দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১:৩৪
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

সৌদিতে অগ্নিকাণ্ড: সংসারের অভাব আর ঘোচাতে পারলেন না ওবাইদুল

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৫, ২০২৩
জুলাই ১৫, ২০২৩ ০ কমেন্ট 716 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবে একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলায় ওবাইদুল ইসলামের (৩৩) বাড়িতে চলছে শোকের মাতম। সংসারের অভাব ঘোচাতে ধারদেনা করে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন তিনি। কিন্তু শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় ওই কারখানায় আগুন লেগে ওবাইদুলসহ সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে।

নিহত ওবাইদুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত দবির উদ্দিন প্রামাণিকের ছেলে। শনিবার (১৫ জুলাই) সকালে ছেলের মৃত্যুর খবর পেয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন মা রাহেলা বিবি।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, অভাবী পরিবারে সাত ভাইবোনের মধ্যে ওবাইদুল ছিলেন সবার ছোট। সংসারের অভাব ঘোচাতে ধারদেনা করে ২০১৯ সালে সৌদি আরবে পাড়ি জমান তিনি। রিয়াদ থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে হুফুফ শহরের একটি সোফা তৈরির কারখানায় কাজ শুরু করেন তিনি। সেই রোজগারের টাকা দেশে পাঠিয়ে ধারদেনা পরিশোধ করেছিলেন।

কয়েকদিন আগে তিনি মোবাইল ফোনে মা রাহেলা বিবির সঙ্গে শেষ কথা বলেন। তখন ওবাইদুল ভালো আছেন বলে জানিয়েছিল। কিন্তু শনিবার (১৫ জুলাই) সকালে সৌদিতে ওবাইদুলের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর থেকে একটি কল আসে। সেখান থেকেই ওবাইদুলের মৃত্যুর খবর পান স্বজনরা।

নিহতের ফুফাতো ভাই ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, ২০১৯ সালে ওবাইদুল সৌদি আরবে যান। সবশেষ তিনদিন আগে পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা হয়। ওবাইদুলের মরদেহ দেশের আনার বিষয়ে আমরা কাজ করছি।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজিনা খাতুন জানান, তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। পরিবারের সদস্যরা মরদেহ ফিরে পাওয়ার জন্য একটি লিখিত আবেদন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, রিয়াদ থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে হুফুফ শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় শুক্রবার সন্ধ্যায় একটি সোফা তৈরি কারখানায় লাগা আগুনে নয়জন কর্মী মারা গেছেন। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি বলে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে। বাকি দুইজন কোন দেশের তা জানা যায়নি।

নিহত বাংলাদেশিদের মরদেহ হুফুফ কিং ফাহাদ মর্গে সংরক্ষণ করা হয়েছে বলেও জানানো হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঢাকা-১৭ আসনে উপনির্বাচন: মধ্যরাত থেকে গুলশান-বনানীতে মোটরসাইকেল চলাচল বন্ধ
পরবর্তী পোস্ট
ইইউ প্রতিনিধিদলকে জামায়াত: সরকারের অধীনে নির্বাচন হলে পর্যবেক্ষক আসা সমীচীন হবে না

রিলেটেড পোস্ট

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর...

মার্চ ৩১, ২০২৬

মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি...

মার্চ ৩১, ২০২৬

হরমুজ পার হলো চীনের তিন জাহাজ, বেইজিংয়ের কৃতজ্ঞতা...

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting