দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:২০
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

সকাল ৯টায় অফিসে আসতে সরকারি কর্মকর্তাদের আবারও নির্দেশ

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৯, ২০২৩
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ০ কমেন্ট 295 ভিউস

জাতীয় ডেস্ক:

মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে আসতে হবে, একই সঙ্গে সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিস কক্ষে অবস্থান করা বাধ্যতামূলক। দুই দফা এমন নির্দেশনা দেওয়ার পরও মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তাই তা মানছেন না। তারা নিজের মতো করে অফিসে আসছেন এবং অফিস ত্যাগ করছেন। এতে জনসাধারণকে দেওয়া সেবা বাধাগ্রস্ত হচ্ছে। একইসঙ্গে সরকারি কাজের গতিও কমে যাচ্ছে। বিষয়টি সরকারের সংশ্লিষ্টদের ক্ষুব্ধ করেছে। এমন পরিস্থিতিতে নির্দিষ্ট সময় সকাল ৯টায় অফিসে এসে কমপক্ষে ৪০ মিনিট অর্থাৎ সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসকক্ষে অবস্থান করার তাগিদ দিয়ে ফের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে এ চিঠি পাঠানো হয়।

এর আগে ২০১৯ সালের ২৭ আগস্ট এবং ২০২১ সালের ১০ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আসার পর ৪০ মিনিট কক্ষে অবস্থান করার নির্দেশনার চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগের এ নির্দেশনা বারবারই তারা উপেক্ষা করেছেন। এ অবস্থায় সেবা গ্রহণকারী নাগরিকদের সুবিধা এবং সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা ও সমন্বয় বাড়াতে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জনস্বার্থে আবশ্যিকভাবে সকাল ৯টায় অফিসে আসতে বলা হয়েছে। পাশাপাশি ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান করে অফিসের পরবর্তী কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানানো হয় নতুন এই চিঠিতে।

জানা গেছে, সম্প্রতি পাঠানো চিঠিতে আগের নির্দেশনার কথা জানিয়ে বলা হয়, মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত জরুরি পরিস্থিতি ছাড়া অফিসকক্ষে অবস্থানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মাঠ পর্যায়ের দফতরসমূহের কার্যক্রম নিয়মিত তদারকি করা হয়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অনেক কর্মকর্তাকে সম্প্রতি যথাসময়ে অফিসকক্ষে উপস্থিত পাওয়া যাচ্ছে না। ফলে জনসাধারণ ও অন্যান্য সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সংযোগ স্থাপন অসম্ভব হয়ে পড়ে। এতে সাধারণ নাগরিক যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি সরকারি কাজের গতি শ্লথ হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নাইকো দুর্নীতি মামলা: খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের ২৬ ফেব্রুয়ারি
পরবর্তী পোস্ট
বিএনপি-জামায়াতের অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে: বাহাউদ্দিন নাছিম

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting