দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ২:১৮
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

ব্যস্ত জীবনটাকে খুব মিস করছি – চিত্রনায়িকা ববি

কর্তৃক kobirubel.satnadee মে ৩১, ২০২০
মে ৩১, ২০২০ ০ কমেন্ট 347 ভিউস

 বিনোদন ডেস্ক: করোনাভাইরাসের কারণে গত দুই মাসেরও বেশি সময় ধরে স্থবির অবস্থা বিরাজ করছে। শোবিজের কাজও এই সময়ে বন্ধ। অন্য অনেকের মতো চিত্রনায়িকা ইয়ামিন হক ববিও ঘরবন্দি থাকছেন এই সময়ে। তিনি বলেন, ঘরে থেকে সামাজিক দুরত্ব বজায় রাখাই করোনা প্রতিরোধের সব থেকে বড় উপায়। এর কোনো বিকল্প নেই। তাই আমিও ঘরেই থাকছি। যদিও ব্যস্ত জীবনটাকে খুব মিস করছি। অপেক্ষায় আছি কবে পরিস্থিতি স্বাভাবিক হবে।

ঘরের সময়টাকে উপভোগ করার চেষ্টা করছি। সিনেমা দেখছি, সংবাদ দেখছি। ঘরের টুকটাক কাজ করছি। তাছাড়া যতটুকু সম্ভব নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এদিকে এবারের ঈদের প্রেক্ষাপটও ছিল সম্পূর্ণ ভিন্ন। করোনার কারণে অনেকেই বিপাকে আছেন।

তার মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা করা তাদের জন্য ছিল কষ্টকর। কষ্টে থাকা মানুষদের কথা চিন্তা করে নায়িকা ববিও ঈদে কেনাকাটা করেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, এবারের ঈদ ঘরেই কাটিয়েছি। খাবার তৈরি করে বাসার আশেপাশের অসহায় শিশুদের খাইয়েছি। প্রতিবার কেনাকাটা করার জন্য একটা বাজেট থাকে। দেশের বাইরে থেকে কেনা হয়। এবার আর তা হয়নি। কোনো কেনাকাটাই করিনি। ঈদের কেনাকাটার জন্য যে বাজেট ছিল তা মানুষের জন্য বরাদ্ধ করেছিলাম। এই পরিস্থিতিতে কেনাকাটা করলে তো লজ্জাই লাগতো।

এবার ঈদ করেছি বাসার কেয়ারটেকারের বাচ্চাদের সঙ্গে। আর আমার মা-বোন দেশে নেই। বর্তমান পরিস্থিতি নিয়ে ববি বলেন, করোনা পরিস্থিতির কারণে সব থমকে আছে। এটা কারোই কাম্য নয়। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই আমাদের সবাইকে সচেতন হতে হবে। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে। তাছাড়া হাঁচি কাশি এলে টিস্যু ব্যবহার করতে হবে। না থাকলে হাতের কনুই ব্যবহার করতে হবে। যেসব নিয়মের কথা বলা হচ্ছে সেগুলো মেনে চলতে হবে। আর নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ তারা বিপাকে রয়েছেন। যার পক্ষে যতটুকু সম্ভব সহযোগিতা করা উচিত।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
‘খেল রত্ন’ পুরষ্কারের জন্য মনোনীত হলেন রোহিত শর্মা
পরবর্তী পোস্ট
মেসিকে পেছনে ফেলে এখন সবচেয়ে বেশি আয় ফেদেরারের

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting