দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১০:২০
গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ
বরাদ্দের সাড়ে চার কোটির আড়াই কোটি ভাগা-ভাগি
দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন
আগরদাঁড়ীতে নিজ উদ্যোগে এলজিইডি রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত...
মাদককে লাল কার্ড দেখাতে শিবপুর আবাদের হাটে জমজমাট...
খুলনায় শিশুশ্রম প্রতিরোধ দিবস
ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন
সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা...
খুঁড়ে ফেলে রাখা দুই শতাধিক সড়কে চরম দুর্ভোগে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিককরোনা ভাইরাস

মৃত্যু ২ লাখ ৬৯ হাজার, আক্রান্ত ৩৮ লাখের বেশি

কর্তৃক kobirubel.satnadee মে ৮, ২০২০
মে ৮, ২০২০ ০ কমেন্ট 287 ভিউস

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ২ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩৮ লাখেরও বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় ১৩ লাখ মানুষ।

আজ শুক্রবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৪৬ হাজার ৮৬১ জন এবং মারা গেছেন ২ লাখ ৬৯ হাজার ৫৮৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১২ লাখ ৮৫ হাজার ৮০৭ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৫৬ হাজার ৯৭২ জন এবং মারা গেছেন ৭৫ হাজার ৬৭০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৩৬ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে ইউরোপের দেশ স্পেনে। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ২১ হাজার ৪৪৭ জন এবং মারা গেছেন ২৬ হাজার ৭০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ২৮ হাজার ৫১১ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩০ হাজার ৬৮৯ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭ হাজার ৯৭৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৯৭০ জন।

এ ছাড়া, ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৫ হাজার ৮৫৮ জন, মারা গেছেন ২৯ হাজার ৯৫৮ জন এবং সুস্থ হয়েছেন ৯৬ হাজার ২৭৬ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৯১৮ জন, মারা গেছেন ২৫ হাজার ৯৯০ জন এবং সুস্থ হয়েছেন ৫৫ হাজার ১৯১ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৪৩০ জন, মারা গেছেন ৭ হাজার ৩৯২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৭০০ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ১৩৫ জন, মারা গেছেন ৬ হাজার ৪৮৬ জন এবং সুস্থ হয়েছেন ৮২ হাজার ৭৪৪ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৭২১ জন, মারা গেছেন ৩ হাজার ৬৪১ জন এবং সুস্থ হয়েছেন ৮২ হাজার ৯৮৪ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৯৭৫ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৯৭৭ জন।

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়া ও দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ১৬০ জন, মারা গেছেন ১ হাজার ৬২৫ জন এবং সুস্থ হয়েছেন ২৩ হাজার ৮০৩ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৭৭৩ জন, মারা গেছেন ৯ হাজার ১৯০ জন এবং সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৩৫০ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১২ হাজার ৪২৫ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ১৯৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ৯১০ জন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি
পরবর্তী পোস্ট
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting