দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:৪৭
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বিএনপি-জামায়াতের অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে: বাহাউদ্দিন নাছিম

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৯, ২০২৩
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ০ কমেন্ট 293 ভিউস

জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা এতিম হই নাই, তোমরা (বিএনপি-জামায়াত) এতিম হয়ে গেছো। আমরা দিশেহারা হই নাই, তোমরা পথহারা হয়ে গেছো। তিনি বলেন, ‘তোমাদের নিজেদের অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে। কারণ, বাংলাদেশের মানুষের আস্থায় তোমরা নাই। তোমাদের দুর্নীতি, স্বজনপ্রীতি, তোমাদের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসন্ত্রাস, মানুষ পুড়িয়ে মারার রাজনীতি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।’ রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের তিনটি থানার ১২টি ওয়ার্ডের সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে নাছিম বলেন, ‘এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ পাল্টাপাল্টির রাজনীতি করে না। আওয়ামী লীগ আদর্শের রাজনীতি করে, জনগণের সমর্থনে ও জনগণের কল্যাণে বিশ্বাস করে।’ নাছিম বলেন, ‘বাংলাদেশের মানুষের কাছে নয়, বিশ্বের কোথাও তোমাদের জায়গা হবে না। তাই আমরা এতিম হই নাই, তোমরা মিসকিন হয়ে গেছো। এ কারণেই বিদেশি প্রভুদের কাছে তোমরা ধরণা দেও, নালিশ করো এবং বিদেশে গিয়ে দেশকে অসম্মানিত করো।’

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে প্রত্যাশা ব্যক্ত করে নাছিম বলেন, ‘সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাবো, সেই নির্বাচনে সবাই অংশ নেবে। যদি কেউ নির্বাচনে সুষ্ঠু, অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনে বাধা সৃষ্টি করে, সন্ত্রাসী কার্যক্রম করে এবং বাংলাদেশকে ক্ষতি করতে চায়; তাদের বিরুদ্ধে দেশের সচেতন নাগরিকদের নিয়ে, সতর্ক অবস্থান নিয়ে আমরা তাদের প্রতিহত করবো।’ দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা যদি সততার পথে চলি, সঠিত পথে হাঁটি, নিয়মশৃঙ্খলা রক্ষা করি, কোনও অশুভ শক্তি বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতে পারবে না।’

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— ঢাকা ৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেসবাউল হক সাচ্চু, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সকাল ৯টায় অফিসে আসতে সরকারি কর্মকর্তাদের আবারও নির্দেশ
পরবর্তী পোস্ট
ভর্তির ২২ দিন পর মাদ্রাসা থেকে ছাত্রের লাশ উদ্ধার

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting