দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৩৭
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

র‌্যাবের নির্যাতন: সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

কর্তৃক SK Ferdous জানুয়ারি ১৫, ২০২২
জানুয়ারি ১৫, ২০২২ ০ কমেন্ট 461 ভিউস

নিজস্ব প্রতিনিধি:

মামলা হয়নি, আসামীও নন, তা সত্ত্বেও কেন সাংবাদিক গোলাম সরোয়ারকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে টানা ৭ ঘন্টা মানসিক নির্যাতন চালিয়েছে র‌্যাব এমন প্রশ্ন রেখে সাতক্ষীরার সাংবাদিকরা এই ঘটনাকে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তারা বলেছেন, কোন অপরাধ নয়, কেউ আসামী নয় অথচ একটি তুচ্ছ মারামারির ঘটনায় র‌্যাব কর্মকর্তারা কেন এত উৎসাহী হয়ে এই অঘটন ঘটালেন তা প্রশ্নবিদ্ধ। তারা এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিচার দাবি করেছেন।

শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জী, সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাব সহ-সভাপতি হাবিবুর রহমান, সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ আশেক ই এলাহী, সাবেক সহ-সভাপতি কালিদাস রায়, বর্তমান সাধারণ সম্পাদক মো: আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, দৈনিক করতোয়ার সেলিম রেজা মুকুল, দেশ টিভির শরীফুল্লাহ্ কায়সার সুমন, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাশেম, চ্যানেল ২৪ এর আমিনা বিলকিস ময়না, জিটিভির কামরুল হাসান ও মানসিক নির্যাতনের শিকার দৈনিক বনিক বার্তার গোলাম সরোয়ার প্রমুখ সাংবাদিক।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, র‌্যাব-৬ এর কোন কোন কর্মকর্তা অতি উৎসাহী হয়ে মামলা হয়নি এমন এক ঘটনায় কোর্ট চত্ত্বরের কাছ থেকেই মারামারিতে আহত নজরুল ইসলামকে ধরে নিয়ে নির্যাতন করেছে। একই সময় তাকে মোটরসাইকেলে বহনকারী সাংবাদিক গোলাম সরোয়ারকে টানাহেঁচড়া করে তার মোবাইল ও গাড়ির চাবি কেড়ে নিয়ে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা ৭ ঘন্টা মানসিক নির্যাতন করেছে। 

র‌্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট দৃষ্টান্ত তুলে ধরে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আইনশৃংখলা বাহিনীর একটি এলিট ফোর্স হিসেবে র‌্যাবের যে সুনাম রয়েছে তা এই সমস্ত অতি উৎসাহী কর্মকর্তাদের জন্য বিনষ্ট হচ্ছে।

সাংবাদিকদের ওপর কেন সাতক্ষীরার এই কর্মকর্তার এত রোষাণল তা নিয়ে রীতিমত প্রশ্ন তুলেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেন, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী হিসেবে র‌্যাব তার দায়িত্ব পালন করবে এটাই স্বাভাবিক। কিন্তু দায়িত্ব বহির্ভূত কোন কর্মকান্ডের ব্যাপারে তাদের এ ধরনের ঘটনা সমর্থনযোগ্য নয়। 

সাংবাদিক নেতারা সংশ্লিষ্ট কর্মকর্তা স্কোয়াড্রন লিডার ইশতিয়ার হোসাইনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আন্দোলনের কর্মসূচী ঘোষণা করেছেন। এই কর্মসূচী অনুযায়ী কাল রোববার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করার ঘোষণা দেওয়া হয়।

এব্যাপারে সাংবাদিকরা র‌্যাবের সাথে যোগাযোগ করলে র‌্যাব-৬ স্কোয়াড্রন লিডার ইশতিয়ার হোসাইন বলেন, এই মামলার আরেক আসামীকে গ্রেপ্তার করার জন্য তাকে ডেকে নিয়ে গিয়েছিলাম। তাকে কোন অসম্মান করা হয়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শপথ করানোর নির্দেশ
পরবর্তী পোস্ট
টাউট-বাটপারিই ওলির মূল পেশা, বিপদে ভুক্তভোগীরা

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting