দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:০৪
রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে লক্ষ,লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৯, ২০১৯
অক্টোবর ২৯, ২০১৯ ০ কমেন্ট 280 ভিউস
মোঃ আমজাদ হোসেন মিঠু,শ্যামনগরঃ  “শেখ হাসিনার উদ্যোগ; ঘরে ঘরে বিদ্যুৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকার সারা বাংলার প্রতিটি ঘরকে বিদ্যুতের আলোয় আলোকিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি সাতক্ষীরার সাতটি উপজেলার মধ্যে দুটি উপজেলাকে ইতিমধ্যে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করেছে। বাকী ৫টি উপজেলাকে আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করার লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ বিভাগ।  কিন্তু কতিপয় স্বার্থন্বেসী ব্যক্তি বা মহল সরকারের এই উন্নয়ন কাজকে বাধা গ্রস্ত করছে। দুষ্ট এই চক্রটি আর্থিক ফায়দা লুটের জন্য তৃণমূল পর্যায়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নাম করে বিদ্যুৎ প্রত্যাশীদের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এমন অভিযোগ উঠেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাচিহারানিয়া গ্রামে।
সরেজমিনে পরিদর্শন ও ভুক্তভোগীদের বরাত দিয়ে জানা যায়, গত দুইবছর ধরে বিভিন্ন মেয়াদে কাচিহারানিয়া গ্রামের মোঃ আহমেদ শেখের পুত্র আব্বাস আলী শেখ ঐ এলাকায় বিদ্যুৎ পাইয়ে দেওয়ার নাম করে গ্রাহক পিছে ২৫০০ -৩০০০ করে টাকা নিয়েছে। এই এলাকায় বিদ্যুৎ প্রত্যাশী প্রায় ৫৩ জন ভুক্তভোগী গ্রাহকের নিকট থেকে প্রায় লক্ষাধিকের বেশি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযুক্ত আব্বাস আলী শেখের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা আরও জানান, বিদ্যুৎ দেওয়ার নাম করে দুবছর ধরে শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে আব্বাস আলী শেখ। বিদ্যুৎ ও দিচ্ছে না, টাকা ও ফেরত দিচ্ছে না! ভুক্তভোগী সুরেন্দ্র মন্ডলের ছেলে কালিপদ মন্ডল জানান, আব্বাস আলী গত দুবছর আগে কারেন্টের মিটার দেওয়ার নাম করে তিন হাজার টাকা নিয়েছে। বর্তমানে মিটার ও দিচ্ছে না, টাকা ও ফেরত দিচ্ছে না। একই এলাকার মৃত সাকাত আলী গাজীর ছেলে লুৎফর রহমান জানান, কারেন্ট দেওয়ার নাম করে গত এক বছরেরও উর্ধে আব্বাস আলী আড়াই হাজার টাকা নিয়েছে। এখনও কারেন্ট দেয়নি। আব্বাস আলীকে বারবার বলছি, তবে সে বলছে “শীতকালে কারেন্ট কি করবা”?
ঐ এলাকার ভোলানাথ মন্ডলের স্ত্রী দীপালী জানান, মিটারের জন্য আব্বাস শেখের কাছে এক বছর আগে তিন হাজার টাকা দিয়েছি, এখনও আমরা কারেন্ট পাইনি। মুজিবর নামে অপর এক বিদ্যুৎ প্রত্যাশী ব্যক্তি জানান, আমার বাড়িতে দুটি মিটারের জন্য পাঁচ হাজার টাকা নিয়েছে আব্বাস শেখ। পরে বিদ্যুতের খুঁটি হতে আমার বাড়ি পর্যন্ত সার্ভিস তাঁর টানানোর সময় আরও পাঁচশত টাকা নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এমন ভুক্তভোগীদেরও বিদ্যুৎ নিয়ে অভিযোগের শেষ নেয়। যারা গত দুবছর ধরে তাদের কষ্টার্জিত অর্থ বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য স্থানীয় প্রভাবশালী আব্বাস শেখের হাতে তুলে দেয়। কিন্তু আব্বাস আলী স্থানীয়দের সাথে বিদ্যুৎ নিয়ে গত দুবছর ধরে তালবাহানা করে আসছে। আসলে এই আব্বাস শেখ বিদ্যুৎ বিভাগের কে? যে কিনা বিদ্যুৎ দেওয়ার নামে স্থানীয়দের নিকট থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আব্বাস আলী শেখ কাছে ভুক্তভোগীরা টাকা ফেরত চাইতে গেলে সে হুমকি দিয়ে বলে, এরকম টাকা মেরে দেয়ার ক্ষমতা আমার আছে। পারলে তোরা টাকা আদায় করে নিস। সরেজমিনে তদন্তের করলে ভুক্তভোগীদের নিকট থেকে এমন অভিযোগের সত্যতা মিলবে। এ বিষয়ে মোবাইল ফোনে আব্বাস আলী শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, মোস্তাফিজুর ও আমি একসাথে কাজ করি। টাকা আমি একা খায়নি, মোস্তাফিজুরকে ও দিয়েছি। এবং সে দৈনিক সাতনদী পত্রিকার প্রতিবেদককে বলেন, এব্যাপারে আমি আপনাদের সাথে কোন কথা বলতে চাই না। এটি আমার গ্রামের ও বিদ্যুৎ বিভাগের বিষয়। আপনি আমার কাছে এ বিষয়ে আর কখনো ফোন দেবেন না, বলে ফোন কেটে দেয়। এ বিষয়ে মোবাইল ফোনে মোস্তাফিজুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি ও একজন সাংবাদিক। আব্বাস আলীর সাথে আমার সম্পর্ক আছে। তবে সে বিদ্যুৎ সংযোগ বা মিটার বাবদ আমাকে কোন টাকা পয়সা দেইনি। এলাকা সুত্রে জানা যায়, মোস্তাফিজুর শ্যামনগর ১৪ এর সাবেক পরিচালক মোঃ নজরুল ইসলাম চৌকিদার বাবলুর  সাথে থাকতেন এবং তারই নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গা থেকে বিদ্যুৎ সংযোগ ও মিটার দেয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করছেন।  তার কাশিমাড়ি আদম মোল্লার মোড়ে একটি মুদি দোকান ছিল। এই কর্মকান্ডের সাথে যুক্ত হবার পর থেকে অল্পদিনে লাখপতি বনে গেছেন, এবং ইতি মধ্যে তিনি কাশিমাড়ি বল্লার টোপ গ্ৰামে  আলিশান বাড়ি নির্মাণ করছেন। তাছাড়াও কাশিমাড়ীতে শামীমা নার্সিং পয়েন্ট নামে তার একটি রেনু বাগদার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এলাকাবাসী জানান, মোস্তাফিজুর রহমান নতুন শার্টের মত প্রায়াই সময় নিত্যনতুন মোটর সাইকেল ব্যবহার করে। এলাকায় এখন তার অনেক নাম। সে নিজেকে বিদ্যুতের লোক পরিচয় দিয়ে এলাকায় বিদ্যুৎ সংযোগের নামে হাজার হাজার টাকা নিয়ে আজকে সে লাখপতি বনে গেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, মোস্তাফিজুরের বাড়ি কাশিমাড়ীর বোল্লারটোপ গ্রামে। কয়েক বছর ধরে মোস্তাফিজুর নিজেকে বিদ্যুৎ বিভাগের ‘লোক’ বলে দাবী করে ইউনিয়নের প্রায় প্রত্যেকটি গ্রামে বিদ্যুৎ বিভাগের কর্মীদের সাথে কাজ করে কয়েক লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তারা আরও বলেন, বিদ্যুৎ অফিসের অনেক কর্মকর্তা – কর্মচারীর সাথে মোস্তাফিজুরের রয়েছে গভীর সম্পর্ক। ভুক্তভোগী ও এলাকাবাসীর অভিযোগ তাদের কষ্টার্জিত অর্থ ফেরত পাওয়া সহ মোস্তাফিজুর রহমান ও আব্বাস আলী কতৃক বিদ্যুৎ সংযোগ দেয়ার নাম করে সাধারণ মানুষের সাথে প্রতারণার ও টাকা আত্মসাতের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এবং অতি দ্রুত বিদ্যুৎ সংযোগের জন্য সাতক্ষীরা -৪আসনের মাননীয় সাংসদ এসএম জগলুল হায়দার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্লাষ্টিক বর্জনে সিডিওর উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচী উদ্বোধন করলেন সাতক্ষীরার ডিসি
পরবর্তী পোস্ট
আশাশুনির অধিকাংশ হাট-বাজার চোর ও নেশাখোরদের দখলে

রিলেটেড পোস্ট

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী

জুন ২০, ২০২৬

শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...

জুন ২০, ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...

জুন ২০, ২০২৬

শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...

জুন ২০, ২০২৬

.শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ১৯, ২০২৬

শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ

জুন ১৮, ২০২৬

শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting