দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১:০৬
সাতক্ষীরায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিএনপির সবজি...
সাতক্ষীরায় মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান...
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...
কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান
বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান
বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ
সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...
শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের জমি মাপ জরিপের আদেশ ৫ মাসেও বাস্তবায়ন হয়নি!

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৩, ২০১৯
অক্টোবর ৩, ২০১৯ ০ কমেন্ট 280 ভিউস

দেবহাটা ব্যুরো: সাতক্ষীরার উন্নয়ন ও সম্ভাবনার নবদিগন্ত হিসেবে বিবেচিত রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি পুর্নাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে অদ্যবধি অবৈধ দখলে থাকা দখলদারদের উচ্ছেদ সহ ম্যানগ্রোভের মোট জমি মাপ জরিপে জারিকৃত জেলা প্রশাসনের লিখিত অফিস আদেশ ৫ মাসেও বাস্তবায়িত হয়নি। এতে করে একদিকে ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটির উন্নয়নে ব্যবহার উপযোগী প্রায় ১শ বিঘা সরকারী সম্পত্তি এখনও বিভিন্ন অজুহাতে মৎস্য ঘের হিসেবে ভোগদখল করে যাচ্ছে দখলদাররা। আর অন্যদিকে জমি থাকা স্বত্তেও দখলমুক্ত না হওয়ায় পর্যটন কেন্দ্রটির উন্নয়নে সরকারী বরাদ্দকৃত কোটি কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় জমি ব্যবহারে ক্রমশ ছোট আকার ধারন করবে পর্যটন কেন্দ্রটি। রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটির অবস্থান দেবহাটার ইছামতি নদীর চরভরাটি রাজনগর তথা শিবনগর মৌজাতে। চলতি বছরেই ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটির উন্নয়ন সরকারীভাবে বরাদ্দ দেয়া হয়েছে ২০ কোটি টাকা। যার ভিত্তিতে পর্যটন কেন্দ্র ঘিরে বেশ কয়েকটি মেগা প্রকল্প হাতে নিয়েছে প্রশাসন। পাশাপাশি জনপ্রশাসন পদকে ভুষিত হয়ে দেশব্যাপী ইতোমধ্যেই নজর কেড়েছে উন্নয়নের অপেক্ষায় থাকা পর্যটন কেন্দ্রটি। বছরের শুরুতেই রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটির মোট জমি নির্ধারন সহ অবৈধ দখলদারদের উচ্ছেদে রাজনগর তথা শিবনগর মৌজার সরকারী খাস খতিয়ানের অন্তভুক্ত সম্পতি মাপ জরিপের উদ্যোগ নেয় সাতক্ষীরা জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের জমি মাপ জরিপের জন্য চার সদস্য বিশিষ্ট একটি সার্ভেটিম গঠন করে দেবহাটা ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তাকে সিএস ও বিএস নকশা অনুযায়ী রেজিষ্টার হালনাগাদের জন্য ২২ মে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে রেভিনিউ কালেক্টর আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক লিখিত আদেশ দেয়া হয়। হালনাগাদকৃত রেজিষ্টারে দেখা গেছে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে সব মিলিয়ে প্রায় ২শ বিঘা সরকারী ব্যবহার উপযোগী জমি রয়েছে। যার মধ্য থেকে বর্তমানে মাত্র ১০৩ বিঘা জমি প্রশাসনিকভাবে পর্যটন কেন্দ্রটির দখলে রয়েছে। অবশিষ্ট প্রায় ১শ বিঘা জমি এখনও নামে বে-নামে বিভিন্ন অজুহাতে রয়েছে অবৈধ দখলদারদের মধ্যে। আর অবশিষ্ট প্রায় ১শ বিঘার জমির মধ্যে প্রায় ৮০বিঘা জমিই রয়েছে দেবহাটার শিবনগর গ্রামের সুরত আলী মোল্যার ছেলে অহিদুল ইসলামের দখলে। তবে অহিদুল ইসলাম বিভিন্ন ব্যাক্তির নামে বন্দোবস্তের কাগজ দেখিয়ে বাঁধাহীন ভাবেই ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের জমিতে ৮০ বিঘার মৎস্য ঘের করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তাছাড়া বর্তমানে ভারতে অবস্থানরত চিত্তরঞ্জন ঘোষ নামের এক ব্যাক্তির রেখে যাওয়া জমিও নিজের ঘেরের মধ্যে দখল করে রাখার অভিযোগ রয়েছে অহিদুলের বিরুদ্ধে। কিন্তু অজ্ঞাত কারনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে লিখিত আদেশ দেয়ার ৫ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন করতে পারেনি প্রশাসন। তাই অবিলম্বে ম্যনগ্রোভ পর্যটন কেন্দ্রটির বৃহৎ উন্নয়নের স্বার্থে মাপ জরিপ কার্য সম্পাদন সহ অবৈধ দখলদার থেকে সরকারী জমি পুনরুদ্ধারের জন্য জেলা প্রশাসকের কাছে দাবী জানিয়েছে দেবহাটার সকল শ্রেনী পেশার মানুষ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পিয়াঁজ সংকট নিয়ে ভোমরা স্থল বন্দর পরিদর্শন করলেন বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম
পরবর্তী পোস্ট
ইছামতিতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হবে না মিলন মেলা

রিলেটেড পোস্ট

কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান

জুন ২৫, ২০২৬

বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান

জুন ২৫, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

দেবহাটায় ২ দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন...

জুন ২৪, ২০২৬

 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত

জুন ২৩, ২০২৬

সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...

জুন ১৯, ২০২৬

জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...

জুন ১৯, ২০২৬

দেবহাটায় গৃহবধুর মৃত্যু নিয়ে গুজ্ঞন

জুন ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting