দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৩৯
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা...
সুন্দরবনের মাঠ থেকে বিশ্বমঞ্চে আন্তর্জাতিক বইয়ে মাছুম বিল্লাহর...
খুলনায় এলজিইডির ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি...
সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...
‘বই উপহার পৃথিবীর সেরা উপহার’— ডিআইজি হুমায়ুন কবির
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় ভূমিহীন আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৭, ২০২১
জুলাই ২৭, ২০২১ ০ কমেন্ট 333 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার ভূমিহীন আন্দোলনের ২৩তম বর্ষ পূর্তি ও শহিদ জায়েদার মৃত্যু বার্ষিকী উপলক্ষে এর ভার্চুয়াল আলোচনা সভা ২৭ জুলাই বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় ভূমি কমিটির সভাপতি এড. আবুল কালাম আজাদ।

সভার বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের পর এদেশে ভূমিহীন কৃষক জনতার সবচেয়ে বড় আন্দোলন হয়েছে সাতক্ষীরা জেলায়। যে আন্দোলনের ঢেউ সারাদেশে ছড়িয়ে পড়ে। সেই উত্তাল আন্দোলনের এক পর্যায়ে সরকার ও বিরোধী দলীয় নেতাসহ দেশের ছোট বড় প্রায় সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাতক্ষীরায় এসে ভূমিহীন জনতার আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেদিন সাতক্ষীরায় এসে ভূমিহীন জনতার পক্ষে বিভিন্ন ঘোষণা প্রদান করেন। সে ঘোষণা অনুযায়ী দেবহাটা-কালিগঞ্জের ভূমিহীন জনপদের সহস্রাধিক ভূমিহীন পরিবার খাস জমির দলিল পেয়েছে। কিন্তু তারপরও নানান আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করে এখনো বহু ভূমিহীনকে জমির আইনসংগত অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। বক্তারা বলেন, জেলার হাজার হাজার একর সরকারী খাস জমি প্রভাবশালী ভূমিদস্যুরা জাল জালিয়াতির মাধ্যমে ভোগ দখল করছে। কিন্তু প্রশাসন সে জমি উদ্ধারে কোন পদক্ষেপ না নিলেও ভূমিহীনদের দখলে থাকা ২/৪ শতক জমি উদ্ধারে তৎপরতার অভাব দেখা যায় না। বক্তারা প্রভাবশালী ভূমি দস্যুদের কবল থেকে খাস জমি উদ্ধারের দাবী জানান এবং সরকারী গৃহ নির্মাণ প্রকল্পের পাশাপাশি ভূমিহীন জমি প্রদানের কার্যক্রমও চালু রাখার দাবী জানান।

সভায় বক্তব্য রাখেন, ভূমিহীন আন্দোলনের নেতা ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, ওয়ার্কার্স পাটির জেলা সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, জেলা জাসদ সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিশ আলী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, অধ্যক্ষ আশেক-ই এলাহী, এম কামরুজ্জামান, এড. আল মাহামুদ পলাশ, কেন্দ্রীয় ভূমি কমিটির সাধারণ সম্পাদক এড. পুলিন বিহারী সরকার, সাতক্ষীরা জেলা ভূমি কমিটির সভাপতি মো. আনিসুর রহিম, সাধারণ সম্পাদক এড. শেখ আজাদ হোসেন বেলাল, খুলনা জেলা কমিটির সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, চন্দ্রিকা ব্যানার্জি, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, এড. জাফর উল্লাহ কুতুব উদ্দিন মো. ইব্রাহিম, ওহাব আলী সরদার, সরদার আমজাদ হোসেন, রফিকুল ইসলাম মোল্লা, এসএম ইয়াহিয়া ইকবাল, অধ্যাপক অচিন্ত সাহা, শেখ সেলিম আক্তার স্বপন, এনায়েত আলী বিশ্বাস, প্রভাষক ময়নুল ইসলাম, মনিরুজ্জামান জমাদ্দার, আলী নুর খান বাবলু, এড. মুনির উদ্দিন, আনোয়ার জাহিদ তপন, অধ্যক্ষ নাদিরা পারভীন, নিতাই গাইন, জাকিয়া আক্তার, অধ্যাপক আজাহারুল ইসলামসহ ভূমি কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, খুলনা ও সাতক্ষীরা জেলা কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শহীদ সম আলাউদ্দিনের মেজো ভাই নাসিরুদ্দিন সরদারের মৃত্যু
পরবর্তী পোস্ট
এস আলম গ্রুপের পক্ষ থেকে সাতক্ষীরায় অক্সিজেন মাস্ক প্রদান

রিলেটেড পোস্ট

বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

অক্টোবর ৪, ২০২৬

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting