দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:২৬
শ্যামনগরের ভেটখালী বিলে পানিতে জলাবদ্ধতা , কৃষকের মাথায়...
উপকূলের জীবনমান বদলে দিতে আশাশুনিতে ‘BRIDGE’ প্রকল্পের অবহিতকরণ...
বিশ্ব বাঘ দিবস ২০২৬ উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও...
গবাদিপশুর রোগ প্রতিরোধে শ্যামনগরে লিডার্সের বিনামূল্যে টিকাদান কর্মসূচি
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৫৬৩ পিস ইয়াবাসহ তিন...
কালিগঞ্জ বাসটার্মিনাল এলাকায় গাঁজা সেবনের প্রস্তুতিকালে হাবিবুল্লাহ সরদার...
শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২
মেয়াদ ফুরিয়ে ৩ মাস পার, আধা কিলোমিটার সড়কের...
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, চাঁদাবাজি ও মাদক বন্ধে...
দেবহাটায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত সমন্বয় সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
চট্টগ্রাম

সন্দীপনার আয়োজনে বর্ষা মঙ্গল অনুষ্ঠান

কর্তৃক kobirubel.satnadee জুন ১৬, ২০২১
জুন ১৬, ২০২১ ০ কমেন্ট 522 ভিউস

চট্টগ্রাম ব্যুরো: সন্দীপনা কেন্দ্রীয় সংসদের সঙ্গীত, নাটক, আবৃত্তি, চারুকলা ও লোককলা বিভাগের যৌথ আয়োজনে প্রতিবছরের ন্যায় “বর্ষা মঙ্গল অনুষ্ঠান” আষাঢ়ের প্রথম দিবসে শেখ মুজিব রোডস্থ সঙ্গীত চর্চা কেন্দ্র মিলনায়তনে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। “বরিষ ধারা মাঝে শান্তির বারি”- দলীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হয়। ভার্চুয়ালি প্রধান অতিথির ভাষন রাখেন কথা সাহিত্যিক, চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। সঙ্গীত শিল্পি ও সন্দীপনার কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা যদু গোপাল বৈষ্ণবের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা পর্বে সম্মানিত অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- চবি অধ্যাপক সুফিয়া বেগম, যুব নেতা হাবিবুর রহমান হাবিব,  অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু, সংগঠক উজ্জ্বল কান্তি বড়ুয়া, সাংবাদিক তাজুল ইসলাম রাজু, শিল্পি এম এ হাশেম, সংবাদকর্মী মুকুল শিকদার, শিক্ষাবিদ বাবুল কান্তি দাশ, কবিয়াল আবদুল লতিফ, সংগঠক নিবেদিতা আচার্য্য, কবিয়াল সন্তোস কুমার দে, প্রণব রাজ বড়ুয়া, আইটি এক্সপার্ট মো: রাকিব, সংগঠক মোশারফ হোসেন খান রুনু, সাংবাদিক আনিস খোকন, সাংবাদিক হারুনুর রশিদ, মো: দেলোয়ার হোসেন প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক চবি গবেষক, ভাস্কর ডিকে দাশ মামুন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- বাচিক শিল্পি মেজবাহ উদ্দিন চৌধুরী ও নাট্যকর্মী নন্দীনি দেব।

আলোচনায় বক্তারা বলেন, বর্ষা আসে ধরনীর তাপিত হৃদয়ে প্রাণ সঞ্চারের জন্য। নতুন প্রাণের ছোঁয়া পেয়ে প্রকৃতির সাজে নতুন সম্ভারে। সারাটা দেশ জুড়ে থৈ থৈ জল বাঙালীর প্রাণে আনে নতুন ভাবনা, নবনব কলরোল। পল্লী বাংলায় বর্ষার যে রূপ এমনটি বিশে^ কোথাও খুজে পাওয়া যায় না। বর্ষা আসে কৃষকের মনে নতুন আবাদের সংকল্প জাগাতে। ফসলের মাঠে, বীজ তলায় বীজ বোনার, চারা রোপনের যে হিড়িক পড়ে তা আমাদের প্রেরনায় প্রকৃতির আর্শিবাদকে সাথে করে নিয়ে আসে।

অনুষ্ঠান জুড়ে সাংস্কৃতিক পরিবেশনায় সঙ্গীত, কবিতা পাঠ ও পুঁথি পাঠে অংশ নেন- শিল্পি মুসলিম আলী জনি, জাহানা পারুল, কবিয়াল হরিপদ দেয়ারী, এমরান হোসেন মিঠু, উজ্জ্বল সিংহ, বাসুদেব রুদ্র, শিল্পী বৃষ্টি দাশ, শিল্পী জ্যোতি শর্মা, স্বর্ণময়ী শিকদার, মৈত্রী আশ্চার্য, শিল্পি শর্মা প্রমুখ। সঙ্গীতানুষ্ঠানের পর লোকায়েত কবির গানে অংশ নেন কবিয়াল আবদুল লতিফ ও কবিয়াল সন্তোস কুমার দে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় ব্র্যাকের সামাজিক দূর্গ প্রকল্পের মাস্ক বিতরণ
পরবর্তী পোস্ট
হাফেজ রাউফুজ্জামানের উপর হামলায় নিন্দা জ্ঞাপন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

চট্টগ্রামের পাঁচ জেলায় ৪৩ জনের মৃত্যু, ৮ লাখ...

জুলাই ১২, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

কম দামের পণ্যের জন্য লাইনে বড় লড়াই

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশে গড়ে তুলবো

মার্চ ৪, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting