দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৪:৫৫
ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...
বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....
মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...
শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র...
রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ
সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...
জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে প্রাথমিক...
সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

অলিভিয়া: এক ‘রহস্যময়ী’ নায়িকার উপাখ্যান

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৬, ২০২৩
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ০ কমেন্ট 372 ভিউস

বিনোদন ডেস্ক:

স্বামীর হাত ধরে সিনেমায় আসা, বিভিন্ন সিনেমায় স্বল্প বসনে, সাহসী রূপে অভিনয় করা, গ্ল্যামার গার্ল হিসেবে দেশজুড়ে পরিচিতি পাওয়া এবং হঠাৎ রূপালি জগত থেকে সরে যাওয়া। চিত্রনায়িকা অলিভিয়া গোমেজের ক্যারিয়ার গ্রাফ মোটামুটি এরকম। ঢালিউডের ‘রহস্যময়ী’ নায়িকা হিসেবে তার নামটি সর্বাগ্রে উচ্চারিত হয়।

অলিভিয়ার সঙ্গে ‘রহস্যময়ী’ উপাধি জুড়ে যাওয়ার কারণও আছে। তিনি সিনেমা জগত থেকে এমনভাবেই সরে গেছেন যে, তার ঠিকানা পর্যন্ত কারও কাছে নেই। সিনে অঙ্গনের মানুষ থেকে কোনও সাংবাদিক, কারও সঙ্গেই তার যোগাযোগ নেই।

তবে বছর দুয়েক আগে জানা যায়, তিনি সুস্থ-স্বাভাবিকভাবে বেঁচে আছেন। বসবাস করছেন রাজধানীর বনানীতে। কিংবদন্তি অভিনেত্রী শবনমের সঙ্গে একবার বারিধারা পার্কে দেখা হয়েছিলো অলিভিয়ার। দুজন কুশল বিনিময় করেন। কিন্তু সেই যোগাযোগ আর দীর্ঘ হয়নি।

এরও আগে কিংবদন্তি অভিনেত্রী ববিতা জানিয়েছিলেন, তার সঙ্গে নিয়মিত দেখা হয় অলিভিয়ার। স্বামী-সংসার নিয়ে তিনি সুখে আছেন বলে তথ্য দেন ববিতা। তবে মিডিয়ার প্রকাশ্যে আসার ইচ্ছে বা আগ্রহ নেই তার। সেজন্যই নিজেকে আড়াল করে রাখেন।

অলিভিয়া সম্পর্কে এতসব বলার হেতু, আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) তার জন্মদিন। ১৯৫৩ সালের এই দিনে পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার বাবা-মা মূলত ভারতের গোয়ার বাসিন্দা ছিলেন। দেশভাগের পর তারা পাকিস্তানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এরপর তারা স্থানান্তরিত হন ঢাকায়।

ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করার সুবাদে অল্প বয়সেই আধুনিক হয়ে ওঠেন অলিভিয়া। মাত্র ১৪ বছর বয়সেই তিনি মডেলিং শুরু করেন। এরপর চাকরি করেছেন একটি হোটেলের রিসিপশনিস্ট হিসেবে। সেখানে থাকাকালীন কয়েকটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন।

১৯৭২ সালে অলিভিয়ার বয়স যখন ২০ বছর, তখন তিনি বিয়ে করেন চলচ্চিত্র নির্মাতা এস এম শফিকে। একই বছর স্বামীর হাত ধরেই তিনি পা রাখেন সিনেমার রঙিন জগতে। ছবির নাম ‘ছন্দ হারিয়ে গেলো’।

১৯৭৪ সালে মুক্তি পাওয়া ছবি ‘মাসুদ রানা’য় প্রথমবার সাহসী রূপে হাজির হন অলিভিয়া। সেখানে তাকে হাঁটুর ওপরে পোশাক পরিধান করতে দেখা যায়। এর আগে এমন পোশাকে কোনও অভিনেত্রী পর্দায় আসেননি। পরবর্তীতে আবেদনময়ী-গ্ল্যামারাস চরিত্রে অলিভিয়ার জনপ্রিয়তা বাড়ে। অন্যান্য চরিত্রেও কাজ করেছেন বটে। কিন্তু দর্শক তাকে শুধু গ্ল্যামারেই গ্রহণ করেছিলো।

১৯৭৬ সালে ‘দ্য রেইন’ সিনেমায় অভিনয় করে খ্যাতি পান অলিভিয়া। বাংলা ও উর্দু দুই ভাষায় ছবিটি বানিয়েছিলেন তার স্বামী এস এম শফি। এতে অলিভিয়ার নায়ক ওয়াসিম। এরপর তারা একসঙ্গে আরও কয়েকটি সিনেমায় কাজ করেছিলেন।

অলিভিয়া হলেন বাংলাদেশের একমাত্র নায়িকা, যিনি মহানায়ক উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছিলেন। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া সেই সিনেমার নাম ‘বহ্নিশিখা’।

অলিভিয়াকে সর্বশেষ দেখা গিয়েছিলো ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘দুশমনি’ সিনেমায়। এরপর তিনি ক্রমশ হারিয়ে যান কালের গর্ভে। নিজেকে আড়াল করে নেন রূপালি লোকালয় থেকে। বিভিন্ন সময়ে তার সঙ্গে সিনেমা অঙ্গনের মানুষেরাও যোগাযোগ করে ব্যর্থ হয়েছেন বলে জানা যায়।

প্রায় দুই যুগের ক্যারিয়ারে অলিভিয়া ৫৩টি সিনেমায় অভিনয় করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- ‘মাসুদ রানা’, ‘দ্য রেইন’, ‘বহ্নিশিখা’, ‘তীর ভাঙা ঢেউ’, ‘শীষ নাগ’, ‘শ্রীমতি ৪২০’, ‘যাদুর বাঁশী’, ‘পাগলা রাজা’, ‘ডার্লিং’, ‘হিম্মতওয়ালি’, ‘লাল মেমসাহেব’, ‘শাহজাদী গুলবাহার’ ইত্যাদি।

জানা যায়, ১৯৯৫ সালে এস এম শফি মারা যান। ওই শোকেই সিনেমা ছেড়ে দেন অলিভিয়া। পরবর্তীতে হাসান নামের এক টেক্সটাইল ব্যবসায়ীকে বিয়ে করেছেন বলে শোনা যায়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মৃণাল রূপে চঞ্চল: আরও কিছু ঝলক ও শুটিংয়ের হালচাল
পরবর্তী পোস্ট
সহযোদ্ধা নয়, এবার শাহরুখ বনাম সালমান!

রিলেটেড পোস্ট

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

২০২৪ সালে টিকটকে আয়ের নতুন সুযোগ

মার্চ ১০, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting