
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সশস্ত্র), কনস্টেবল হতে এটিএসআই এবং এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির জন্য অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা প্রশিক্ষণে অংশ নেন।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর; মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), সাতক্ষীরা এবং মোঃ নাজমুল হক মোল্লা, পুলিশ পরিদর্শক (সশস্ত্র)।
ক্যাম্প প্রশিক্ষণে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হয়। বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে এ প্রশিক্ষণ পুলিশ সদস্যদের দক্ষতা, শৃঙ্খলা ও পেশাগত সক্ষমতা যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

