দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১:১৩
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
খুলনায়  গাঁজাসহ নারী গ্রেফতার
শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...
শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...
শোক বার্তা
মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...
সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

মেসিকে পেছনে ফেলে এখন সবচেয়ে বেশি আয় ফেদেরারের

কর্তৃক kobirubel.satnadee মে ৩১, ২০২০
মে ৩১, ২০২০ ০ কমেন্ট 322 ভিউস

স্পোর্টস ডেস্ক:  লিওনেল মেসিকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেট হলেন রজার ফেদেরার। ফোর্বস সাময়িকীর হিসেবে ২০২০ সালে আয়ের দিক থেকে সবার ওপরে আছেন এই সুইস অ্যাথলেট। প্রথমবারের মতো কোনো টেনিস তারকা এই তালিকায় শীর্ষে উঠে এলেন।

শুক্রবার এ বছরের ১০০ জন শীর্ষ আয়ের অ্যাথলেটের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। আমেরিকান এই ম্যাগাজিনের সিনিয়র এডিটর কার্ট বাদেনহোসেন বলেন, ‘করোনাভাইরাস মহামারির কারণে বেতন কাটা পড়েছে ফুটবল তারকা মেসি আর রোনালদোর। ফলে প্রথমবারের মতো শীর্ষ‌ আয়ের অ্যাথলেট হিসেবে নাম চলে এসেছে একজন টেনিস খেলোয়াড়ের।’
১৯৯০ সাল থেকে অ্যাথলেটদের আয়ের এই তালিকা করে আসছে ফোর্বস। পুরুষ টেনিসে রেকর্ড ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী ও ছয়বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ফেদেরার নবম অ্যাথলেট হিসেবে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন।
গত ১২ মাসে সুইস এই টেনিস কিংবদন্তি আয় করেছেন ১০ কোটি ৬৩ লাখ ডলার। এর মধ্যে ১০ কোটি ডলারই তিনি পেয়েছেন এন্ডোর্সমেন্ট থেকে।
নারী টেনিসে সেরেনা উইলিয়ামসকে পেছনে ফেলে দিয়েছেন দুইটি গ্র্যান্ড স্ল্যাম জেতা নাওমি ওসাকা। জাপানিজ এই টেনিস তারকা এ বছর প্রাইজমানি থেকে ৩৪ লাখ ডলার আর এন্ডোর্সমেন্ট থেকে আয় করেছেন ৩ কোটি ৪০ লাখ ডলার।
এদিকে গত বছর শীর্ষে থাকা ফুটবল তারকা লিওনেল মেসি এবার নেমে গেছেন তিনে। এই সময়ে বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ডের আয় ১০ কোটি ৪০ লাখ ডলার। সময়ের আরেক সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন দুইয়ে, তার আয় ১০ কোটি ৫০ লাখ ডলার।
চার নম্বরে আছেন আরেক ফুটবলার- ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তার আয় ৯ কোটি ৫৫ লাখ ডলার। ৮ কোটি ৮২ লাখ ডলার আয় করে পাঁচে আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ব্যস্ত জীবনটাকে খুব মিস করছি – চিত্রনায়িকা ববি
পরবর্তী পোস্ট
করোনায় মারা গেলেন এনটিভির অনুষ্ঠান প্রধান মোস্তফা কামাল সৈয়দ

রিলেটেড পোস্ট

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting