দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:০৩
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিককরোনা ভাইরাসলিড নিউজ

যেভাবে শেষ হতে পারে করোনার মহামারি

কর্তৃক kobirubel.satnadee মে ১২, ২০২০
মে ১২, ২০২০ ০ কমেন্ট 478 ভিউস

বৈশ্বিক মহামারি এর আগেও হয়েছে। মহামারি এর আগেও জয় করেছে মানুষ। ইতিহাসবিদদের মতে, মহামারি সাধারণত দুই ভাবে শেষ হয়ে থাকে। এক. ওষুধ আবিষ্কারের মধ্য দিয়ে। দুই. সামাজিকভাবেও মহামারি সমাপ্তি ঘটে যখন মহামারি–সংক্রান্ত ভয় কেটে যায় মানুষের।

করোনাভাইরাসের ফলে সৃষ্ট রোগ কোভিড-১৯-এর মহামারি চলছে এখন। বিশ্বের ১৮৭টি দেশ ও অঞ্চলে এই মহামারি ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। আক্রান্ত হয়েছেন লাখো মানুষ। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের ওষুধবিষয়ক ইতিহাসবিদ জেরেমি গ্রিন বলেন, ফলে এই মহামারি এখন মানুষের একটাই জিজ্ঞাসা, কবে এর শেষ হবে। এই প্রশ্নের মধ্য দিয়ে মানুষ আসলে জানতে চান, এর সামাজিক সমাপ্তি কবে টানা হবে ?

কিন্তু এর মধ্যে আরেকটি বিষয় আছে। সেটি হলো, কোনো মহামারি আসলে পুরোপুরি শেষ হয় না। কারণ একটি অসুখকে পরাজিত করা যায় মাত্র। মানুষ একটা সময় উদ্বেগের মধ্যে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায় এবং শিখে যায়, অসুখের মধ্যেও কীভাবে বাঁচতে হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ অ্যালান ব্র্যান্ডের মতে, ‘করোনাভাইরাসের মহামারির সমাপ্তি টানতে মানুষ এই পন্থা ইতিমধ্যেই অবলম্বন করেছে। আমরা লক্ষ করছি অর্থনীতি নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক শুরু হয়েছে। এর সমাপ্তি নিয়ে তথাকথিত বিভিন্ন প্রশ্ন তোলা হচ্ছে। যেখানে আসলে চিকিৎসাবিজ্ঞান কিংবা জনস্বাস্থ্যসংক্রান্ত কোনো তথ্য ব্যবহার করা হচ্ছে না। সামাজিক ও রাজনৈতিকভাবে এর সমাধান খোঁজা হচ্ছে।’

কোনো মহামারিতে আক্রান্ত না হয়েও মানুষ এই মহামারির ভয় পেতে পারে। এর উদাহরণ তুলে ধরেছেন আয়ারল্যান্ডের ডাবলিনের রয়্যাল কলেজ অব সার্জনের চিকিৎসক সুসান মারি। তিনি ২০১৪ সালের ইবোলার উদাহরণ টেনে বলেছেন, ওই সময় আয়ারল্যান্ডের প্রত্যন্ত অঞ্চলে কাজ করেছেন তিনি। ইবোলায় ১১ হাজার মানুষ মারা গিয়েছিল পশ্চিম আফ্রিকায়। কিন্তু আয়ারল্যান্ডে ইবোলার সংক্রমণ দেখা যায়নি। যদিও দেশটির মানুষের মধ্যে এ নিয়ে ভীতি ছিল।

ইবোলা বিগত ২ হাজার বছরে পৃথিবী অনেকগুলো মহামারি প্রত্যক্ষ করেছে। কোটি কোটি মানুষ মারা গেছে। এ ছাড়া প্রতিটা মহামারি একটি ভয়ের জন্ম দিয়েছে যে এটি আরও বড় আকারে দ্বিতীয় দফায় আঘাত হানতে পারে। এ জন্য অতীতের বিভিন্ন মহামারির উদাহরণ টেনেছেন ইতিহাসবিদেরা। ব্ল্যাক ডেথ, প্লেগসহ মধ্যযুগের মহামারিগুলোর প্রসঙ্গ টেনে তাঁরা বলছেন, যাঁরা এই মহামারি প্রত্যক্ষ করেননি তাঁরা নিজেদের ধন্য মনে করতে পারেন।

এই যে একটি মহামারি আপাতদৃষ্টিতে শেষ হয়ে যাওয়ার পর আবারও আসতে পারে, এর বড় উদাহরণ প্লেগ। প্রথম ধাপে এটি শেষ হয়ে যাওয়ার পর তা আবারও আঘাত হেনেছিল। তবে আশাজাগানিয়া ঘটনাও ঘটেছে। যেমন গুটিবসন্তের ক্ষেত্রে। চিকিৎসার মাধ্যমে এর সমাপ্তি ঘটেছিল। কিন্তু মহামারির ক্ষত কত বড়, সেটার উদাহরণ স্প্যানিশ ফ্লু। ১৯১৮ সালে এই ফ্লুতে মারা পড়েছিল পাঁচ কোটি মানুষ। মতান্তরে ১০ কোটি।

ইতিহাসবিদেরা বলছেন, করোনাভাইরাসের মহামারিও এভাবেই শেষ হবে। হয় এর ওষুধ আবিষ্কার হবে নয়তো সামাজিকভাবে এর পরিসমাপ্তি টানা হবে। তাঁরা বলছেন, এই ভাইরাসে টিকা কিংবা ওষুধ আসার আগেই মানুষ হয়তো ক্লান্ত হয়ে যাবে। সূত্র: প্রথম আলো

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঈদের আগে/পরে এসএসসি ও সমমানের ফল প্রকাশ
পরবর্তী পোস্ট
কৃষকদের উৎসাহিত করতে মেশিন দিয়ে ধান কাটলেন এমপি রবি

রিলেটেড পোস্ট

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

সাতক্ষীরার হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন ,শাস্তি পেল...

জুলাই ২৬, ২০২৬

টানা বর্ষণে ভাসছে সাতক্ষীরার জনপদ, চরম ভোগান্তিতে নিম্ন...

জুলাই ২৫, ২০২৬

গাজী নজরু‌লের সংসদ সদস্য পদ বা‌তি‌লের জন্য স্পিকার...

জুলাই ২৩, ২০২৬

সরকারী অনুমতি ছাড়াই পিটি আইতে অর্ধশতাধিক গাছ কর্তন

জুলাই ২৩, ২০২৬

এম.পি গাজী নজরুল বহিস্কার ,শূন্য আসনে নির্বাচন

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting