দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:৪৮
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
রোগী যায় সরকারি হাসপাতালে, পরীক্ষা করতে হয় ক্লিনিকে
সাতক্ষীরায় শূন্যপদে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং অ্যাডভোকেসি সভা
দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের  সাথে  ওসির...
দেবহাটায় সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক সভা
আইনমন্ত্রী আসাদুজ্জামানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় আইনজীবী ফোরামের সমাবেশ
জাঁকজমকপূর্ণ জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ান 
সাতক্ষীরার আলিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে মতবিনিময়...
কালিগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াকৃষি সংবাদসাতক্ষীরা জেলা

কলারোয়ার পাইকারি আমবাজারে হিমসাগর আমের সমাহার, দামের অস্বস্তিতে আম চাষিরা 

কর্তৃক Satnadee Satkhira মে ২৪, ২০২৬
মে ২৪, ২০২৬ ০ কমেন্ট 128 ভিউস
কামরুল হাসান: সাতক্ষীরা ও যশোর জেলার প্রবেশদ্বারে মহাসড়কের  উভয় পাশে গড়ে উঠেছে দক্ষিণ-পশ্চিম  জনপদের সর্ববৃহৎ বেলতলার আমবাজার। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর ও যশোর জেলার শার্শা উপজেলার বাগুড়ি (বেলাতলা) এলাকাজুড়ে এ আমবাজারের অবস্থান। ভিন্ন জেলা ও উপজেলার আম ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মিলেমিশে গড়ে তুলেছেন এ আমবাজারটি। কিসমত ইলিশপুর ও বাগুড়ি-বেলতলায় প্রায় একশর মতো আমের আড়ত রয়েছে। মধুমাসের এই মৌসুমে এ এলাকা পাইকার ও বিক্রেতাদের উপস্থিতিতে জমজমাট থাকে। এছাড়াও উপজেলার সিংগা গ্রামেও আমের পাইকারি বাজার রয়েছে। এই বাজারেও ক্রেতা-বিক্রেতাদের যথেষ্ট ব্যস্ততা দেখা গেছে। শনিবার সরেজমিন কিসমত ইলিশপুর- বেলতলার জমজমাট আমবাজার ঘুরে দেখা যায়, সব ধরনের মানসম্মত আমের বিপুল সমাহার। বাজারে আসা আমের সিংগভাগই হলো হিমসাগর। এছাড়া নতুন করে নির্দিষ্ট সময়ের আগেই বাজারে আসতে শুরু করেছে ল্যাংড়া।
মৌসুমের প্রথমে আসা আমের মধ্যে গোবিন্দভোগ, বোম্বাই, গোপালভোগ, গোপালখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আমও রয়েছে। বেশিরভাগ আমই বেশ পুষ্ট ও পরিপক্ব। তবে দাম ভালো না পাওয়ায় বেশ হতাশ আম চাষিরা। সময় হয়নি তবুও দেখা গেল অল্প পরিমাণ ল্যাংড়া আম বাজারে আসতে শুরু করেছে। সামনে ঈদ-উল-আজহা। সেকারণে ল্যাংড়া বাজারে আসছে। কেননা, ঈদের জন্য আমবাজার কয়েকদিন ঠিকমতো চলবে না-এমনটি দাবি এখানকার ব্যবসায়ীদের। যশোর-সাতক্ষীরা মহাসড়কের দুই পাশে অবস্থিত আমের আড়তগুলো যেনো দৃষ্টিনন্দন আমের এক রাজ্য! বাজারের পাশের গ্রামীণ পাকা সড়কজুড়ে দাঁড়িয়ে রয়েছে ছোট-বড় ট্রাকের সারি। মৌসুমের শুরুতে প্রতিদিনই ৫০ মেট্রিক টনের বেশি আম এই ট্রাকযোগে চলে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে। আমবাজারে এ প্রতিবেদকের সাথে আলাপকালে বেলতলা পাইকারি আম ব্যবসায়ী সমিতির সভাপতি জহিরুল ইসলাম বলেন, প্রতিদিন সকাল থেকে বাজার শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৭টার মধ্যে। আগামী ২৭ মে ল্যাংড়া গাছ থেকে নামানোর কথা থাকলেও এখন তা বাজারে নিয়ে আসার বিষয়ে তিনি বলেন, অধিকাংশ ল্যাংড়া আগাম পরিপক্ব হয়ে যাওয়ায় তা বাজারে তোলা হচ্ছে।
আমের গুণগত মানকে এ বাজারে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার বলেন, এ বছর আম উৎপন্ন ভালো হওয়ায় দাম একটু কম। ফলে আম চাষীরা ভালো দাম না পেয়ে বেশ হতাশ। তিনি বলেন, হিমসাগর মণপ্রতি ১৪শ টাকা থেকে মানভেদে ১৮শ টাকা, অন্যান্য দেশি জাতের দাম ১১শ থেকে১২শ টাকায় বেচাবিক্রি হচ্ছে। তিনি বলেন, বাজারে রাসায়নিকে পাকানো বা অপরিপক্ব আম তোলা যাবে না বলে সকল জানিয়ে দেওয়া হয়। এই বাজারে মানসম্মত আমই কেবলমাত্র তোলা হয়। কাজীরহাট ফল ভান্ডারের জয়দেব সেনগুপ্ত, মা এন্টারপ্রাইজের মনিরুজ্জামান মিলন, বিজয় এনাটারপ্রাইজের আনোয়ারুল ইসলামের আড়তে বিপুল আমের সমাহার পরিলক্ষিত হয়। তাঁরা সাংবাদিকদের জানান, ছোটো-বড়ো মিলিয়ে বাজারে একশর মতো আমের আড়ত থেকে প্রতিদিন ৫০ মে. টনের বেশি আম ঢাকা, কানসাট, চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে ট্রাকযোগে যায়। বেলাতলা আমবাজারের ব্যবসায়ীরা জানান, এখন অল্পবিস্তর ল্যাংড়া বাজারে উঠলেও আর কয়েকদিন পর বিশেষ করে ঈদের পর পরই বাজারে পুরোদমে  উঠবে সুস্বাদু ল্যাংড়া আম। তারপরে সবশেষে উঠবে আম্রপালি আম। তবে ল্যাংড়া আম বাজারে আসার পর আরও বেশি জমজমাট হবে এই বেলতলা পাইকারি আমবাজার।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম নিয়মিত আমের বিভিন্ন আড়ত ঘুরে দেখেন ও সকলকে কৃষি অধিদপ্তর ঘোষিত আমসংগ্রহের ক্যালেন্ডার অনুযায়ী আম সংগ্রহ ও বাজারজাত করার কথা বলেন। তিনি বলেন, ক্যামিক্যাল মেশানো আম বাজারজাতকরণের বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনাসহ জরিমানা কার্যক্রম মৌসুমজুড়ে অব্যাহত থাকবে। ইতোমধ্যে জরিমানা করাও হয়েছে। তারপরও কেমিক্যাল মেশানো আম বিক্রি হচ্ছে ও অপরিপক্ব আমও উঠছে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার উপজেলায় আমের আবাদ অর্জিত হয়েছে ৬৫৮ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭,২৩৮ মেট্রিক টন। যা পূর্ণ হয়ে গেছে। তবে আমের দাম কম থাকায় বেচাবিক্রির টাকার পরিমাণের লক্ষ্যমাত্রা এখনো নির্ধারণ করা যায়নি বলে উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জানান। তিনি আরও বলেন, এখনো পর্যন্ত বিদেশে আম রপ্তানি এখান থেকে শুরু হয়নি। বিদেশে রপ্তানি শুরু হলে তখন চাষিদের হতাশার কিছুটা লাঘব হতে পারে বলে তিনি মনে করেন।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
 নোয়াখালীতে স’মিলে অজ্ঞাত যুবকের মরদেহ
পরবর্তী পোস্ট
প্রকাশ্যে দিবালোকে রাস্তার পাশের সরকারি গাছ কেটে বিক্রয়, নীরব ভূমি অফিসার — ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় শূন্যপদে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

আগস্ট ৩০, ২০২৬

সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং অ্যাডভোকেসি সভা

আগস্ট ৩০, ২০২৬

দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের  সাথে  ওসির...

আগস্ট ৩০, ২০২৬

দেবহাটায় সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক সভা

আগস্ট ৩০, ২০২৬

সাতক্ষীরার আলিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে মতবিনিময়...

আগস্ট ৩০, ২০২৬

সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

আগস্ট ৩০, ২০২৬

দেবহাটায় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আলোচনা সভা...

আগস্ট ২৯, ২০২৬

দেবহাটায় শ্মশানের জমি বিরোধ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর...

আগস্ট ২৯, ২০২৬

দেবহাটার কুলিয়া লাবণ্যবর্তী নদীতে স্লুইস গেট নির্মানের দাবিতে...

আগস্ট ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting