দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪০
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

ইউপি চেয়ারম্যানের টর্চার সেল!

কর্তৃক kobirubel.satnadee মে ৩, ২০২১
মে ৩, ২০২১ ০ কমেন্ট 313 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: ইউনিয়ন পরিষদকে টর্চার সেল বানিয়ে ইউপি সদস্যদের নির্যাতন করার অভিযোগ উঠেছে পটুয়াখালীর দশমিনা উপজেলার মো. আনোয়ার হোসেন মৃধা নামে এক ইউপি চেয়ারম্যানর বিরুদ্ধে।

তিনি উপজেলার ৫ নম্বর বহরমপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউপি নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী।

টর্চার সেলে নির্যাতন ও বিভিন্ন প্রকল্পে চেয়ারম্যান জোর করে স্বাক্ষর নেন- এমন অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে ওই ইউনিয়ন পরিষদের ৮ জন সদস্য রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বহরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন মৃধা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত জনগণের কল্যাণে কোনো কাজ করেননি। পরিষদের সদস্যদের স্বাক্ষর জোরপূর্বক নেন ও স্বাক্ষর জালজালিয়াতি করেন। বিভিন্ন প্রকল্পের কাজের জন্য কথা বললে হুমকি-ধমকি দেন চেয়ারম্যান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৮ এপ্রিল অফিস চলাকালে চেয়ারম্যানের কাছে টিআর,কাবিখা, জেলেদের চাল ও রেশন কার্ড পরিবর্তনের কারণ চানতে চাইলে তিনি ইউপি সদস্যদের হুমকি-ধমকি দেন এবং ইউনিয়ন পরিষদে অবস্থিত তার টর্চার সেলে নিয়ে ইউপি সদস্যদের নির্যাতন করেন। এছাড়াও তিনি ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের পাশ কাটিয়ে তার নিজস্ব বাহিনী দিয়ে ভিজিডি, ভিজিএফ, এলজিএসপি, এডিপিসহ বিভিন্ন ভাতার তালিকা ও প্রকল্প তৈরি করে কাজ করেন; যা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত সদস্যদের জন্য অপমানজনক বলে ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিন জানান।

অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন মৃধার কাছে বক্তব্যর জন্য ফোন করা হলে মোবাইল ফোনে জানান, আপনাদের যা মন চায় তাই ইচ্ছেমতো বক্তব্য দেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ পেয়েছি। এখনও তাকে ডাকিনি। দেখি কী ব্যবস্থা নেয়া যায়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় গ্রাম ডাক্তারদের মাঝে উপজেলা চেয়ারম্যানের মাস্ক বিতরণ
পরবর্তী পোস্ট
প্রেমিকাকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

রিলেটেড পোস্ট

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ‘হিট অ্যাকশন ডে’ উদযাপিত...

জুলাই ৩০, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

জুলাই ৩০, ২০২৬

পারিবারিক রাস্তা দখলের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত,সংবাদ সম্মেলনে,মেয়র...

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting