দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৩:৪২
বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে সাতক্ষীরার বালক-বালিকা দল
কলারোয়ায় চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 
কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অসহায় শ্রমিক আ.রাজ্জাকের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন 
অবৈধভাবে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে...
সুন্দরবনে ‘বনবিভাগের’ গুলিতে কাঁকড়া জেলে নিহতের অভিযোগ
জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ 
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং...
সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রাজনীতি

সংকট কাটাতে সরকার পতনের বিকল্প নেই: ফখরুল

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৬, ২০২৩
মার্চ ৬, ২০২৩ ০ কমেন্ট 379 ভিউস

রাজনীতি ডেস্ক:

আওয়ামী লীগ সবসময়ই গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশকে খাদের কিনারে নিয়ে গেছে। সংকট দূর করতে সরকারের পতন ছাড়া কোনো বিকল্প নেই।

সোমবার (৬ মার্চ) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী সরকারের নেতারা এখন তারেক রহমানকে নিয়ে দুঃস্বপ্ন দেখছে। সরকার দুর্নীতির ছোবলে সব খাত ধ্বংস করে দিয়েছে।

দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি নিয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকারের চুরির কারণে দ্রব্যমূল্য বেড়েছে। সরকার সব মেগা প্রজেক্টে দুর্নীতি করছে। ফলে একদিকে দেশে দারিদ্র্য বাড়ছে অন্যদিকে সরকারের উন্নয়নের মাত্রা বাড়ছে।

মির্জা ফখরুল বলেন, বিরোধীদলের আন্দোলন এবং সভা-সমাবেশ দেখে সরকার ভয় পেয়েছে। এ কারণে বিরোধীদের কণ্ঠরোধ করতে তারা বদ্ধপরিকর। কিন্তু এবার আর তা সম্ভব নয়।

বিএনপি মহাসচিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার ভিন্ন মত সহ্য করতে পারে না। এবার আর জনগণ তা হতে দেবে না। জনগণের উত্তাল তরঙ্গে সরকার ভেসে যাবে।

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও দলের অবস্থান পুনর্ব্যক্ত করেন মির্জা ফখরুল।

উত্তরাঞ্চল ছাত্র ফোরাম উপদেষ্টা ফজলুল হক খোকনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আহম্মেদ আজম খান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল প্রমুখ বক্তব্য রাখেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
হজ ব্যবস্থাপনায় খরচ কমাতে ধর্ম মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ
পরবর্তী পোস্ট
দুর্নীতির কারণেই হজযাত্রীদের ফি ৭ লাখ: জিএম কাদের

রিলেটেড পোস্ট

ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা...

মে ১৬, ২০২৬

নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...

এপ্রিল ২০, ২০২৬

তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী

এপ্রিল ১৯, ২০২৬

 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...

এপ্রিল ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

শ্যামনগরে সংখ্যালঘু পরিবারের মৎস্য ঘের দখল

এপ্রিল ১২, ২০২৬

সাতক্ষীরা সদর জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

এপ্রিল ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting