দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:০৩
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

সহযোদ্ধা নয়, এবার শাহরুখ বনাম সালমান!

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৬, ২০২৩
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ০ কমেন্ট 364 ভিউস

বিনোদন ডেস্ক:

গেলো বছরের জুলাই মাসে একটি চমকপ্রদ খবর ছড়ায়। বলিউডের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের একটি স্পাই-থ্রিলার সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান ও সালমান খান। অতিথি বা ক্যামিও চরিত্রে নয়, তারা দুজনই থাকবেন মূল চরিত্রে। যেমনটা ছিলেন ১৯৯৫ সালের কালজয়ী ‘করন অর্জুন’ সিনেমায়।

বলিউড প্রেমীদের জন্য সুখবর হলো, সিনেমাটির খবর স্রেফ গুঞ্জন নয়, সত্যি। বর্তমানে এর চিত্রনাট্যের কাজ এগিয়ে চলছে পুরোদমে। প্রাথমিক প্লট ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। এই গল্প আবর্তিত হবে ‘পাঠান’ ও ‘টাইগার’কে ঘিরে।

একটি সূত্রের দাবি, ‘ঐতিহাসিক এই ছবির মূল প্লট চূড়ান্ত হয়েছে। ১৯৯৫ সালের পর এটিই শাহরুখ-সালমানের পূর্ণাঙ্গ কোলাবোরেশন হতে যাচ্ছে (এর ফাঁকে তারা একে অন্যের সিনেমায় অল্প সময়ের জন্য হাজিরা দিয়েছেন কেবল)। ছবিটির গল্প খোদ আদিত্য চোপড়াই দাঁড় করিয়েছেন। তার সঙ্গে আছেন শ্রীধর রাঘবন, যিনি যশরাজ ফিল্মের স্পাই ইউনিভার্সের গল্পগুলোর মূল মেন্টরের দায়িত্ব পালন করছেন।’

গেলো ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া ‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে দেখা গেছে সালমানকে। তারা দুজন একসঙ্গে শত্রুদের সঙ্গে লড়াই করেছেন। কিন্তু নতুন সিনেমাটিতে তারা সহযোদ্ধা নয়, বরং একে-অন্যের মুখোমুখি হবেন! সূত্রের মতে, ‘এটা টাইগার বনাম পাঠান লড়াইয়ের সিনেমা হতে যাচ্ছে। হলিউডে যেমন আয়রনম্যান বনাম ক্যাপ্টেন আমেরিকা বা ব্যাটম্যান বনাম সুপারম্যান দেখা যায়, তেমনি ভারতীয় সিনেমার দুই জায়ান্ট সুপারস্টারকে দেখা যাবে।’

যশরাজ ফিল্মস বর্তমানে সালমান খান অভিনীত ‘টাইগার থ্রি’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ করছে। আর তাদের ক্রিয়েটিভ টিম ডুবে আছে শাহরুখ-সালমানের সেই বিশাল প্রজেক্টের চিত্রনাট্য তৈরিতে।

উল্লেখ্য, যশরাজ ফিল্মের এই স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে এ পর্যন্ত চারটি সিনেমা মুক্তি পেয়েছে। সবগুলোই হয়েছে ব্লকবাস্টার হিট। ২০১২ সালে ‘এক থা টাইগার’ দিয়ে এই ফ্র্যাঞ্চাইজির সূচনা হয়। এরপর একে একে আসে ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ও ‘পাঠান’।

বলা বাহুল্য, অতীতের সমস্ত রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে শাহরুখের ‘পাঠান’। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) নাগাদ ছবিটি শুধু ভারতেই ৫০২ কোটি রুপির বেশি আয় করেছে। হিন্দি সিনেমার ইতিহাসে এই প্রথম কোনও ছবি দেশের বাজার থেকে ৫০০ কোটি আয় করলো। আর বিশ্বব্যাপী ছবিটির আয় ১ হাজার কোটির কাছাকাছি।

সূত্র: পিঙ্কভিলা

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অলিভিয়া: এক ‘রহস্যময়ী’ নায়িকার উপাখ্যান
পরবর্তী পোস্ট
রুশবিরোধী নতুন নিষেধাজ্ঞায় ব্যর্থ ইইউ

রিলেটেড পোস্ট

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting