দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:০৮
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে নেবুবুনিয়ায় ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন ডিসি মোস্তফা কামাল

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৫, ২০২০
আগস্ট ২৫, ২০২০ ০ কমেন্ট 457 ভিউস

সিরাজুল ইসলাম/আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর:

সাতক্ষীরা’র শ্যামনগরের গাবুরা ইউনিয়নের নেবুবুনিয়ায় ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে তিনি গাবুরা ইউনিয়নের নেবুবুনিয়ায় যান এবং স্থানীয়দের খোঁজখবর নেন।

এ সময় জেলা প্রশাসক নেবুবুনিয়ার ভাঙনকবলিত বেড়িবাঁধ সংস্কারে স্বেচ্ছাশ্রমে কাজে নামা এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উপকূলের মানুষের প্রাণ শক্তিই সবচেয়ে বড় শক্তি। এই দুর্যোগকালে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক মনে কাজ করে রিং বাঁধ মেরামত করতে হবে। এর কোন বিকল্প নেই।

এ সময় জেলা প্রশাসক আগামী শুষ্ক মৌসুমে বাংলাদেশ সেনাবাহিনী টেকসই বাঁধ নির্মাণের কাজ করবে বলে স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, আপনাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শনকালে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী, গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম, সাবেক চেয়ারম্যান শফিউল আযম লেলিন প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল আশাশুনির শ্রীউলা ইউনিয়নের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে যান।

প্রসঙ্গত, গত ১৯ আগস্ট প্রবল জোয়ারের চাপে কপোতাক্ষ নদের নেবুবুনিয়া অংশে ৬টি পয়েন্টে ভেঙে যায়। এর মধ্যে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে ৫টি পয়েন্টে রিং বাধ দিতে সক্ষম হলেও একটি অংশে এখনো রিং বাঁধ দেওয়া সম্ভব হয়নি। সেখানে স্থানীয় শত শত মানুষ গত তিনদিন ধরে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় শিক্ষক কর্মচারীদের মাঝে প্রনোদনার অর্থ বিতরন
পরবর্তী পোস্ট
স্বাস্থ্যবিধি না মানলেও খুলনায় ইজিবাইক ভাড়া দ্বিগুণ

রিলেটেড পোস্ট

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সেপ্টেম্বর ৩০, ২০২৬

চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি

সেপ্টেম্বর ২৮, ২০২৬

শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল

সেপ্টেম্বর ২৮, ২০২৬

শ্যামনগরে বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

ঈশ্বরীপুরে জামায়াতের উদ্যোগে মেডিকেল সেবা ও ব্লাড গ্রুপিং...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এস কে নাজমুল...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting