দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:২১
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সানজিদা শাহনাজ সোমা জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১৮, ২০১৯
ডিসেম্বর ১৮, ২০১৯ ০ কমেন্ট 388 ভিউস

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ সোমা সাতক্ষীরা জেলার ২০১৯ সালের শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন। সানজিদা শাহনাজ সোমা ২০১৯ সদর উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। সানজিদা শাহনাজ সোমা সদর উপজেলার মাষ্টারপাড়া গ্রামের অধিবাসী অধ্যক্ষ মোশারফ হোসেনের জ্যেষ্ঠ কন্যা। তিনি ২০১২, ২০১৬ ও ২০১৭ সালেও সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন। তিনি ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তি লাভ সহ এস,এস,সি’তে বিজ্ঞান শাখায় (যশোর বোর্ড) ১ম বিভাগে এবং এইচ,এস,সিতে ও বিজ্ঞান শাখায় (যশোর বোর্ড) ১ম বিভাগে উত্তীর্ণ হন। তিনি প্রাণি বিজ্ঞান বিভাগে (ঢাকা বিশ্ববিদ্যালয়) অনার্সে ১৩তম স্থান লাভ করেন। মাস্টার্স পরীক্ষায় (ঢাকা বিশ্ববিদ্যালয়) ফিসারিজ বিভাগ থেকে ১৭তম স্থান লাভ করেন। বর্তমানে সাতক্ষীরা সদর উপজেলায় প্রাথমিক বিজ্ঞান ও সংগীত বিষয়ে মাস্টার ট্রেনার হিসাবে দায়িত্ব পালন করেন এবং শিশুদের শুদ্ধ উচ্চারণ ও সঠিক তাল, লয়, সুর বজায় রেখে জাতীয় সংগীত গাওয়ার চর্চা করিয়ে যাচ্ছেন। এছাড়া তিনি বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন পত্র পত্রিকায় ও ম্যাগাজিনে তার বহু লেখা প্রকাশিত হয়েছে। তার লেখা একটি প্রবন্ধ ও কবিতার বইও প্রকাশিত হয়েছে। বিভিন্ন সময়ে তিনি গল্প, কবিতা, ছড়া, গান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতায় পুরস্কার লাভ করেছেন। ২০১১ সাল থেকে তিনি দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি তিনি নিজস্ব উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড’ডে মিল মিল কার্যক্রম, ফুল ও ফলের বাগান তৈরি, নিয়মিত অভিভাবক ও মা সমাবেশ, বাল্য বিবাহ প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গী বিরোধী কার্যক্রম এবং নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম প্রদান ও পিকনিক সহ নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তিনি জীবদ্দশায় বাকি জীবন সমাজসেবা ও মানুষের ভালবাসা নিয়ে আরো বেশি সফলতার দ্বার প্রান্তে পৌছাতে চান এজন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জেলা ছাত্রলীগের বহিস্কৃত সম্পাদক সাদিক চার মামলায় গ্রেফতার
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় চিংড়ি খামারের ঝুকি হ্রাসকরন ও নিয়ন্ত্রনে সমন্বয় সভা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting