দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৩:৫৭
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

৯৯৯ এ ফোন পেয়ে ব্রহ্মরাজপুরে ৪ হিজড়াকে আটকের পর মুচলেকায় মুক্তি

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৭, ২০২১
এপ্রিল ২৭, ২০২১ ০ কমেন্ট 424 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপু ইউনিয়নের দহাকুলা সামাদের মোড় সংলগ্ন এলাকায় মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকালে হিজড়া ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ৯৯৯ এ ফোন পেয়ে সদর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল থেকে ৪ হিজড়াকে আটকের পর মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দহাকুলা গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদারের পুত্র মটর শ্রমিক শরিফুল ইসলাম (শরীফ) এর বাড়ীতে ছোট বাচ্চা আছে এমন খবরে সেখানে সাতক্ষীরা শহরের হিজড়া রাশি, জাকিয়া ও দীপা হাজির হয়। এরপর সেখানে কিছু সময় অবস্থানের পর বাচ্চার দোয়া ও শুভ কামনা জানিয়ে তারা শরীফের স্ত্রীর নিকট তিন হাজার টাকা দাবী করে। এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় বাক-বিতন্ডা। এক পর্যায়ে তাদেরকে দেয়া হয় তিন শত টাকা। এতে তারা অখুশি হয়ে বাচ্চা টানা হেঁচড়া করতে থাকে। এমন সময় বাড়ির মালিক শরীফ উপস্থিত হয়ে এসবের প্রতিবাদ করলে শুরু হয় হাতাহাতি। এমনকি হিজড়া রাশি ও জাকিয়া চরম আকারে অশ্লীলতা শুরু করলে শরীফ দৌড়ে পূর্ব দহাকুলা জামে মসজিদে আশ্রয় নেয়। এ সময় হিজড়ারা মসজিদে উঠার চেষ্টা করলে স্থানীয় গ্রামবাসীর সাথে তাদের সংঘর্ষ বেঁধে যায়। অন্যদিকে এসব খবরে হিজড়াদের আর এক দলনেতা কুলসুম খবর পেয়ে সাতক্ষীরা থেকে তাদের সাথে যুক্ত হয়। পরিস্থিতি বেগতিক দেখে শরীফ ৯৯৯ এ ফোন দিলে সাতক্ষীরা সদর থানার মাধ্যমে অবগত হয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই তন্ময় সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ হিজড়া রাশি, জাকিয়া, দীপা ও কুলসুমকে আটক করে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। সেখানে পূর্ব দহাকুলা গ্রামবাসীদের সাথে সমঝোতা হওয়ায় মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই তন্ময় জানান, উভয়পক্ষের মধ্যে শান্তি স্থাপন হয়েছে। ভবিষ্যতে তারা কখনো এমন আচারণ করবে না এমন শর্তে মুচলেকায় তারা মুক্তি পেয়েছে।
পূর্ব দহাকুলা মোড়ের ব্যবসায়ী আব্দুস সামাদ জানান, করোনার সময়ে এমনিতেই মানুষ অসহায়। এরপর আবার হিজড়াদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। মান-সম্মানের ভয়ে এসবের কেউ প্রতিবাদ করে না।
পূর্ব দহাকুলা গ্রামের নুরুল ইসলাম বাবু জানান, হিজড়াদের চাহিদামত টাকা দিতে না পারলেই সাধারণ মানুষের উপর নির্যাতনের খড়গ নামে। আজও তারা জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে দহাকুলা গ্রামের শরীফের বাড়ি থেকে তিনশত টাকা, হবি মুহুরীর বাড়ি থেকে এক হাজার টাকা ও আব্দুল্লাহর বাড়ি থেকে পাঁচশত টাকা আদায় করেছে। এলাকার মানুষ তাদের হাত থেতে পরিত্রান পেতে চায়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইউটিউবে মুক্তি পেল সালমান খানের নতুন সিনেমার গান (ভিডিও)
পরবর্তী পোস্ট
বড়বাজারের ১৩জন ডিম ব্যবসায়ীকে জিম্মি করে অর্থ বাণিজ্য

রিলেটেড পোস্ট

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

অক্টোবর ৬, ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

অক্টোবর ৪, ২০২৬

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting