক্ষককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আরেক ইউপি সদস্য রফিকুল ইসলামের বিরুদ্ধে। রফিকুল ওই ইউনিয়নের ৯নং (রামকৃষ্ণপুর-শ্রীরামপুর) ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য, যিনি সদ্যসমাপ্ত নির্বাচনে পরাজিত হয়েছেন।

গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের রামকৃষ্ণপুর বাজার সংলগ্ন বাঁশতলা মোড়ে এই ঘটনা ঘটে। শিক্ষক সাইদুর রহমান বর্তমানে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে রোববার সকালে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে জানান সাইদুর রহমানের স্ত্রী রাবেয়া খাতুন।

তিনি বলেন, ‘আমার স্বামী নৌকা প্রতীকের পক্ষে ও একজন মেম্বার প্রার্থীর পক্ষে ভোট করায় তার ওপর নানাভাবে হুমকি আসছিলো। সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডের (রামকৃষ্ণপুর-শ্রীরামপুর) পরাজিত মেম্বর রফিকুল ইসলামের নেতৃত্বে ৬/৭ জনের একটি বাহিনী গত শুক্রবার অতর্কিতভাবে আমার স্বামীর উপর হামলা চালায়। আমার স্বামীকে একা পেয়ে তারা মারাত্মকভাবে তাকে জখম করে। এসময় তিনি মাথায় প্রচন্ড আঘাত পান এবং শরীরের অনেক অংশ রক্তাক্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঐদিন সকাল ১১টার দিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।’

সাইদুর রহমানের স্ত্রী রাবেয়া খাতুন আরও বলেন, ‘আমার স্বামীকে ওরা কুপিয়ে জখম করেছে। আবার উল্টো ওরা আমার স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। এখনো তারা নানাভাবে আমাদের হয়রানি ও হুমকি দিয়ে যাচ্ছে। আমরা এখন আতংকের মধ্যে সময় কাটাচ্ছি। আমরা রবিবার সকালে থানায় লিখিত অভিযোগ দিয়েছি, এঘটনায় সুষ্ঠু বিচার দাবি করছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক রামকৃষ্ণপুর গ্রামের একাধিক ব্যক্তি জানান, ‘ইউপি নির্বাচনে পরাজিত হওয়ার পর রফিকুল সবার উপর যেন মারমুখী হয়ে উঠেছে।’ তিনি এলাকার আরো অনেককে এমন হুমকি ধমকি দিয়েছেন বলেও জানান তারা।

আহত শিক্ষক সাইদুর রহমান বলেন, ‘ইউপি সদস্য রফিকুল ইসলাম আমার ওপর শুধু এই নৃশংস হামলা চালিয়ে ক্ষ্যান্ত হননি। তিনি আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। আমার ও আমার পরিবারকে নানাভাবে এখনো হুমকি দিয়ে যাচ্ছেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকলে অফিসার (আর.এম.ও) ডা. শফিকুল ইসলাম বলেন, ‘সাইদুর রহমানের চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি এখন শংকামুক্ত।’

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির বলেন, ‘শিক্ষক সাইদুর রহমানের পক্ষ থেকে আমরা আজ (রবিবার) একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টা দ্রæত তদন্ত করে আমরা আইনানুযায়ী ব্যবস্থা নেবো।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দুই সহস্রাধিক মানুষের লাশ দাফন করেছেন স্বেচ্ছাসেবী নুর মোহাম্মদ
পরবর্তী পোস্ট
গ্রাঃ ডাঃ হাফিজুর রহমানের মৃত্যুতে জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির শোক

রিলেটেড পোস্ট

কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

অক্টোবর ১, ২০২৬

তালার নগরঘাটায় প্রশাসক হাবিবের ৩০০ শিক্ষার্থীর মাঝে চারা...

অক্টোবর ১, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কলারোয়ায় পুলিশি অভিযানে গ্রেফতার দুই

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কলারোয়ায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুত শিক্ষা...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

সেপ্টেম্বর ২২, ২০২৬

কলারোয়ার প্রয়াত ডাঃ আনিছুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কলারোয়ায় হাসপাতালসহ বিভিন্ন দপ্তর পরিদর্শনে– ইজ্জত উল্লাহ এমপি

সেপ্টেম্বর ১৪, ২০২৬

কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের ফলাফল প্রকাশ

সেপ্টেম্বর ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting