দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫২
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরার শীর্ষ দুই চোরাকারবারীর রিমান্ড মঞ্জুর

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১০, ২০২০
জানুয়ারি ১০, ২০২০ ০ কমেন্ট 428 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শীর্ষ চোরাকারবারী জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা ও তার ভাই আব্দুল আলিমের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) দুপুরে সাতক্ষীরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক রেজওয়ানুজ্জামান এই রিমান্ড মঞ্জুর করেন।
সাতক্ষীরা সদর কোর্ট পরিদর্শক অমল কুমার জানান, সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ গত ১ জানুয়ারী আদালতে জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা ও তার ভাই আব্দুল আলিমকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত আজ শুনানি শেষে আলফা ও আলিম উভয়ের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে জেলার দুই শীর্ষ চোরাকারবারী আল ফেরদাউস আলফা ও তার ভাই আব্দুল আলিমকে গত ৩১ ডিসেম্বর গ্রেফতারের পর আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ। এই দুই চোরাকারবারীসহ কয়েকজনের বিরুদ্ধে গত ৩০ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র হাবিলদার মো. মোহসীন বাদী হয়ে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্টস এর ২৫ বি (১) (বি)/২৫ডি ধারায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৫৮।
আল ফেরদাউস আলফা ও আব্দুল আলিম দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে। সাতক্ষীরা চোরাচালান সিন্ডিকেটের শীর্ষ গডফাদার হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রনালয় সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত আল ফেরদাউস আলফা। পাশাপাশি হুন্ডি ব্যবসায়ী, চোরাকারবারী, মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী হিসেবে এসকল সংস্থার বিভিন্ন সময়ে প্রকাশিত তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে আলফা’র নাম। তাছাড়া জেলাব্যাপী জামায়তের অন্যতম অর্থ যোগানদাতা ও পৃষ্টপোষক হিসেবেও পরিচিতি রয়েছে তার। ইতোপূর্বে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত হয়ে জেলে গেলেও মহামান্য হাইকোর্ট থেকে জামিনে বেরিয়ে এসে আলফা আবারো জেলায় চোরাচালানের রামরাজত্ব কায়েম শুরু করে। অপকর্ম আড়ালের পাশাপাশি প্রশাসনের ধরাছোয়ার বাইরে থাকতে উপজেলা ও জেলা পর্যায়ের ক্ষমতাসীন সরকার দলীয় কিছু নেতার সাথে সখ্যতা গড়ে তোলার পাশাপাশি কোটি টাকা ব্যায় করে আলফা বনে যান জেলা পরিষদের সদস্য। এছাড়া, আলফার সহোদর আব্দুল আলিম সাতক্ষীরার চাঞ্চল্যকর বিজিবি সদস্য আব্দুল জব্বার হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী। জেলার দেবহাটা উপজেলার কোমরপুর, ভাতশালা, পদ্মশাখরা ও হাড়দ্দাহ সহ তৎসংলঘ্ন বিস্তৃর্ন সীমান্ত এলাকার যাবতীয় চোরাচালানের মুল নেতৃত্বে ছিলো আব্দুল আলিম। সে সীমান্ত এলাকার কথিত মুকুটহীন সম্রাট হিসেবেও পরিচিত। তার ভয়ে সবসময় তটস্থ থাকতো সীমান্ত এলাকার সাধারন মানুষ। যারা তাদের বিরুদ্ধে অবস্থান নিতো বা প্রশাসনকে চোরাচালানের তথ্য দিতো তাদের ওপর প্রকাশ্যে হামলা সহ নির্মম নির্যাতন চালানো হতো। কোমরপুরে প্রবেশের মুখেই রয়েছে আলফা ও আলিমের অফিসখ্যাত রিমান্ডরুম। আব্দুল আলিমও নিজের অপকর্ম ঢাকতে এলাকার নিরীহ মানুষকে জিম্মি করে বনে গেছে ইউপি সদস্য। তাছাড়া কয়েক লক্ষ টাকার বিনিময়ে আব্দুল আলিম উপজেলা যুবলীগের সহ-সভাপতি পদ হাতিয়ে নিয়ে সীমান্তের গডফাদার হয়ে ওঠে বলেও বিভিন্ন মাধ্যমে জানা গেছে। সাম্প্রতিক সময়ে আব্দুল আলিমের ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য পদ বাতিল করা হলেও, উপজেলা যুবলীগের সহ-সভাপতি পদে সে রয়ে গেছে বহাল তবিয়তে। তথ্যনুসন্ধানে আরো জানা গেছে, চোরাচালানের মাধ্যমে কুলি থেকে বর্তমানে কোটি কোটি টাকার ধন সম্পদের মালিক হয়েছেন শীর্ষ চোরাকারবারী আলফা ও আলিম। এখন তাদের রয়েছে একাধিক আলীসান বাড়ি-গাড়ি ও দেহরক্ষী। এপর্যন্ত বহুবার একাধিক টেলিভিশন চ্যানেলসহ জাতীয় ও স্থানীয় দৈনিক সংবাদপত্র গুলোতে প্রকাশিত হয়েছে চোরাকারবারী আল ফেরদাউস আলফা ও আব্দুল আলিমের সীমাহীন অপকর্মের সচিত্র প্রতিবেদন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জানে না আশাশুনির মানুষ
পরবর্তী পোস্ট
কাল থেকে শৈত্যপ্রবাহ ফের শুরু

রিলেটেড পোস্ট

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

অক্টোবর ৬, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...

অক্টোবর ৪, ২০২৬

‘গুজব, অপপ্রচার ও উসকানি ঠেকাতে কঠোর নজরদারি থাকবে’-...

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting