দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৩২
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
সখিপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা ঘিরে দূনীতির অভিযোগ
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
করোনা ভাইরাসসারাদেশ

করোনা আক্রান্ত শুনেই লাপাত্তা, হন্যে হয়ে খুঁজছে প্রশাসন

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৯, ২০২০
এপ্রিল ২৯, ২০২০ ০ কমেন্ট 384 ভিউস

অনলাইন ডেস্ক:  আইসোলেশনে নেওয়ার আগেই করোনা ‘পজিটিভ’ এক ব্যক্তি মুঠোফোন বন্ধ করে লাপাত্তা হয়েছেন। জেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা হন্যে হয়ে খুঁজছেন তাঁকে। তবে আজ বুধবার দুপুর পর্যন্ত তাঁর কোনো হদিস মেলেনি। তাঁর দেওয়া ঠিকানা ভুয়া। আবার মুঠোফোনও বন্ধ। ফলে ওই ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিন (সঙ্গনিরোধ) করা সম্ভব হয়নি। আক্রান্ত ব্যক্তির বাড়িও ‌‘লকডাউন’ (অবরুদ্ধ) করা যায়নি।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান আজ দুপুরে প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মাত্র একটি পরীক্ষার প্রতিবেদন ‘‌পজিটিভ’ আসে। এ ছাড়া পাঁচটি নমুনা দ্বিতীয়বার পরীক্ষার সিদ্ধান্ত হয়। মোস্তাফিজুর রহমান জানান, করোনা ‌‌‌‘পজিটিভ’ ওই ব্যক্তির বগুড়া শহরের ফুলতলা এলাকার বাসিন্দা বলে তথ্য দিয়েছিলেন। তিনি ঢাকায় একটি ওষুধ কোম্পানির কর্মী। দুদিন আগে তিনি বগুড়ায় ফেরেন। তাঁর শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। তবে ঢাকাফেরত হওয়ায় নিজেই মেডিকেল কলেজে গিয়ে নমুনা দিয়ে আসেন। ল্যাবে পরীক্ষায় করোনা ‘পজিটিভ’ প্রতিবেদন আসার পর গতকাল সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করে তাঁকে বাসায় থাকতে বলা হয়। এরপর থেকে মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।

স্বাস্থ্য বিভাগ সূত্র বলছে, গতকাল সন্ধ্যার পর প্রশাসনের কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা ওই ব্যক্তির দেওয়া ঠিকানায় গিয়ে বাড়ি খুঁজে পাননি। মুঠোফোন বন্ধ থাকায় তাঁর অবস্থানও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় পৌরসভা কাউন্সিলর থেকে শুরু করে এলাকার কেউই ওই ব্যক্তির সন্ধান দিতে পারেননি। একপর্যায়ে নামের সঙ্গে মিল থাকা ব্যক্তিদের বাড়ি বাড়ি যাওয়া শুরু করেন তাঁরা। এভাবেও করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের নিয়ে দুশ্চিন্তায় আছেন স্বাস্থ্য বিভাগের লোকজন।

বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম বলেন, করোনায় আক্রান্ত ওই ব্যক্তিকে প্রাশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা হন্যে হয়ে খুঁজছেন। এখন পর্যন্ত তাঁর কোনো হদিস মেলেনি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে মসজিদে মাইকিং করে তাঁর সন্ধান চেয়ে প্রচারণা চালানো হয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, করোনা ‌‘পজিটিভ’ নিশ্চিত হওয়ার পর থেকে পুলিশ ওই ব্যক্তিকে হন্যে হয়ে খুঁজছে। তাঁর সন্ধানে পুলিশের তৎপরতা অব্যাহত আছে। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গতকাল পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭। এর মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে সাতজনকে।একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর বাইরে আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন রংপুরের শাহ আলম নামের এক ব্যক্তি। (সূত্র: প্রথম আলো)

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনা চিকিৎসায় এখনো প্রস্তুত নয় সব আইসিইউ
পরবর্তী পোস্ট
পিছিয়ে এলেন গাজীপুরের মেয়র

রিলেটেড পোস্ট

খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

সাতক্ষীরায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

সেপ্টেম্বর ২৪, ২০২৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting