দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১:১০
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মাহে রমজানসারাদেশ

রমজান পেয়েও যে গুনাহ মাফ করাতে পারল না তার জন্য আফসোস

কর্তৃক kobirubel.satnadee মে ১, ২০২০
মে ১, ২০২০ ০ কমেন্ট 597 ভিউস

অনলাইন ডেস্ক:  আজ সপ্তম রোজা পালন করছি আমরা। আশা করি এ পাঁচ দিনের সিয়াম সাধনা আমাদের ভিতরজগৎ কিছুটা হলেও আলোকিত করেছে। যে যতটুকু আন্তরিকতার সঙ্গে প্রভুকে পাওয়ার সাধনা করবে, প্রভুও তার প্রতি ততটুকুও এগিয়ে আসবেন। পৃথিবী এমন ভয়াবহ অবস্থায় এসেছে যে, আমরা জানি না আরও একটি রোজা আমরা পাব কি-না। জানি না আজকের ইফতার কিংবা কালকের সাহরি আমাদের সৌভাগ্যে হবে কি-না। এমন পরিস্থিতিতে আমরা যে সময়টুকু পাচ্ছি আল্লাহকে রাজি করানোর জন্য নিজের পুরো জীবনের গুনাহ মাফ করিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

বুখারি শরিফের বর্ণনায় এসেছে, একদিন নবীজি (সা.) মিম্বরের সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে বলে উঠলেন আমিন। পরের সিঁড়িতেও পা রেখে বললেন, আমিন। আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রেখেও। বলা নেই কওয়া নেই হঠাৎ এমন করুণ সুরে ব্যথা ভরা মনে আমিন আমিন বলার রহস্য কী- সাহাবিরা জানতে চাইলেন। মলিন মুখে নবীজি বললেন, আমার প্রিয় সাহাবিরা! একটু আগেই জিবরাইল এসেছে আমার কাছে। বড় বেদনার কথা বলে গেল সে। বলল, হে আল্লাহর নবী! তিন পোড়া কপালের জন্য এখন আমি বদদোয়া করব, প্রতিটি দোয়া শেষে আপনি আমিন বলবেন।

তারপর নবীজি বলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি, জিবরাইল বলল, বৃদ্ধ বাবামাকে পেয়েও যে জান্নাত অর্জন করতে পারল না তার জন্য ধ্বংস। আমি বললাম, আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখি, জিবরাইল বলল, যে আপনার নাম শুনবে কিন্তু দরুদ শরিফ পড়বে না, তার জন্য ধ্বংস। আমি বললাম, আমিন। আর যে রমজান মাস পাবে কিন্তু নিজের গোনাহ মাফ করিয়ে নিজেকে জান্নাত উপযোগী মানুষ বানাতে পারবে না, তার জন্যও ধ্বংস। তৃতীয় সিঁড়িতে পা রাখার সময় এ দোয়া করল জিবরাইল। আমি বললাম, আমিন। অনেকেই ভাবছেন, মাত্র তো সিয়াম শুরু হলো। আর কয়েকদিন পর থেকে কোমর বেঁধে ইবাদতে লেগে যাব। কেঁদেকেটে সব গোনাহ মাফ করিয়ে নেব। এটি স্রেফ শয়তানের ধোঁকা ছাড়া কিছুই নয়। শয়তান এভাবে আমাদের মূল্যবান সময়টুকুতে অলসতা ঢেলে দেয়। আমরা আজ করছি কাল করছি করে একদিন দেখি রমজান শেষ হয়ে গেছে। বিগত জীবনের দিকে তাকালে দেখা যাবে, প্রতি রমজানের আগেই আমাদের পরিকল্পনা থাকে এবারের রমজান থেকে পাক্কা মুসল্লি, ভালোমানুষ হয়ে যাব। কিন্তু দেখা যায় রোজা এলেই এক ধরনের অলসতা আমাদের ঝেঁকে ধরে। কীভাবে যেন রমজান শেষ হয়ে যায়। কীভাবে যেন আরেক রমজান চলে আসে। আর আমরা সেই কাতারে পড়ে যাই, যার উদ্দেশে নবীজি (সা.) বলেছেন, রমজান পেয়েও যে গোনাহ মাফ করাতে পারল না তার জন্য ধ্বংস।

হে পাঠক! শয়তানের সব মন ভোলানো প্রলোভন ঝেড়ে শক্ত হয়ে দাঁড়ান। আসুন! সামনের দিনগুলোর প্রতিটি মুহূর্ত আল্লাহকে রাজিখুশি করানোর সাধনায় কাটিয়ে দিই। মনে রাখবেন, যে সুযোগ চলে যায়, তা আর ফিরে আসে না। করছি করব, ভালো হচ্ছি হব- এসব কথা আসলে শয়তানের ধোঁকা ছাড়া কিছুই নয়। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে আখেরাতের ভালোটুকু বোঝার তাওফিক দিন। দুনিয়ার প্রতারণা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। (সূত্র: বিডিপ্রতিদিন)

লেখক: মাওলানা সেলিম হোসাইন আজাদী,  বিশিষ্ট মুফাসসিরে কোরআন ও গণমাধ্যম ব্যক্তিত্ব, চেয়ারম্যান: বাংলাদেশ মুফাসসির সোসাইটি। www.selimazadi.com

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কোভিড -১৯ মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বাড়ীতে কি কি নিয়ম মেনে চলবেন
পরবর্তী পোস্ট
বান্দরবনে অস্বচ্ছল আনসার ভিডিপি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

রিলেটেড পোস্ট

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ‘হিট অ্যাকশন ডে’ উদযাপিত...

জুলাই ৩০, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

জুলাই ৩০, ২০২৬

পারিবারিক রাস্তা দখলের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত,সংবাদ সম্মেলনে,মেয়র...

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting